এ সূরার মধ্যে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ (যুদ্ধে শত্রুরা যে সম্পদ ফেলে যায়)-এর বিলি বন্টন বিষয়ে আল্লাহ তায়ালার হুকুম জানানো । একে ইসলামী পরিভাষায় বলা হয় মালে গনীমত, যা মুসলমানেরা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জেহাদের ময়দান থেকে লাভ করে। মুসলমানগণ সর্বপ্রথম বদরের যুদ্ধে বিজয় লাভ করার পর এ মালে গনীমত হাসিল করেন। কিন্তু কোন নীতিমালা অনুসারে এসব সম্পদ বিলি-বন্টন হবে, তা না জানা থাকার কারণে সবাই বেশ সংকট অনুভব করছিলেন এবং এ বিষয়ে মুসলমানদের মধ্যে কিছু বাক বিতন্ডার সূত্রপাত হয়। এজন্যে আল্লাহ তায়ালা তাদেরকে এ বিষয়ে তার ফয়সালার দিকে নযর দিতে আহ্বান জানাচ্ছেন। সাথে সাথে তাদেরকে আমন্ত্রণ করছেন যেন তারা আল্লাহকে ভয় করে চলে, সকল ব্যাপারে আল্লাহ ও তার রসূলের আনুগত্য করে এবং তাদের অন্তরের মধ্যে ঈমান ও আল্লাহভীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করে। এরপর আল্লাহ তায়ালা তাদেরকে স্মরণ করাচ্ছেন কেমন করে তারা উট ও গনীমতের মাল ' লাভ করার জন্যে অস্থির হয়ে উঠেছিলো । অথচ আল্লাহ তায়ালা তাদের জন্যে চান তীর সাহায্য ও আরো বহু বহু গুণে বেশী মূল্যবান বস্তু তথা মান-সম্মান চান। তিনি তাদেরকে আরে স্মরণ করাচ্ছেন, কি ভাবে যুদ্ধ সংঘটিত হলো। তখন তারা সংখ্যায় এতই কম ছিলো যে, শত্রুদের তুলনায় তাদের জনসংখ্যা কোনো ধরার মধ্যেই ছিলো না। আর না ছিলো তাদের কাছে যুদ্ধের তেমন কোনো সাজ সরঞ্জাম । দুশমনরা যেমন ছিলো সংখ্যায় তিন গুণেরও বেশী, তেমনি ছিলো সর্বপ্রকার অন্ত্রশস্ত্রে তারা সুশিক্ষিত ও সুসজ্জিত । এই কঠিন ও অসম যুদ্ধে চিন্তার বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামীন কেমন করে ফেরেশতাদের দ্বারা তাদের কদমকে জমিয়ে রাখলেন, প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করলেন, যার থেকে পরম পরিতৃপ্তির সাথে তারা পান করলো এবং প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন করলো এবং আল্লাহ তায়ালা তাদের পায়ের নীচের ভূমিকে এমনভাবে জমিয়ে দিলেন যেন বালুর ওপর তাদের পা সহজে পিছলে না যায় । তারপর তাদেরকে এমন দারুন তন্দ্রা দান করলেন যা তাদের অন্তরে নিশ্চিস্ততা ও পরম প্রশান্তির হাওয়া বইয়ে ভীষণ ভীতির সঞ্চার করলেন এবং অবশেষে তাদেরকে কী কঠিন পরিণতি দান করলেন! এই কারণে মোমেনদেরকে প্রত্যেক যুদ্ধেই দৃঢ়তা অবলম্বন করার জন্যে আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন। প্রথম দিকে দুশমনদের শক্তি তাদের কাছে যতো বেশীই মনে হোক না কেন, তার কোনো পরওয়া করার প্রয়োজন নেই । কারণ শত্রনিধন তো আল্লাহ তায়ালাই করেন, তিনিই তীর নিক্ষেপ করেন, তিনিই যুদ্ধ পরিকল্পনা তৈরী করেন । তারা তো শুধু আল্লাহর পূর্ব নির্ধারিত ইচ্ছাকে পূরণ করার মাধ্যম মাত্র । তাদের মধ্য দিয়ে তিনি যা ইচ্ছা তাই করেন। এরপর আল্লাহ রব্বুল আলামীন মোশরেকদের ইতিপূর্বেকার বিজয় লাভ করার সকল ধারণাকে বানচাল করে দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলেছেন এবং বিদ্বপ করে বলছেন, ওরা তো এই চেয়েছিলো এবং আল্লাহর কাছে এই বলেই প্রার্থনা করেছিলো যে, হে সর্বশক্তিমান আল্লাহ, এই দু’ দলের মধ্যে যে দলটি বেশী বিপথগামী, তাকে ধ্বংস করে দিন এবং যেন তাদের ওপর চূড়ান্ত বিপর্যয় নেমে আসে, তাদের জন্যে যেন ভীষণ ধ্বংসলীলা নেমে আসে, যারা সম্পর্ক নষ্ট করার ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছে। এই জন্যে তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, ‘তোমরা বিজয় চেয়েছিলে না? সে বিজয় তো তোমাদের কাছে এসেই গেছে এ প্রসংগে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, মোশরেক কোরায়শদের মধ্যেও সর্বশক্তিমান আল্লাহ সম্পর্কে সব সময়েই কিছু চেতনা বর্তমান ছিলো, যদিও তারা দেব দেবীকে মাধ্যম মনে করতো । কিন্তু চরম বিপদের সময় সবকিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর কাছেই তারা TTT HOTA AV. DVLIOS SPOOL. COHN
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।