যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চতা সহকারে চিরকাল জেহাদ করে যাবে৷ এটাই এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় । নীচে আমি জেহাদ সংক্রান্ত কয়েকটি আয়াত পেশ করছি । পরবর্তীতে প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যায় এ বিষয়ে বিশদ আলোচনা পেশ করবো, ইনশাআল্লাহ । (আয়াত ১৫-১৬, ৫৫-৫৭, ৬০, ৬৫, ৬৭, ৭৪) সবশেষে এ কথা বলতে হচ্ছে যে, এই সূরা মুসলিম দল, জনগোষ্ঠী ও সমাজের সম্পর্ককে আকীদা বিশ্বাসের এক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে। আগে আমি তা বর্ণনা করেছি । সাথে সাথে এ সূরা এর নাযিলের সময় পর্যন্ত যুদ্ধে এবং শাপ্তিতে অমুসলিমদের সাথে আচরণ, লেন দেন এবং সম্পর্কের বিধি বিধানও বর্ণনা করেছে। উপরন্তু এ সূরা মালে গনীমতের হুকুম আহকাম এবং চুক্তির রীতি নীতি বর্ণনা করেছে। এ সূরা তার বিভিন্ন আয়াতে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক এবং মুসলমান ও অমুসলমানের সম্পর্ক সুবিন্যস্ত করার মূলধারা এবং সংশ্লিষ্ট বিধি বিধানের প্রতি আলোকপাত করেছে । যার কিছু দৃষ্টান্ত নিমে প্রদত্ত হলো । ‘হে নবী, লোকেরা তোমার কাছে গনীমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে? বলে দাও, এ গনীমতের মাল তো আল্লাহ ও তার রসূলের ৷' (আয়াত নং-১৫-১৬,২১,২৪,২৭,৩৮-৩৯) ‘আর তোমরা জেনো রাখো, তোমরা যা কিছু গনীমতের মাল লাভ করেছো, তার পাচ ভাগের এক ভাগ আল্লাহ, তার রসূল, আত্মীয়ঙ্কলন, এতীম, মেসকীন ও মোসাফেরদের জন্যে নির্ধারিত ৷' 8৫-৪৭,৫৫-৬২,৬৪-৬৬,৬৭-৭১,৭২-৭৫) ওপরে যা কিছু আমি বর্ণনা করলাম তো সূরা আন্‌ফালের মূল বিষয়াদির সার সংক্ষেপ । যদিও সুরাটি বদর যুদ্ধ এবং এর পর্যালোচনাকে উপলক্ষ করেই নাযিল হয়েছে, তথাপি আমরা মুসলিম | সমাজের প্রশিক্ষণ এবং তাকে বিশ্ব মানবতার নেতৃত্বের জন্যে প্রস্তুত করার ক্ষেত্রে কোরআনী বিধানের একটি দিক এর মাধ্যমে অনুধাবন করতে পারি। পাশাপাশি আমরা এ পৃথিবীতে এবং মানব জীবনে যা অহরহ ঘটছে, তার মযমার্থ ও মাহাত্ত্যের প্রতি দ্বীন ইসলামের দৃষ্টিভংগির কিছু বিষয় ও উপলব্ধি করতে পারি, যার মাধ্যমে এসব বিষয়ে একটা বিশুদ্ধ ধারণা প্রতিষ্ঠিত হবে। বদর যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম বৃহৎ যুদ্ধ । যাতে মুসলমানরা তাদের চিরশত্রু মোশরেকদের মুখোমুখি হয়েছিলো এবং তাদেরকে অপমানজনকভাবে পরাস্ত করেছিলো । মুসলমানরা প্রকৃতপক্ষে এ উদ্দেশ্যকে লক্ষ্য রেখে মদীনা থেকে বের হয়নি । সত্যিকার অর্থে তারা বের হয়েছিলো আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে আক্রমণ করার জন্যে । যারা মুসলিম মোহাজেরদেরকে তাদের ঘর বাড়ী ও সহায় সম্পদ থেকে বিতাড়িত করেছিলো । মুসলমানরা কোরায়শের বাণিজ্য কাফেলা থেকে যে মালে গনীমত প্রাপ্তির আশা করেছিলো আল্লাহ তায়ালা তাদের জন্যে তা চাননি । বরং তিনি চেয়েছিলেন কাফেরদের বাণিজ্য কাফেলা মুসলমানদের হাত থেকে উদ্ধার পেয়ে যাক । আর মুসলমানরা কোরায়শ বাহিনীর- যাতে তাদের নেতৃবৃন্দও ছিলো- মুখোমুখি হোক, যারা রসূলুল্লাহ (স.)-এর অনুসারীদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালিয়েছিলো। যারা মক্কাতে রসূলের দাওয়াতী মিশনকে স্তন্ধ ও স্থবির করে দিয়েছিলো এবং বিশ্বনবী মোহাম্মদুর রসূলুল্লাহকে এ দুনিয়া থেকে চির বিদায় করে দেয়ার জন্যে ষড়যন্্রও করেছিলো । রব্বুল ‘আলামীন চেয়েছিলেন যে, বদরের যুদ্ধটি হক ও বাতিলের মাঝে পাথর্ক্যকারী, ইসলামী ইতিহাসের ফয়সালা প্রদানকারী এবং সর্বোপরি মানব ইতিহাসের এ দীর্ঘ পথ পরিক্রমায় একটি মীমাংসাকারী ঘটনা হিসাবে প্রতিষ্ঠিত হোক । আল্লাহ তায়ালা এটাও চেয়েছিলেন যে, মানুষের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত গহণ যাতে তারা নিজেদের কল্যাণ নিহিত আছে বলে মনে | ৮ সূরা আল আনফাল_ (৮১১) পারা মলখিল ২ SE TOE www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।