করে, তার মাঝে এবং তাদের জন্যে গৃহীত মালিকের সিদ্ধান্তের মাঝে পার্থক্য সুস্পষ্ট হোক । যদিও মানুষ তথা মোমেন মোজাহেদরা প্রথমে সেই সিদ্ধান্তকে অপছন্দ করেছিলো। অনুরূপভাবে আল্লাহর এটাও ইচ্ছা ছিলো যে, মুসলিম মোজাহেদরা জয় পরাজয়ের কারণসমূহ জানুক এবং তাকে চিহ্নিত করুক এবং যুদ্ধের ময়দানে অবস্থান কালীন সময়ে এ জয় পরাজয়ের কারণ ও উপায় উপকরণগুলো তারা তাদের মালিকের কাছ থেকে সরাসরি গ্রহণ করুক । আলোচ্য সূরা এ বিশাল বাস্তবতা, সমৃদ্ধ তথ্য ও মর্মার্থের পাশাপাশি যেমন আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা সমূহকে অন্তর্ভুক্ত করে, তেমনি যুদ্ধ-শান্তি, মালে গনীমত, বন্দী, অংগীকার ও চুক্তির বিভিন্ন বিধান ও নিয়মাবলী এবং জয় পরাজয়ের কারণ, উপায় উপকরণ ও উপাদানসমুহকেও অন্তর্ভুক্ত করে। আর এসব কিছু এ সূরায় আল্লাহ পাকের বিশেষ বর্ণনাভঙ্গিতে সাজানো হয়েছে। যা আকীদাগত চিন্তা চেতনাকে উৎপন্ন, সৃষ্টি ও জাগ্রত করে এবং তাকে মানুষের বিভিন্ন কর্মকান্ড ও কার্যকলাপে প্রধান ও সর্ববৃহৎ চালিকাশক্তি হিসাবে নির্ধারণ করে দেয়। আর এটাই হচ্ছে বিভিন্ন ঘটনা উপস্থাপন এবং দিক-নির্দেশনার ক্ষেত্রে কোরআনী বিধানের বৈশিষ্ট্য । '- সাথে সাথে এ সূরা যুদ্ধের বিভিন্ন দৃশ্য যুদ্ধপূর্ব, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধ পরবর্তী মানব অন্তরের রকমারি গতি, আবেগ ও উচ্ছাসের দৃশ্যকে অন্তর্গত করে। এসব জীবন্ত দৃশ্য মানব আবেগ অনুভূতিতে যুদ্ধ সম্পর্কিত অবস্থা, তার প্রভাব, কার্যকারিতা, আকার আকৃতি, চিত্র ও বৈশিষ্ট্যকে এমনভাবে উপস্থিত করে এবং তাকে জাগিয়ে তোলে, যেন কোরআনুল হাকী্মের পাঠকরা আজও সে দৃশ্যসমূহ সরাসরি দেখছে এবং তার ডাকে তারা গভীরভাবে সাড়া দিচ্ছে। এ সূরা প্রাসঙ্গিকভাবে রসূলের জীবন এবং সাহাবায়ে কেরামের মক্কী জীবনের বিভিন্ন চিত্র উপস্থাপন করেছে । যখন তাদের সংখ্যা ছিলো নগণ্য এবং তারা ছিলো অসহায় ও দুর্বল এবং তারা সদা সর্বদা আশংকা করতো তাদেরকে খতম করে দেয়া হবে। এই প্রাসংগিক অবতারণা এ জন্যে করা হয়েছে যাতে তারা বিজয়ের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নাযিল করা করুণা ও কৃপাকে স্মরণ করতে পারে। সাথে সাথে তারা এটাও ভালো করে জানতে পারে যে, নিশ্চয়ই তাদেরকে আল্লাহ্ পাকের খাস সাহায্য করা হবে। আর এটা হচ্ছে সে দ্বীনের জন্যেই, যাকে তারা স্বীয় মাল সম্পদ এবং জীবনের ওপরে প্রাধান্য দিয়েছিলো পাশাপাশি এ সূরা রসূলের হিজরতের পূর্বের এবং পরের মোশরেকদের জীবনের কিছু দৃশ্য ও চিত্র প্রাসংগিক বর্ণনা করেছে। এই সূরায় তাদের পূর্ববর্তী কাফের নেতা ফেরআউন এবং তাদের পূর্বের অন্যান্য লোকদের পরিণামের কিছু নমুনা ও দৃষ্টান্ত বর্ণনা করেছে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চিরন্তন বিধানকে তার যমীনে প্রতিষ্ঠিত করা । তা হচ্ছে তীর বন্ধুদেরকে এ যমীনে বিজয় দান করা এবং তার শত্রুদেরকে এখানেই ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেয়া । এ বিধানের ব্যতিক্রম কখনো ঘটে না। ওপরে আমি যা বর্ণনা করলাম, তা হচ্ছে এ সূরার আলোচ্য বিষয় ও এর বৈশিষ্ট্য, যা একটার সাথে আরেকটা অংগাংগিভাবে সম্পৃক্ত । আলোচনা প্রসংগে আমি এ খন্ডে কিছু বর্ণনা করেছি, এর অবশিষ্টাংশ দশম খন্ডে বর্ণনায় আসবে । এ হচ্ছে সূরার আলোচ্য বিষয়ের সার সংক্ষেপ প্রত্যেক আয়াতের ব্যাখ্যার সময় তার বিস্তারিত ও বিশদ বর্ণনা উপস্থাপন করা হবে । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।