যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞানী, বুদ্ধিমান, সহিষ্ণু এবং উন্নত গুণের অধিকারী বলে জানতাম । সে জন্যে আশা করেছিলাম যে, এসব গুণ বৈশিষ্ট্য আমার পিতাকে একদিন ইসলামের পথে নিয়ে যাবে । কিন্তু আমি যখন দেখলাম যে, এসব গুণ বৈশিষ্ট্য আমার পিতাকে ইসলামের পথে আনলো না । শেষ পর্যন্ত যখন কুফরী নিয়েই তার মৃত্যু হলো, তখন আমার মনের আশা পূর্ণ না হওয়ায় আমি মর্মাহত হলাম । একথায় রসূল (স.) হোযায়ফার কল্যাণের জন্যে দো'য়া করলেন এবং তার প্রশংসা করলেন। এরপর রসূল (স.) সৈন্যদের মধ্যে যে গনীমতের মাল ছিলো তা একত্রিত করার নির্দেশ দিলেন তখন তা একত্রিত করা হলো । গনীমতের মালের ব্যাপারে মুসলমানদের মধ্যে মতভেদ দেখা দিল । যারা ওই সম্পদ সংগ্রহ করেছিলে ন, তারা বললেন, এ সম্পদ আমাদের প্রাপ্য । যারা শত্রুর সাথে যুদ্ধ করেছিলেন, তারা বললেন, এগুলো আমাদের পাওনা আল্লাহর কসম! আমরা যদি যুদ্ধ না করতাম, ভাহলে তোমরা এগুলো সংগ্রহ করার সুযোগই পেতে না । কোরায়শ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত থাকায় আমরা তোমাদের সাথে গনীমত কুড়ানোর কাজে যোগ দিতে পারিনি । আর তোমরা এগুলো সংগ্রহ করতে পেরেছো। শক্ররা ভিন্ন পথ দিয়ে এসে রসূল (স.)-এর ওপর হামলা করতে পারে, এই আশংকায় যারা তার পাহারায় নিয়োজিত ছিলেন, তারা বললেন, আল্লাহর কসম! তোমরা আমাদের চেয়ে এর বেশী হকদার নও। শত্রুকে আমরা বাগে পেয়েছিলাম এবং আমরা তাদের হত্যা করতে পারতাম । আল্লাহর কসম! আমরা বিনা বাধায় গনীমতের মাল লাভের সুযোগ পেয়েছিলাম ৷ কিন্তু শত্রুরা নতুন করে রসূলুল্লাহ (স.)-এর ওপর আক্রমণ চালাতে পারে, এই আশংকায় আমরা তার পাহারায় নিয়োজিত ছিলাম । সুতরাং এই সম্পদে তোমাদের অধিকার আমাদের চেয়ে বেশী নয় ।' ইবনে ইসহাক বলেন, গনীমত সম্পর্কে জিজ্ঞেস করা হলে ওবাদা ইবনে সামেত (রা.) বলেন, আমরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তাদের মধ্যে মালে গনীমত নিয়ে মতবিরোধ দেখা দেয়। আমাদের মতবিরোধ কিছুটা খারাপ পর্যায়ে পৌছে গিয়েছিলো । তখন আল্লাহ তায়ালা তা আমাদের হাত থেকে নিয়ে তার রসূলের হাতে সমর্পণ করেন। আর রসূল (স.) তা সমস্ত মুসলমানের সমভাবে বন্টন করে দেন। এ সল্পর্কে সূরা আনফালের প্রথম আয়াতটি নাযিল হয় । ইবনে ইসহাক বলেন, মদীনায় পৌছে রসূল (স.) যুদ্ধবন্দীদের সাহাবীদের মধ্যে বন্টন করে দেন এবং বলেন, তোমরা কয়েদীদের সাথে ভালো ব্যবহারের কথা স্মরণ রাখবে । রাবী বলেন, সাহাবী মোসায়ব ইবনে ওযমায়র (রা.)-এর সহোদর ভাই আবু আযীয ইবনে ওমায়র ইবনে হাশেম বন্দীদের মধ্যে ছিলো । আবু আযীয বলেন, এসময় আমার ভাই মোসায়ব আমার পাশ দিয়ে যাচ্ছিলো । তখন একজন আনসার সাহাবী আমাকে বন্দী করে রেখেছিলো। আমার ভাই আনসারকে বলেন, একে শক্ত করে বেধে রাখো, এর মা বিত্তশালী । সে ফিদয়া দিয়ে একে ছাড়িয়ে নেবে। আবু আযীয আরো বলেন, বদর প্রান্তর থেকে বন্দী হয়ে আসার সময় আমি আনসারদের | সংগে ছিলাম । তারা রসূল (স.)-এর নির্দেশ মতো খাবার সময় আমাকে কুটি খেতে দিতো এবং নিজেরা খেজুর খেতো। তিনি আরো বলেন, আমি লজ্জার খাতিরে রুটি: তাদের কাছে ফিরিয়ে দিতাম, কিন্তু তারা তা স্পর্শ না করে তা আমার কাছে ফেরত পাঠাতেন। পতাকাবাহী সেনাধ্যক্ষ । মোসায়ব (রা.) যখন তার ভাই আবু আধযীযকে বন্দী করে আনয়নকারী আনসার সাহাবী আবু ইয়াসার (রা.)-কে শক্ত করে তার হাত বাধার জন্যে বলেন, তখন সে মোসায়ব (রা.)-কে জিজ্ঞেস করে, হে আমার ভাই, আমার ব্যাপারে এরূপ করার কি নির্দেশ পেয়েছেন? তখন মোসায়ব (রা.) বলেন, তুমি আমার ভাই নও, সে আমার ভাই । আল আলাল _ নব ন সলল = www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।