যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

গনীমতের মাল বিলি সম্পর্কিত আয়াত নাযিল হওয়ার পূর্বে রসূলুল্লাহ (স.) যুদ্ধলক্ধ সম্পদের মধ্য ‘থেকে একটা তরবারি বিতরণ করতে চাইলেন কিন্তু বললেন, তরবারিটা তোমারও নয়, আমারও নয়- ওটা রেখে দাও । তারপর সা'’দ.তরবারিটা রেখে দিলেন এবং নিজের জায়গায় ফিরে এলেন। এরপর যখন পেছন থেকে তাকে ডাকা হলো, তখন প্রতি মুহূর্তেই তিনি আশা করতে লাগলেন- এ আমার ব্যাপারেই কি কিছু নাযেল হলো?’ রসূলুল্লাহ (স.) বললেন, তুমি আমার কাছে তর্ববারিটা চেয়েছিলে না, ওটাতো আমার ছিলো না (এ জন্যে তোমাকে আমি দিতে পারিনি), এখন তিনি (আল্লাহ) আমাকে এটা দিয়েছেন, অতএব, এটা এখন তোমার .......... এইভাবে তারা তাদের রবের সাথেই বাস করে, বাস করে এই কোরআনের সাথে, যা তাদের ওপর নাযিল হয় এবং এ হচ্ছে মানবীয় বুদ্ধির অগম্য এক মহা মূল্যবান বস্তু । আল কোরআনের অবতরণকাল এবং তার সংস্পর্শে বাস করতে পারাটা মানব জীবনের জন্যে এক মহা সৌভাগ্য এবং মহা বিস্ময়কর এক সুযোগ । এই সময়েই সাহাবায়ে কেরাম এই অপূর্ব স্বাদ গ্রহণ করতে থেকেছেন, যেহেতু কোরআনের সরাসরি পরিচালনায় ও ব্যাখ্যার আলোকে জীবন যাপন করতে পারাটা ছিলো তাদের জন্যে বহুগুণে কোরআনের মজা পাওয়া এক বিরাট সুযোগ । আর প্রথম এই সুযোগটা মানব জীবনে আর কোনোদিন ফিরে আসবে না । দ্বিতীয় পর্যায়ের সুযোগ দুনিয়ায় তখনই আসবে, যখন একদল মোমেন একতাবদ্ধ হয়ে এই দ্বীনকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে বদ্ধপরিকর হয়ে আন্দোলন শুরু করবে এবং বাস্তব জীবনে মানুষের সুখ দুঃখের সাথে একাকার হয়ে যাবে ও সকল মোমেন যখন এ মহান দ্বীনকে পুনরুজ্জাবিত করার জন্যে আল কোরআনকে নিয়েই আন্দোলন চালিয়ে যাবে, তখনই তারা এ মহাগ্রন্থের স্বাদ পাবে, আর যতোবারই এ পাক কালাম তেলাওয়াত করবে এ পাক কালাম থেকে নতুন নতুন স্বাদ পেতে থাকবে। কারণ, মোমেন হওয়ার শুরুতেই যে দ্বীনকে তারা গ্রহণ করেছিলো, তার উদ্দেশ্য তারা দেখতে পেয়েছে! মানুষের ওপর মানুষের প্রভৃত্বকে খতম করে এবং জাহেলী যুগের অহংকারী মানুষের দর্প চূর্ণ করে কোরআনের আইন চালু করার মাধ্যমে আল্লাহর রাজ্যে আল্লাহরই প্রভুত্ব কায়েমের আন্দোলন । সারা দুনিয়ায় যখন জাহেলিয়াত তার দিগস্তপ্রসারী জাল বিস্তার করে রেখেছিলো, তখন ঈমান শুধুমাত্র কোনো আকাংখার বস্তুই ছিলো না, বরং এ ছিলো অন্তর প্রাণ দিয়ে এ আদর্শকে গ্রহণ এবং বাস্তব কাজের মাধ্যমে এ গ্রহণের বাস্তব প্রমাণ দান করার নাম । প্রতিকূল ওই সময়ের সকল অবস্থার মোকাবেলা তারা করেছে একমাত্র আল্লাহর ওপর ভরসা করে। তাই এরশাদ হচ্ছে, ‘আর তারা তাদের রবের ওপর ভরসা করে ।' হ্যা, একমাত্র তারই ওপর তারা ভরসা করে, আর কারও ওপর নয়- এ কথাটাই উপরের বাক্যাংশে বলা হয়েছে। তারা শরীক করে না তার সাথে অন্য কাউকে । একমাত্র তারই কাছে ওরা সাহায্য চায় এবং তার ওপরই ভরসা করে। অথবা ইবনে কাসীরের ভাষায় বলতে গেলে, যা তিনি তার তাফসীরে ব্যক্ত করেছেন, অর্থাৎ, তার কাছে ছাড়া অন্য কারো কাছে তারা কিছু আশা করে না এবং তার কাছে ছাড়া অন্য কারো কাছে কিছুই চায় না, তার কাছে ছাড়া অন্য কারো কাছে তারা আশ্রয়ও চায় না। তার কাছে ছাড়া অন্য কারো কাছে কোনো প্রয়োজন পূরণের জন্যে আবেদনও করে না । তার দিকে ছাড়া অন্য কারও দিকে ঝুঁকেও পড়ে না। আর তারা বিশ্বাস করে, তিনি যা করেন তাই হয়, আর তিনি না চাইলে কিছুই হয় না। তার রাজ্যে ক্ষমতা ব্যবহারের এখতিয়ার শুধু তারই রয়েছে, এ ব্যাপারে অন্য কারো কোনোই অংশ নেই, আর তার হুকুমের ৮ সূরা আল আনফাল (৯৬১) পারা? মনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।