বদর যুদ্ধে যে সকল মোমেন মোজাহেদ রসূলের সাথে অংশগ্রহণ করেছিলেন, তাদের ইচ্ছা ছিলো আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার ওপর আক্রমণ করে বিজয়ী হওয়া ৷ কিন্তু আল্লাহর ইচ্ছা ছিলো তারা কোরায়শ বাহিনীর মুখোমুখি হোক । এ ঘটনার মাধ্যমে আল্লাহ তায়ালা মোমেনদের ইচ্ছা এবং তার ইচ্ছার মধ্যকার ব্যবধানের পরিধি নিরূপণ করেছেন। সূরা আনফালের সূচনা হয়েছে মালে গনীমত সম্পর্কে মোমেনদের প্রশ্বের মাধ্যমে, এতে আল্লাহর হুকুম বর্ণনা করা, ফয়সালার জন্যে মালে গনীমতকে আল্লাহ এবং তার রসূল (স.)-এর হাতে হাতে সমর্পণ করা, ‘ওবাদা ইবন সামেত (রা.)-এর বর্ণনানুসারে মালে গনীমত সম্পর্কে মোমেনদের মতবিরোধ খারাপ পর্যায়ে পৌছার পর তাদেরকে খোদাভীতি এবং পারস্পরিক সম্পর্ক শুধরে নেয়ার আহ্বান করার মাধ্যমে ৷ অনুরূপভাবে এই সূরার শুরু হয়েছে মোমেনদেরকে আল্লাহ এবং তীর রসূলের আনুগত্য করা, তাদের ঈমানের দাবী স্মরণ করিয়ে দেয়া এবং তাদের সামনে এমন একটি চিত্র অংকন করা, যার মাধ্যমে তাদের অন্তর ও হৃদয় কেঁপে ওঠে (আয়াত ১-৪) অতপর আল্লাহ তায়ালা মোমেনদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন নিজেদের ব্যাপারে তাদের এবং তার সিদ্ধান্ত । এ দুই সিদ্ধান্তের মাঝে পার্থক্য এবং তাদের জন্যে তার সিদ্ধান্ত ও ইচ্ছার পেছনের কী হেকমত লুকিয়ে আছে সে সম্পর্কে তাদেরকে সম্যক ধারণা দেয়া । (আয়াত ৫-৮) নিস্নের আয়াতসমূহে আল্লাহ তায়ালা তাদেরকে আরো স্মরণ করিয়ে দিয়েছেন তার পক্ষ থেকে যুদ্ধের মাঠে ফেরেশতা নাযিলের মাধ্যমে তাদের সাহায্য দান, পরবর্তীতে মোশরেক বাহিনীর ওপর তাদের বিজয় দান এবং পরকালে তার কাছে তাদের প্রতিদানপ্রাপ্তি সম্পর্কে । (আয়াত ৯-১৪) সামনের আয়াতগুলোতে আল্লাহ পাক বর্ণনা করেন যে, পুরো যুদ্ধটি তার পরিচালনা, নেতৃত্ব, নির্দেশনা, সাহায্য, নিরূপণ ও নির্ধারণেই সম্পাদিত হয়েছে। এ যুদ্ধটি তার জন্যে এবং তারই পথে অনুষ্ঠিত হয়েছে । তারপর তিনি মুসলিম মোজাহেদদেরকে আনফাল তথা গনীমতের মাল সামান বন্টনের দায়িত্ব থেকে মুক্ত রাখলেন এবং এ দায়িত্ব তার এবং তার প্রিয় হাবীব মোহাম্মদুর রসূলুল্লাহের হাতে দান করলেন যেহেতু তার পক্ষে সরাসরি বন্টন সম্ভব নয়, সেহেতু সে দায়িত্বটি রসূলের ওপরই পুরোপুরি বর্তালো ৷ তারপর তিনি ঘোষণা করলেন যে, যেহেতু মালে গনীমত বন্টনের মূল দায়িত্ব একমাত্র তার হাতেই অর্পিত, সেহেতু তিনি যদি তার থেকে মুসলিম মোজাহেদদের মাঝে বন্টন করে দেন, তবে তা তার পক্ষ হতে তাদের জন্যে করুণা এবং এহসান হিসাবেই গণ্য হবে। অনুরূপভাবে তিনি তাদেরকে যাবতীয় মালে গনীমত ও তার লোভ লালসা থেকে মুক্ত করেন, যাতে তাদের জেহাদ আল্লাহর পথে এবং একমাত্র তারই জন্যে নিবেদিত হয় । উপরোক্ত বক্তব্যের সমর্থন নিম্নের আয়াতগুলোতে পাওয়া যাবে। (আয়াত ১৭, ১৮, ২৬ এবং 80-88) আর যেহেতু মোমেনদের প্রত্যেকটি যুদ্ধই আল্লাহ পাকের পরিচালনা, নেতৃত্ব, নির্দেশনা, সাহায্য, নিরূপণ ও নিয়ন্ত্রণেই সম্পাদিত হয় এবং এ যুদ্ধ তারই জন্যে ও তারই পথে অনুষ্ঠিত হয়, সেহেতু এই সূরার মধ্যে যুদ্ধের মাঠে স্থির থাকা, ধৈর্যের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া, এর জন্যে প্রস্তুতি নেয়া এবং এতে আল্লাহ পাককে অভিভাবক মেনে আশ্বস্ত হওয়ার মোমেনদের প্রতি আহবান এসেছে অনুরূপভাবে নির্দেশ এসেছে যুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সন্তান সন্ততি এবং ধন-সম্পদ থেকে সতর্ক থাকার জন্যে । যুদ্ধের নিয়ম শৃংখলা মেনে চলা এবং দম্ভভরে এবং লৌকিকতার প্রদর্শনের জন্যে যুদ্ধের মাঠে না আসা সম্পর্কে সতর্কতা । সাথে সাথে মোমেনদেরকে জেহাদের প্রতি আকৃষ্ট করা এবং উৎসাহিত করার জন্যে রসূলুল্লাহ (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে। | ৮ সুরা আল আনফাল_ (৯১) পারবা ৯ মনযিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।