তাফসীর ফী যিন্লালিল্ল ক্কোর আন অবশ্যই আল কোরআনের বর্ণনাভংগি এবং শব্দ বিন্যাসের পদ্ধতি বড়ই সূক্ষ্ম । এখানে বর্ণিত | বিষয়গুলোর ব্যাপকতার কারণে বর্ণনাভংগির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গভীরতা । এখানে মূল আয়াতের মধ্যে দেখা যায় অত্যন্ত ছো্ট একটি শব্দ ‘ইন্নামা’। এখানে এ শব্দটি ব্যাখ্যার কোনো সুযোগ নেই । শব্দটির মধ্যে একটা সুক্ষ্ম চিহ্ন আছে, যার দ্বারা মনে হয়, এর উদ্দেশ্য হচ্ছে পরিপূর্ণ ঈমান ৷ কিন্তু আল্লাহ তায়ালা যদি শুধু এতোটুকুই বলতে চাইতেন, তাহলে এতটুকু বলেই থেমে যেতেন । কিন্তু এখানে তিনি থামেননি, যার কারণে বোঝা যাচ্ছে, অবশ্যই এটা এমন একটা মযবুত ব্যাখ্যা, যা অত্যন্ত সক্ষম অন্য কোনো বিষয়ের দিকে ইংগিত করে। অবশ্যই ওইসব ব্যক্তির গুণাবলী ও কার্যাবলী এবং আচার-আচরণ এমন সুন্দর বলেই তাদেরকে মোমেন বলে চেনা যায় । এসব গুণ যাদের মধ্যে নেই, তাদেরকে সাধারণভাবে মোমেন মনে করা যায় না। আর আরও দেখা যায় আলোচ্য আয়াতের শেষাংশের ওপর অত্যধিক গুরুত্ব দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘ওরাই হচ্ছে প্রকৃতপক্ষে মোমেন'। একথা বলে এ সত্যকে প্রতিষ্ঠিত করে দেয়া হচ্ছে যে, প্রকৃতপক্ষে যারা মোমেন নয়- তারা আদৌ ঈমানদারই নয়। আর কোরআনে কারীমের আয়াত একটা অন্যটার ব্যাখ্যা দান করে। এক্ষেত্রে আল্লাহ তায়ালা বলছেন, সত্যকে পার্শ্বে রেখে বা সত্যকে বাদ দিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে থাকে পথভ্রষ্টতা বা গোমরাহী । অর্থাৎ যা কিছু সত্য নয়, সেইটাইতো গোমরাহী । এর পরিবর্তে এ কথা বলা যায় না যে, সঠিক অর্থে যারা মোমেন নয়, তারা অবশ্যই অপূর্ণাংগ ঈমানদার । আর আল-কোরআনের স্বাধীন ব্যাখ্যা দান করা কারো জন্যে জায়েয নয়, যেমন করে কেউ কেউ খামখেয়ালীভাবে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে থাকে । এ জন্যেই পূর্ববর্তীগণ এই আয়াতের অর্থ এভাবে বুঝতেন যে, যার নিজের শরীর ও কাজের মধ্যে এসব গুণাবলী থাকবে না, সে কখনো ঈমানের স্বাদ পাবে না এবং মূলত সে মোমেনই নয়...... । ইবনে কাসীরের তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, আবু তালহা আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে ‘অবশ্য অবশ্যই তারা মোমেন, যাদের সামনে আল্লাহর কথা স্বরণ করা হলে তাদের ঈমান বেড়ে যায় এবং যখন তাদের সামনে তার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে ৷।' এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, এরা হচ্ছে মোনাফেক । এরা যখন বিভিন্ন ফরয এবাদাত আদায় করে, তখন তাদের অন্তরে আল্লাহর কোনো স্মরণ প্রবেশ করে না এবং তারা সত্যিকারে আল্লাহর আয়াতসমূহকে বিশ্বাসও করে না। আর তার ওপর কোনো তাওয়াক্কুলও করে না । আর একবার যদি তারা মানুষের (দৃষ্টির) আড়ালে চলে যেতে পারে, তখন কিছুতেই আর ফিরে আসে না-তারা তাদের মালের যাকাতও আদায় করে না। সুতরাং আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে ঘোষণা দিলেন যে, তারা মোমেন নয়। তারপর আল্লাহ তায়ালা মোমেনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বললেন, ‘অবশ্য অবশ্যই মোমেন তারা, যাদের কাছে আল্লাহর স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ‘আর যখন তাদের সামনে তার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের পরওয়ারদেগারের ওপর ভরসা করতে থাকে ।' অর্থাৎ সত্যের প্রতি তাদের সাক্ষ্য দান করা বেড়ে যায় এবং তাদের রবের প্রতি তাদের তাওয়াক্ধুল বেড়ে যায়। অর্থাৎ তারা অন্য কারো কাছে কিছুই আশা করে না। আমরা এই গুণাবলীর মধ্যে খেয়াল করলে দেখতে পাবো এগুলো বাদে আসলে ঈমান থাকতেই পারে না । এখানে বিষয়টা পূর্ণাংগ বা আংশিক ঈমানের নয়, বরং মূল প্রশ্ন হচ্ছে, তাদের ওই আচরণে আদো ঈমান থাকে কিনা তাই বলা হচ্ছে, | ৮ সুন্া আল আনফাল (৯৪১) পারা ৯ মনখিল ২. www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।