যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হয়ে পড়েছিলো মহান আল্লাহ তাদেরকে তার নিজের কথা স্মরণ করিয়ে দিয়ে তার দিকেই তাদের মনের গতি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর মহব্বতের লেন দেনের ক্ষেত্রে জেগে উঠবে তাদের মধ্যে ত্যাগ-তিতিক্ষা ও সহনশীলতা এবং তাদের সুস্থ বুদ্ধি, যার ফলে তাদের অন্তরের মধ্যে এক অভূতপূর্ব মানসিকতা এসে যাবে । তাই দেখা যায় সাহাবায়ে কেরামের মধ্যে যখন আল্লাহর বাণী এসে গেলো, তখন তাদের অবস্থা অগ্নিকুন্ড থেকে গুলিস্তানে (ফুল বাগিচায়) পরিণত হয়ে গেলো । বিবদমান সাহাবারা আল্লাহর কথায় এই মাধুর্য অনুভব করলেন, যা উবাদা ইবনে সামেত (রা.)-এর কথায় ফুটে উঠেছে, ‘আমাদের মধ্যে কয়েকজন বদরী সাহাবা অবস্থান করছিলেন এমন সময় মালে গনীমত (যুদ্ধের ময়দান থেকে প্রাপ্ত শত্রু পরিত্যক্ত সম্পদ) বিলি বন্টনের ব্যাপারে আমাদের মধ্যে কিছু মতভেদের সৃষ্টি হলো । মতভেদটা একটু তিক্ততার দিকেই মোড় নিলো। ‘তখন আল্লাহ্‌ তায়ালা তার আয়াতের মাধ্যমে নিজেই এ বিষয়ে হস্তক্ষেপ করলেন এবং বিষয়টাকে তাদের হাত থেকে সরিয়ে নিয়ে রসূলুল্লাহ (স.)-এর হাতে দিয়ে দিলেন। অবশ্যই এইভাবে আল্লাহ রব্বুল আলামীন কথা ও কাজের মাধ্যমে তাদেরকে বাস্তব ট্রেনিং দিলেন। এ পবিত্র ট্রেনিং ছিলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে । এমনকি অবশেষে আল্লাহ তায়ালা গনীমতের বিলি বন্টন সম্পর্কে তার সাধারণ নির্দেশ নাযেল করলেন। তারপর আল্লাহ তায়ালা বিষয়টাকে সরাসরি রসূলুল্লাহ (স.)-এর হাতে ন্যস্ত করে কার হক কতোটুকু তা জানিয়ে দিলেন এবং রসূলুল্লাহ ও আল্লাহর ইচ্ছামতো বন্টন করে দেয়ায় সাহাবারা সবাই তা মেনে নিলেন এবং এইভাবে বেশ জটিল এই সমস্যার সমাধান হয়ে গেলো! প্রশিক্ষণমূলক এই আইনের বাস্তব প্রয়োগের মাধ্যমে এ দীর্ঘসূত্রী বিষয়টার সুষ্ঠু নিষ্পত্তি হয়ে গেলো যে আয়াত দ্বারা, তা হচ্ছে, ‘ওরা তোমাকে জিজ্ঞাসা করছে ‘আনফাল'’ সম্পর্কে । বলো, ‘আনফাল' আল্লাহ ও তার রসূলের, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের বিবাদপূর্ণ বিষয়াদি মীমাংসা করে থাকো ।' হয়ে ঝগড়া করছিলো তা নয়, বরং আল্লাহর ভয় মনের মধ্যে রেখেই তারা ন্যায় অন্যায় বাছ বিচার করার চেষ্টায় লিপ্ত ছিলো। অবশ্যই পাক পরওয়ারদেগার তাদের অস্তরের গোপন খবর রাখেন । তিনি দুনিয়ার প্রয়োজনকে উপেক্ষা করে তাদেরকে অলীক কোনো ফয়সালার দিকে ঠেলে দিতে চান না এবং এসব বিষয়ে সাধারণত যে সব মতভেদ সৃষ্টি হয় তাকেও তিনি উপেক্ষা করেন না । যদিও এসব বিবাদ মাঝে মাঝে তাদের মধ্যে কিছু সুন্দর পরীক্ষারও সৃষ্টি করে। এ পরীক্ষায় 'মোমেনদের চেতনা, বুঝ শক্তি ও তীব্র অনুভূতি সবই একত্রিত হয়ে যায় এবং তারা আল্লাহর ভয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়ে যায়। এইভাবে তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণকামী হয়। আর যেসব অন্তরে নেই আল্লাহর কোনো ভয় ভীতি, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় না, পরওয়া করে না যারা আল্লাহর ক্রোধ ও গযবের এবং যারা পেতে চায় না আল্লাহর সম্তুষ্টি, তারা দুনিয়ার স্বার্থের আকর্ষণের চাপকে সহ্য করতে পারে না এবং তাদের বিবেক-বুদ্ধিকেও সঠিকভাবে তারা পরিচালনা করতে পারে না। নিশ্চয়ই তাকওয়া পরহেযগারী বা আল্লাহর ভয়ের ভিত্তিতে জীবন যাপন করতে গিয়েই ন্যায় অন্যায় বাছ বিচার করে চলার খেয়াল এমন এক লাগাম, যা যে কোনো অস্থির ঘোড়াকেও সুখে দুঃখে, সংকট সমস্যায় এবং লোভ লালসার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। আর এই লাগাম দিয়েই আল কোরআন এসব অন্তরকে সংশোধনী গ্রহণ করতে রাযী করায়। তাই তাকওয়ার সেই চাবুককে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।