‘অতএব, ভয় কর তোমরা আল্লাহকে ও তোমাদের মধ্যে গজিয়ে উঠা সর্বপ্রকার বিপদের মীমাংসা করে ফেলো !' আর এই লাগাম দ্বারাই মোমেন দলকে আল্লাহ তায়ালা তার গোলামী ও রসূলের আনুগত্য করার জন্যে নির্দেশ দিয়েছেন। বলেছেন, ‘আনুগত্য করো আল্লাহর এবং তীর রসূলের ৷' এখানে তার আনুগত্য করার নির্দেশে প্রথম যে জিনিসটা পাওয়া যাচ্ছে তা হচ্ছে, ‘'আনফাল' বিলি বন্টনে আল্লাহর ফয়সালা মেনে নেয়া । অর্থাৎ প্রথম যুদ্ধের পর বিলি বন্টনের ক্ষেত্রে যে সংকট দেখা দিলো, তারপরই এখানে আসা এ নির্দেশ থেকে জানা গেলো যে, মোমেনদের প্রথম কর্তব্য হচ্ছে সবকিছুর ওপর আল্লাহ ও তার রসূলের মালিকানা স্বীকার করা। অতপর এক পঞ্চমাংশ বের করে দিয়ে যা থাকবে, রসুলুল্লাহ (স.)-কেই তা মুসলমানদের মধ্যে বিলি বন্টন করার জন্যে দায়িত্ব দেয়া হলো ৷ কোন নিয়মে তিনি বন্টন করবেন, কতোটুকু কাকে দেবেন, তা ফয়সালা করার পূর্ণ এখতেয়ার তাকে দেয়া হলো। যারা নিজেদেরকে মোমেন বলে ঘোষণা দেয়া হলো । যেহেতু মানুষ রসূল তার সংগীদের মধ্যেই বসবাস করেন এবং তাদের সকল ব্যথার ভাগী হয়ে ভালো করেই জানেন কাকে কতোটা দিতে হবে। তার এই ফয়সালা মেনে নেয়ার ভিত্তিতেই তাদের অন্তরের পবিত্রতা প্রকাশ পাবে, তাদের পারস্পরিক বিষয়াদির মীমাংসা হবে এবং তারা একে অপরের অন্তরকে পরিষ্কার করতে পারবে। তাই বলা হয়েছে, (এ ফয়সালা তোমরা সহজেই মানতে পারবে) ‘যদি প্রকৃতপক্ষে তোমরা মোমেন হয়ে থাকো ৷' সুতরাং মোমেনদের জন্যে জরুরী হচ্ছে তাদেরকে কাজের মাধ্যমেই ঈমানের বাস্তব প্রমাণ দিতে হবে। এই ভাবেই তাদের ঈমানের উজ্জ্বলতা প্রকাশিত হবে, তাদের অন্তরের মধ্যে বিরাজমান ঈমানের কথা টের পাওয়া যাবে এবং এই অবিসংবাদিত আনুগত্যের মাধ্যমে তাদের ঈমান বাস্তবে মূর্ত হয়ে উঠবে যেমন রসূল (স.) বলেছেন, ‘ঈমান কোন আকাংখা পোষণ করার নাম নয়, এটা দেখানোর বস্তুও নয়, বরং এটা হচ্ছে, অস্তর যা স্বীকার করে নিয়েছে, বাস্তব কাজ তার সত্যতার স্বীকৃতি দিয়েছে।' ১) আল কোরআনের মধ্যে এই কথার সম অর্থবোধক আরও অনেক কথা পাওয়া যায়, যা রসূল (স.)-এর কথাকে সত্যায়িত করে এসেছে অনেক আয়াত ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে এবং ঈমানকে শানিত করার উদ্দেশ্যে । আরও জানানো হয়েছে, যে ব্যক্তি ঈমানের কথা মুখে স্বীকার |: করবে এবং আকাংখা জানাবে; কিন্তু বাস্তব কাজের মাধ্যমে তার প্রমাণ দেবে না, তার ঈমান গ্রহণই করা হবে না । সমোমেনের সৌলিক গুণাবন্দী এরপর জানানো হচ্ছে ঈমানের গুণাবলী সম্পর্কে । এর প্রতিশব্দ হিসাবে ‘হক’ শব্দটা ব্যবহৃত হয়েছে এবং এই ‘হক’ প্রতিষ্ঠা করাই হচ্ছে এ 'দ্বীন’-এর মূল উদ্দেশ্য ও লক্ষ্য । এরশাদ হচ্ছে, ‘অবশ্য অবশ্যই মোমেন তারা, যাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর (তার ভয়ে) কেঁপে ওঠে । আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, ‘তখন তাদের ঈমান বেড়ে যায় এবং প্রতিপালকের মাওলার কাছে। আরও আছে তাদের জন্যে ক্ষমা ও সম্মানজনক প্রতিদান ৷” (১) দায়লামী মাসনাদূল ফিরদৌস কেতাবে হযরত আনাস (রা.) থেকে বর্ণিত হাদীসটি উদ্ধৃত করেছেন। সন আল আলকল _ লন্ত লনা সলিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।