যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

এরপর আবু আযীযের মা মুসলমানদের কাছে জানতে চায় যে, কতো অধিক ফিদ্য়ার বিনিময়ে কোরায়শ বন্দীকে ছাড়া হচ্ছে? তখন তাকে বলা হলো, চার হাজার দিরহাম, সে অনুযায়ী তার মা চার হাজার দিরহাম ফিদয়া স্বরূপ পাঠিয়ে তাকে মুক্ত করে নেয় । উল্লেখিত বদর যুদ্ধকে কেন্দ্র করে সূরা আনফাল অবতীর্ণ হয়েছে, যার সংক্ষিপ্ত বর্ণনা যথাসাধ্য আমি পূর্বে করেছি । সূরা আনফাল নাযেল হয়েছে নিম্নের কারণগুলোকে সামনে রেখে, ১. বদর যুদ্ধের বাহ্যিক ঘটনাবলী বর্ণনা করা । ২. বাহ্যিক ঘটনাবলীর পশ্চাতে আল্লাহর সুনিপুণ কুদরতের কথা বলা । ৩. উক্ত ঘটনাবলী ও তার পরবর্তী ঘটনাসমূহের আলোকে গোটা মানব ইতিহাসের ধারায় আল্লাহর কুদরত ও দক্ষ ব্যবস্থাপনাকে উন্মোচন করা । আল্লাহ তায়ালা বদর যুদ্ধের ঘটনাবলী কোরআনে হাকীমে সুন্দর ও সাবলীল ভাষায় বর্ণনা করেছেন । যুদ্ধের বিভিন্ন দিকের বিস্তারিত বর্ণনা আমরা এই সূরার বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় পাবো। এখানে আমি এই সূরার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করবো । বদর যুদ্ধের মাঝে একটি বিশেষ ঘটনা বিদ্যমান রয়েছে। যা যুদ্ধের গতিপথ সম্পর্কে আলোকপাত করে। ওই বিশেষ ঘটনাটি ইবনে ইসহাক ওবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, আমরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তাদের মধ্যে মালে গনীমত নিয়ে মতবিরোধ দেখা দেয়। আমাদের মতবিরোধ খারাপ পর্যায়ে পৌছে গিয়েছিলো তখন আল্লাহ তা আমাদের হাত থেকে নিয়ে তার রসূলের হাতে সমর্পণ করেন, আর রসূল (স.) তা সমস্ত মুসলমানের মধ্যে সমভাবে বন্টন করে দেন। এ সম্পর্কে সূরা আনফালের প্রথম আয়াতটি নাযিল হয়। এই ঘটনাটি সূরার সূচনা এবং তার গতিপথের প্রতি আলোকপাত করে । বদর যুদ্ধে প্রাপ্ত সামান্য মালে গনীমত নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে মতবিরোধ দেখা দিলে আল্লাহ তায়ালা তার বন্টনের দায়িত্ব রসূলে করীম (স.)-এর হাতে ন্যস্ত করেন । কেয়ামত পর্যন্ত মানব ইতিহাসে এ জাতীয় যতো ঘটনা ঘটবে, সকল ঘটনার জন্যে এটাকে একটি অনুকরণীয় আদর্শ হিসাবে পেশ করেছেন । যার থেকে যুগে যুগে মানুষ শিক্ষা গহণ করবে আল্লাহ তায়ালা এ ঘটনার মাধ্যমে শুধু সাহাবায়ে কেরাম নয়, বরং পরবর্তীতে এ ধরাতে আগমনকারী গোটা মানবতাকে এক বিরাট বিষয় শিক্ষা দিতে চেয়েছেন। আর তা হচ্ছে বদর যুদ্ধের ঘটনাটি শুধু গনীমতের মাল-সামগ্রী প্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা তার চেয়ে অনেক বড় ও ব্যাপক । আল্লাহ পাক বদর যুদ্ধের দিনের নামকরণ করেছেন ‘ফয়সালা ও মীমাংসার দিন' করে। কারণ, এ দিনে মুসলমান এবং কোরায়শ বাহিনী একে অপরের মুখোমুখি হয়েছিলো । এদিনে হক ও বাতেল, সত্য ও অসত্য, ন্যায় ও অন্যায় এবং ঈমান ও কুফরের মাঝে পার্থক্য সূচিত হয়েছিলো। আল্লাহ্‌ তায়ালা এ যুদ্ধের মাধ্যমে মোমেনদেরকে আরো শিক্ষা দিতে চেয়েছেন যে, এ যুদ্ধের প্রত্যেকটি ছোটো বড়ো পদক্ষেপ তারই পরিচালনায় ও নিয়ন্ত্রণে সম্পাদিত হয়েছে। আর তার পেছনে একটি বিশেষ উদ্দেশ্য নিহিত ছিলো, যা একমাত্র তিনিই ভালো করে জানেন । সুতরাং এ কথা বলা ঠিক হবে না যে, বদর যুদ্ধে বিজয় এবং তার পরবর্তী বৃহৎ ঘটনাবলীতে মোমেনদের ভূমিকাই মুখ্য এবং তারাই কৃতিত্বের একমাত্র দাবীদার । কারণ আল্লাহর সাহায্য যদি তাদের সহায়ক না হতো, তবে এ বিজয় তাদের পক্ষে কিছুতেই সম্ভব হতো না । আল্লাহ তায়ালা বদরের ঘটনার মাধ্যমে মোমেনদেরকে চমৎকার পরীক্ষা করেছিলেন। | ৮ সুরা আল আনফাল (৭৮১) পান্থ ৯ মনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।