যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

‘অবশ্য অবশ্যই মোমেন তারা, যাদের কাছে আল্লাহর স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে ৷' এ হচ্ছে অন্তরের এক বিশেষ আবেগের ব্যাপার, যার কারণে কোনো নির্দেশ পালন বা কোনো নিষিদ্ধ কাজ ত্যাগ করার সময় আল্লাহর যে স্মরণ তার হৃদয়ে জাগে তাতে সে কেঁপে ওঠে। এ সময় আল্লাহর মহান মর্যাদাবোধ তাকে আচ্ছন্ন করে ফেলে এবং তার মধ্যে তার ভয় বদ্ধমূল হয়ে যায়। আর আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব এবং তারই ভয় তার সামনে মূর্ত হয়ে ওঠে । এ ভয় আসে তার ক্রটি-বিচ্যুতি ও গোনাহের কথা স্মরণ হওয়ার কারণে, অতপর সে ভালো কাজের দিকে এগিয়ে যায় এবং পরিপূর্ণ আনুগত্য করার দিকে ঝুঁকে পড়ে (রা.)-এর মা বলেছিলেন, অন্তরের ভয় হচ্ছে কোনো আঘাতের যন্ত্রণার মতোই এক ভয়ানক যন্ত্রণা, যা তাকে ভীষণভাবে কি কাপিয়ে তুলবে না? জওয়াবে কোনো এক ব্যক্তি বলে উঠলো, অবশ্যই । তিনি তখন বললেন, ‘এই ভয় ও তার ফলে প্রচন্ড এক কাপুনি যখন তুমি তোমার অন্তরের মধ্যে অনুভব করবে, তখনই তুমি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিয়ো । এই | দোয়াই তোমার কীপকীপানিকে দূর করে দেবে ।' . এটা একটা বিশেষ অবস্থা, যা অন্তরকে দোয়া করতে উদ্বুদ্ধ করে। এতে সে শান্তি পায় এবং তার মধ্যে ধৈর্য হ্থৈরয আসে! এ হচ্ছে এমন একটা অবস্থা, যা যে কোনো মোমেন হৃদয়ই সঠিকভাবে অনুভব করে এবং আল্লাহর নির্দেশ পালন করে ও নিষিদ্ধ কাজ বর্জন করে। সে পরামর্শ করে অথবা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে এবং আল্লাহর ভয়েই সে নিষিদ্ধ কাজ করা থেকে বিরত হয়ে যায়। তাই এরশাদ হচ্ছে, 5 ‘যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের রব-এর ওপর ভরসা করতে থাকে ৷' |- এই ভয় মোমেনের হৃদয়ের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেয় এবং পরিশেষে এনে দেয় পরম পরিতৃপ্তি। অবশ্যই এই কোরআন কোনো মাধ্যম ছাড়াই মানুষের হৃদয়ের সাথে যোগ দেয় এবং তখন তার ও তার রবের মধ্যে কুফরী’ ছাড়া অন্য কোনো বাধা থাকে না। আর এই কুফরী মানব হৃদয়কে সত্য গ্রহণ করা থেকে বাধা দেয়। তারপর যখন ঈমান আনার কারণে মনের পর্দা উঠে যায়, তখন সে পবিত্র আত্মা কোরআনের স্বাদ লাভ করে এবং তখনই বারবার আসা আয়াতগুলো ঈমানকে আরও বাড়িয়ে দেয়, যা পরিশেষে তাকে নিশ্চিন্ততার স্তর পর্যন্ত পৌছে দেয়। (২) এর দ্বারা বোঝা যায় বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে মোমেনদের ঈমান বাড়ে । সুতরাং এটা মানতেই হবে, একমাত্র মোমেন দিলই বুঝতে পারে কোন কোন ঘটনার কারণে ঈমান বৃদ্ধি পায় । এই জন্যেই আল কোরআনের বিভিন্ন প্রসংগে ঈমান বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। যেমন, ‘অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে মোমেনদের জন্যে ৷” আরও বলা হয়েছে, ঈমান এনেছে যারা সেইসব জনপদের জন্যে ওইসব জিনিসের মধ্যে বহু নিদর্শন রয়েছে। এ কারণেই সাহাবায়ে কেরাম এ বিষয়ে একমত হয়েছেন যে, কোরআন আসার পূর্বে ঈমানের কিছু কিছু অস্তিত্ব ছিলো । আর এই ঈমানের কারণেই তারা মহা পবিত্র এই কোরআন থেকে বিশেষ স্বাদ লাভ করেন। এই ঈমানের বদৌলতেই সেই সকল পরিবেশ তাদেরকে সাহায্য করে যেখানেই তারা নিঃশ্বাস-প্রশ্বাস নেয় । তারা কাজে, কথায়, চিন্তায়, ব্যবহারে কোরআনকে ব্যবহার করে, জীবনের কোনো বিষয়েই তারা নিজেদের বুদ্ধি মতো চিন্তা ভাবনা করে না। এ আয়াতটা নাযিল হওয়া সম্পর্কে যে সব বর্ণনা পাওয়া যায়, সেগুলোর মধ্যে সা'দ ইবনে মালেকের একটা কথা জানা যায় । (২) ‘ঈমান কিভাবে কমে এবং বাড়ে' এ প্রশ্রে জ্ঞান-গবেষণাকারীদের মধ্যে বেশ কিছু মতভেদ আছে। এসব বিতর্কিত বিষয় নিয়ে এখানে আমরা অযথা মাথা ঘামাতে চাই না! www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।