প্রার্থনা করতো । আশেপাশের ইহুদীদের ভুল তথ্য দেয়ায় তারা রসূলুল্লাহ (স.)-এর কথা সহজে মেনে নিতে পারছিলো না । যালেম ইহুদীরা হিংসার বশবর্তী হয়ে নিজেরাও ইচ্ছা করে ভুল পথে চলছিলো । অপরের মধ্যেও তারা নানা প্রকার সন্দেহ সৃষ্টি করে রেখেছিলো । তাই, আল্লাহ তায়ালা তাদেরকে কটাক্ষপাত করে বলছেন, তোমরা তো বিজয় চেয়েছিলে হকপনস্থীদের জন্যে । তাই দিয়েছেন। অপরদিকে মোমেনদেরকে আল্লাহ তায়ালা সতর্ক করতে গিয়ে বলছেন, তারা যেন ওই মোনাফেকদের মতো ব্যবহার না করে যারা শোনে বটে, কিন্তু তাদের অবস্থা হচ্ছে তারা শুনেও শোনে না । অর্থাৎ যা শোনে, তা যথার্থ বুঝা সত্বেও সেই অনুসারে কাজ করেনা । এরপর এ দারসটি শেষ হচ্ছে বারংবার মোমেনদের ডাক দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার সাথে, যাতে করে তারা আল্লাহ ও তার রসূলের সেই ডাকে সাড়া দিতে পারে, সতিকার অর্থে যা তাদেরকে বাচিয়ে রাখবে, পৃথিবীতে তাদের অস্তিত্কে টিকিয়ে রাখবে, যদিও শক্রুপক্ষের সংখ্যা ও সরঞ্জামের শক্তি হিসাব করে তারা দেখতে পাচ্ছে যেন সাক্ষাত মৃত্যু এগিয়ে আসছে এবং অবিলম্বেই তারা সবাই নিহত হয়ে যাবে। এ প্রসংগে তাদেরকে আরো স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, তারা একটু চিন্তা করে দেখুক, কাফেরদের তুলনায় তাদের সংখ্যা ছিলো কতো নগণ্য, কতো দুর্বল তারা । প্রতিনিয়ত ভয় করতো যে, তাদেরকে মানুষ চিলের মতো ছো মেরে উচকে নিয়ে যাবে। কিন্তু তারপর তিনি তাদেরকে আশ্রয় দান করলেন এবং তাদেরকে তার নিজের সাহায্য দ্বারা মযবুত করে দিলেন। তিনি আরও চাচ্ছেন যে, তারা এমনভাবে প্রস্তুত হয়ে যাক যেন তাদের অন্তর ও ব্যবহারের মধ্যে গড়ে ওঠে স্পষ্টভাবে পার্থক্য নির্ণয়কারী এক শক্তিশালী মানদন্ড । আর এটা তখনই সম্ভব হবে, যখন তারা একমাত্র আল্লাহকে ভয় করে চলবে । এই ভয় করে চলার উদ্দেশ্য হবে অন্যায় অবিচার যুলুম-নির্যাতনকে মুছে দেয়া এবং মানুষকে ক্ষমা করা । আর তাদের জন্যে অপেক্ষা করছে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার সেই মেহেরবানী, যার অভাবে তারা যুদ্ধল্ধ সম্পদ এবং সাফল্য ছাড়াও পার্থিব (বস্তুগত) স্বার্থের দিকে ঝুঁকে পড়ে দুর্বল হয়ে যাবে। গনীমত সম্পর্ককে মৌলিক নীতিমান্লা এরশাদ হচ্ছে, ‘ওরা তোমাকে জিজ্ঞাসা করছে আনফাল সম্পর্কে । বলো, এর নিরংকুশ মালিক আল্লাহ ও তাঁৰ বস erties তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সঠিক মোমেন- তাদের জন্যে তাদের পরওয়ারদেগারের কাছে, বহু মর্যাদা রয়েছে, রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রেযেক । (১-৪ আয়াত) এ সূরাটির শানে নুযুল বর্ণনা করতে গিয়ে হাদীস শরীফে যে রেওয়ায়াতগুলো আমরা ইতিমধ্যে পেশ করেছি, বিশেষ করে উপরোক্ত এই আয়াতটি সম্পর্কে যে কথাগুলো হাদীসে এসেছে, তার সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমরা এখানে দিতে চাই । আশা করা যায় এ প্রসংগে উল্লেখ্য হাদীসটি তখনকার পরিবেশটা বুঝতে আমাদেরকে অনেকাংশে সাহায্য করবে, যখন গোটা সূরাটা একই সময়ে নাযেল হয়েছিলো । বিশেষ করে এই বৈশিষ্ট্যমন্ডিত আয়াতটিকে গনীমত-এর মাল এবং যুদ্ধে বিজয়ের অতিরিক্ত আরও কিছু ফায়দার ওপরও আলোকপাত করা হয়েছে এবং মদীনাকেন্দ্রিক ইসলামী রাষ্ট্র গড়ে ওঠার পর এই বড় ঘটনার মধ্য দিয়ে মুসলিম জামায়াতের বৈশিষ্ট্যপূৰ্ণ চেহারা ফুটে উঠেছিলো। ইবনে কাসীর তার তাফসীরে- আবূ দাউদ, নাসাঈ, ইবনে জারীর ও ইবনে মারদাবিয়াহ প্রমুখ বর্ণনাকারীদের বরাত দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর একটি হাদীস উদ্ধৃত | ৮ সুন্সা আল আনফাল (৮৯১) পারা» মনযিল ২ ETERS www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।