করেছেন (হাদীসের মূল ভাবকে ঠিক রেখে ইবনে কাসীর নিজের ভাষায় তার মর্মার্থ বর্ণনা করেছেন) বলা হয়েছে, যখন বদরের যুদ্ধ সংঘটিত হলো, তখন রসুলুল্লাহ (স.) বললেন, ‘যে ব্যক্তি এইভাবে এইভাবে কাজ করবে, তার প্রতিদানে সে এই এই জিনিস পাবে ।' এরপর মুসলিম দলের মধ্য থেকে যুবকরা শত্রুর মোকাবেলায় পাল্লা দিয়ে এগিয়ে গেলো এবং প্রাণপণে যুদ্ধ করলো । এ সময় বৃদ্ধ সাহাবারা পতাকার নীচে অপেক্ষমাণ রয়ে গেলেন । তারপর গনীমতের মাল যখন এসে গেলো, তখন ওই যুবকবৃন্দ এসে সেই গনীমতের মাল দাবী করলো, যা তাদের শ্রমের বিনিময়ে এসেছে বলে তারা মনে করছিলো । এতে বৃদ্ধ মুরব্বীরা বললেন, দেখো, ‘আমাদের ওপর তোমরা প্রাধান্য দেখিয়ো না, আমরা তো তোমাদের পেছনে সাহায্যকারী হিসাবে ছিলাম, তোমাদের (সংখ্যা-স্বল্লতা ও যুদ্ধের জন্যে প্রয়োজনীয় প্রস্তুতির অপ্রতুলতার) কথা যদি শত্রুদের কাছে খুলে যেতো এবং তাদের আঘাতে জর্জরিত হয়ে যদি তোমরা সাহসহারা হয়ে যেতে, তাহলে তো তোমরা আমাদের কাছেই ফিরে আসতে । এইভাবে তাদের মধ্যে যখন বেশ কিছুক্ষণ ধরে বচসা চলতে থাকলো, তখন আল্লাহ তায়ালা তাদের মধ্যে ফয়সালা করতে গিয়ে নাযিল করলেন, ‘ওরা তোমাকে মালে গনীমতের কথা জিজ্ঞাসা করছে। বলে দাও, এ মাল আল্লাহ ছাড়া অন্য কারো নয়, ........ আয়াতের শেষ কথাগুলো হচ্ছে ..... ‘ (দ্বিধাহীন চিত্তে) আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো যদি তোমরা প্রকৃতপক্ষে মোমেন হয়ে থাকো ।' সওরী ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বদরের যুদ্ধের দিন রসূলুল্লাহ (স.) বলেছিলেন, ‘যে কোনো ব্যক্তি যুদ্ধে শত্রুপক্ষের কোনো ব্যক্তিকে হত্যা করবে, তার জন্যে রয়েছে এই এই প্রতিদান, আর যে কোনো বন্দীকে গ্রেফতার করে আনবে, তার জন্যে রয়েছে এই এই প্রতিদান ৷’ তারপর আবুল বাছীর দু'জন বন্দীকে ধরে নিয়ে এলেন এবং রসুলুল্লাহ (স.)-কে বললেন, ইয়া রসূলাল্লপাহ, আপনি আমাদের কাছে কিছু ওয়াদা করেছিলেন। এ সময়ে সা'দ ইবনে ওবাদা উঠে দাড়িয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ, আপনি যদি ওদেরকে এই বস্তুগুলো সব দিয়ে দেন, তাহলে আপনার অন্যান্য সাহাবার জন্যে আর কিছু অবশিষ্ট থাকবে না। প্রতিদান সম্পর্কে আমাদের উদাসীনতা অথবা শত্রুর ভয়ই যে আমাদেরকে বাস্তব যুদ্ধে নামতে বাধা দিয়েছে তা কিছুতেই নয়; আমরাও তোমাদের হেফাযতের জন্যেই পেছনে রয়ে গিয়েছিলাম, যাতে শত্রু পেছন থেকে হামলা করতে না পারে। এসব নিয়ে তাদের মধ্যে বেশ একটু বিতর্কের সৃষ্টি হলো এবং তখনই কোরআন নাযিল হলো, ‘তোমরা জেনে নাও, তোমরা যা কিছু গনীমতের মাল হাসিল করেছো, তার মধ্যে আল্লাহর অংশ হচ্ছে এক-পঞ্চমাংশ ....... আয়াতের শেষ পর্যন্ত ৷’ ইমাম আহমদ রেওয়ায়াত করতে গিয়ে সা’দ ইবনে আবী ওয়াক্কাস থেকে বলেছেন, যখন বদরের যুদ্ধ সংঘটিত হলো এবং আমার ভাই ওযমায়র নিহত হলো, তখন আমি সাঈদ ইবনুল আসকে হত্যা করলাম এবং তার তরবারিটি আমি নিয়ে নিলাম । এই ব্যক্তিটাকে ভীষণ পরাক্রমশালী যোদ্ধা ও অজেয় বলে মনে করা হতো । আমি তার লাশটা রসুলুল্লাহ (স.)-এর কাছে নিয়ে এলে তিনি বললেন, এটাকে নিয়ে যাও আর সংকীর্ণ কোনো এক গর্তের মধ্যে ছুড়ে ফেলে দাও। সা'দ বলছেন, ‘আমি তখন ফিরে গেলাম, আর তখন ভাইয়ের মৃত্যুর শোকে এবং গনীমতের মালের মধ্য থেকে আমার প্রাপ্য হিসসা অন্যরা নিয়ে নেয়ার কারণে আমার অন্তরের মধ্যে যে কি অবস্থা হয়ে যাচ্ছিলো তা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না ৷' এরপর সা'দ বলছেন, ‘আমি অল্প একটু অথ্ুসর হতেই সূরায়ে আনফাল নাযিল হলো । তখন রসূলুল্লাহ (স.) আমাকে ডেকে বললেন, ‘যাও, তোমার হারানো জিনিস নিয়ে নাও ৷' [ ৮ সুন্নী আল আনফাল (৯০১) _পান্থা ৯ মনখিল ২ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।