যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখিত বক্তব্যের সপক্ষে কিছু আয়াত নিম্নে প্রদত্ত হলো। (আয়াত ১৫, ১৬, ২৪, ২৭, ২৮, 8৫-৪৭, ৬০, ৬৫) যুদ্ধের মাঠে ধীর স্থির ও অটুট থাকার একাধিক নির্দেশ বর্ণনার সাথে কোরআনে কারীম আকীদার বিভিন্ন খুঁটিনাটি দিক এবং তার সাথে প্রত্যেক বিষয়, প্রত্যেক নির্দেশ এবং প্রত্যেক নির্দেশনাকে সেই আকীদা-বিশ্বাসের প্রতি প্রত্যাবর্তন করানোর বিষয়টিও স্পষ্ট করে বর্ণনা করেছে । সুতরাং আল্লাহ পাকের নির্দেশসমূহ শূন্যের মাঝে ঝুলন্ত থাকবে না। বরং তা সুস্পষ্ট .| অটুট গভীর মূলের ওপরে গেঁথে দেয়া হবে। এর কয়েকটি দিক নিম্নে বর্ণিত হলো, ক. মালে গনীমত সম্পৰ্কিত বিষয়ে মোমেনদেরকে তাকওয়া অবলম্বন, আল্লাহর স্মরণে তাদের হৃদয়, কেঁপে ওঠা এবং ঈমানকে আল্লাহ ও তার রসূলের আনুগত্যের সাথে সম্পৃক্ত করার নির্দেশ দেয়া হয়েছে । যেমন আল্লাহ তায়ালা এরশাদ করেন । (আয়াত ১-৪) । খ. যুদ্ধের পরিকল্পনার ক্ষেত্রে মোমেন মোজাহেদদেরকে আল্লাহর নিরূপণ, নির্ধারণ, পরিচালনা এবং যুদ্ধের সকল স্তরে আল্লাহর তাকদীর ও তদবীরের প্রতি প্রত্যাবর্তনের নির্দেশ দেয়া হয়েছে। এ সম্পর্কে আল্লাহ রাববুল আলামীন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা উপত্যকার এ প্রান্তে ছিলে আর তারা ছিলো সে প্রান্তে । অথচ কাফেলা তোমাদের থেকে নীচে নেমে গিয়েছিলো, যদি আগে ভাগেই তোমাদের ও তাদের মধ্যে মোকাবেলার চুক্তি হয়ে থাকতো; তাহলে তোমরা অবশ্য এ সময় পাশ কাটিয়ে যেতে ৷ কিন্তু যা কিছু সংঘটিত হয়েছে তা এ জন্যে ঘটেছিলো যে, আল্লাহ যে বিষয়ের ফয়সালা করে ফেলেছিলেন, তা তিনি কার্যকর করবেনই ।' গ. যুদ্ধের বিভিন্ন ঘটনাবলী ও ফলাফলের ক্ষেত্রে মুসলিম মোজাহেদদেরকে আল্লাহর নেতৃত্ব, আদেশ, সাহায্য, সহযোগিতা ও একমাত্র তার রসদের প্রতি নির্ভরশীল হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। (আয়াত ১৭) | ঘ. যুদ্ধের মাঠে ধীর স্থির ও অটুট থাকার ক্ষেত্রে তাদেরকে আস্থাবান হওয়ার নির্দেশ দেয়া হয়েছে৷ তাদের জন্যে আল্লাহর পছন্দসই জীবন, তাদের এবং অন্তরের মধ্যকার প্রতিবন্ধকতার | ওপর তার ক্ষমতা এবং যারা তার ওপর পূর্ণ আস্থাবান তাদের সাহায্যের তার যিম্মাদারী ও প্রতিশ্রুতির কথা স্মরণ করানো হয়েছে । (আয়াত ২৪, ৪৫) ঙ. যুদ্ধের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে তাদেরকে নিম্নোক্ত নির্দেশগুলো দেয়া হয়েছে, ‘হে ঈমানদাররা! এ কাফেরদের সাথে এমনভাবে যুদ্ধ করো যেন গোমরাহী ও বিশৃংখলা নিৰ্মূল হয়ে যায় এবং দ্বীন পুরোপুরি আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যায়৷’ ‘সারা দেশে শত্রুদেরকে ভালভাবে পর্যুদস্ত না করা পর্যন্ত কোনো নবীর পক্ষে নিজের কাছে বন্দীদের রাখা শোভনীয় নয় ৷” (আয়াত ৭-৮) চ. মুসলিম সমাজ এবং এ সমাজ ও অন্যান্য সমাজের মাঝে সম্পর্ক কায়েম এবং সুবিন্যস্ত করার ক্ষেত্রে আকীদা বিশ্বাসকে মূল মাপকাঠি ও বিচার্য বিষয় হিসাবে ধরা হয়। আর এই মানদন্ডের ভিত্তিতেই সম্পর্কের প্রাধান্য দেয়া হয় এবং সম্পর্ক ছিন্ন করা হয়। (আয়াত ৭২-৭৫) এ সূরার আলোচনায় আকীদা বিশ্বাসের বিষয়টির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে তা হচ্ছে আল্লাহর পথে জেহাদ, তার ঈমানী ও আন্দোলনগত মূল্য বর্ণনা, অনুরূপভাবে এ জেহাদকে ব্যক্তিগত যাবতীয় ক্রটি থেকে মুক্ত করা এবং একে এর বিষয়কেন্দ্রিক ‘সুউচ্চ যুক্তিসমূহ প্রদান করা, যার আলোকে আল্লাহর পথে মোজাহেদরা পূর্ণ আস্থা, প্রশান্তি ও | ৮ সূক্পা আল আনফাল (৮০১) ______পার্থা ৯ অমনযিল = www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।