ইমাম আহমদ আরো বলেছেন, সা'দ ইবনে মালেকের মাধ্যমে আর একটা হাদীস জানা 'গেছে। সা'দ বলছেন, আমি বললাম, ইয়া রসূলাল্লাহ, অবশ্যই আজকে আল্লাহ তায়ালা আমাকে মোশরেকদের থেকে মুক্তি দিয়েছেন। এখন মেহেরবানী করে আমাকে এই তরবারিখানা দান করুন । তখন রসূলুল্লাহ (স.) বললেন, ‘এ তরবারি তোমারও নয়, আমারও নয়, তুমি এটা রেখে দাও ।' তখন আমি ওটা রেখে দিলাম ও ফিরে এলাম ! তারপর আমি (মনে মনে) বললাম, ‘হায়! যদি তরবারিটা এমন কাউকে দেয়া হয়, যে আমার মতো বিপদে পড়েনি এবং আমার মতো পরীক্ষার সম্মুখীনও হয়নি!’ পরে তিনি বলেছেন, আমি দেখলাম,এক ব্যক্তি পেছন থেকে আমাকে ডাকছে, (তিনি বলছেন) আমি বললাম, ‘কি, আল্লাহ তায়ালা আমার ব্যাপারে কিছু নাযিল করেছেন?’ সে লোকটা বললো, তুমি এ তরবারিটা চেয়েছিলে না? এটা আমার নয়, আমাকে তিনি (নবী স.) দান করেছিলেন, এখন এটা তোমার ।' রেওয়ায়াতকারী উক্ত সাহাবী বলছেন, তারপর আল্লাহ্ তায়ালা এই আয়াতটা নাযিল করলেন, ‘ওরা তোমাকে আনফাল- মালে গনীমত সম্পর্কে জিজ্ঞাসা করছে, বলে দাও, ‘আনফাল আল্লাহ ও তার রসূলের ৷' আবু দাউদ, তিরমিযী এবং নাসাঈ বিভিন্ন রাবীর মাধ্যমে আবু বকর ইবনে আয়্যাশ থেকে এ হাদীসটি পেয়েছেন। তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান ও বিশুদ্ধ ৷ উপরোক্ত হাদীসগুলোর আলোকে জানা যায় কোন পরিবেশে সূরা আনফালের এই আয়াতগুলো নাযিল হয়েছিলো । মানুষ হতভম্ব হয়ে যেন বদরের যুদ্ধে যোগদানকারী সাহাবাদেরকে গনীমতের মাল সম্পর্কে বচসা করার ছবিটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। তারা কি দ্বীনের খাতিরে দেশ ত্যাগকারী সেই প্রথম স্তরের সাহাবা নন, যারা সব কিছু পেছনে ছেড়ে এসে তাদের আকীদাকে হেফাযতের জন্যে হিজরত করে চলে এসেছিলেন এবং এ দুনিয়ার লোভনীয় কোনো কিছুর দিকে | ফিরেও তাকাননি। পাশাপাশি আনসারদের কথাও একবার চিন্তা করা যাক। তারা মোহাজেরদেরকে আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে তাদের ঘর দুয়ার ও সম্পদের অংশীদার বানিয়ে নিয়েছেন । তারা দুনিয়ার কোনো স্বার্থ ত্যাগ করার ব্যাপারে কোনো প্রকার কার্পণ্য করেননি, অথবা আরো গভীরভাবে আশ্চর্য হতে হয় তখন, যখন তাদের সম্পর্কে তারীফ করে তাদের পরওয়ারদেগারের আয়াত নাযিল হতে দেখা যায়, ‘তারা খুবই মহব্বত করে ওইসব ব্যক্তিকে, যারা যারা তাদের আশ্রয়ে এসেছে আর যে সব জিনিস তাদেরকে ওরা দিয়ে দিয়েছে, সেগুলোর ব্যাপারে তাদের মনের মধ্যে আর কোনো আকর্ষণ তারা রাখে না এবং এরপর তারা তাদের ওই ভাইদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয় তাদের নিজেদের ক্ষুধা রয়েছে তাদের নিজেদের খাদ্য খাবারের সংকট থাকা সত্তেও তারা মোহাজের ভাইদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়..... কিন্তু এসব রেওয়ায়াতকে সামনে রেখে যখন আমরা বাহ্যিক অবস্থা দৃষ্টে চিন্তা করি, তখন হযরান হয়ে অবশ্যই যুদ্ধ উপলক্ষে প্রাপ্ত মালের ব্যাপারে মোমেনরা সাময়িকভাবে এক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এই কঠিন পরীক্ষা উপলক্ষে আল্লাহ তায়ালা তাদের সৌন্দর্য প্রকাশের জন্যে রসূলের সামনে এক মোক্ষম সুযোগ করে দিলেন। তখনকার দিনে আল্লাহর রসূলের পক্ষ থেকে এবং খোদ আল্লাহর নিকট থেকেও ‘গুড সার্টিফিকেট’ পাওয়ার জন্যে মোমেনরা বড়ই লালায়িত ছিলেন। তাই দেখা যায, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের প্রথম সুযোগে তারা মোশরেকদের থেকে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন। আর এই সুযোগেই দেখা যায়, আল্লাহ তায়ালা পরওয়ারদেগার লোভরূপী মানুষের সহজাত প্রকৃতিকে দাবিয়ে দিয়েছেন এবং অন্য একটি প্রশ্ন তুলে তাদের লোভকে আল্লাহ তায়ালা নিয়ন্ত্রিত করে দিয়েছেন । যারা ‘আনফাল' সম্পর্কে বাক বিতন্ডায় লিপ্ত | ৮ সুক্পা আল আনফাল ০৯০১ পারা অনযিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।