যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

মো’য়ায বলেন, এরপর মোয়াওয়ায ইবন আরেক এসে আর এক আঘাত করে আবু জাহলকে ধরাশায়ী করলো । মোয়াওয়ায় (রা.) পরে লড়াই করে বদরেই শহীদ হন । আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি যখন আবু জাহলকে মযদানে শায়িত দেখলাম, তখনো সে বেচে ছিলো। সে আমাকে মক্কায় অপদস্থ করেছিলো। আমি তার ঘাড়ে পা দিয়ে চেপে ধরলাম এবং বললাম, ‘হে আল্লাহর দুশমন । আল্লাহ তায়ালা তোকে অপদস্থ করেছেন তো? সে বললো, যাকে তোমরা প্রায় হত্যা করেছো, তার আর অপদস্থ হবার প্রশ্ব আসে কি? আমাকে বলো, আজ কাদের জয় হচ্ছে? আমি বললাম, ‘জয় হচ্ছে আল্লাহ ও তার রসূলের ৷’ ইবনে ইসহাক বলেন, ইবনে মাসউদ (রা.) বলেন, আবু জাহল মৃত্যুর পূর্বে আমাকে বলেছিলো, হে মেষের রাখাল! তুই অনেক দুর্লভ মর্যাদা লাভ করেছিস । তিনি বলেন, তারপর আমি তার মাথা কেটে রসূলুল্লাহ (স.)-এর কাছে নিয়ে গেলাম এবং বললাম, ইয়া রসূলাল্লাহ (স.)! এই যে আল্লাহর দুশমন আবু জাহলের মাথা! রসূলুল্লাহ (স.) বললেন, সত্যি? আমি বললাম, আল্লাহর কসম! সত্যি । এরপর তার মাথাটা রসূলাল্লাহ (স.)-এর সামনে রেখে দিলাম । তিনি তা দেখে আল্লাহর প্রশংসা ও শোকর করলেন । ইবনে হিশাম বলেন, ‘ওমর ইবনে খাত্তাব (রা.) একবার সাঈদ ইবনে আস (রা.)-কে বললেন- যখন তিনি তার পাশ দিয়ে যাচ্ছিলেন- মনে হয়, তোমার মনে এরূপ ধারণা বিদ্যমান যে, আমি তোমার পিতা আসকে হত্যা করেছি । যদি তা করে থাকতাম, তবে সে জন্যে তোমার কাছে কোনোরূপ ওযর পেশ করতাম না। আসলে আমি আমার মামা ‘আস ইবনে মুগীরাকে হত্যা করেছিলাম । তোমার আব্বাও আমার সামনে পড়েছিলো তবে সে ক্ষিপ্ত ষাড়ের মতো আমার দিকে এগিয়ে আসায় আমি দ্রুত সেখান থেকে সরে পড়ি । এরপর তাকে তার চাচাতো ভাই আলী (রা.) হত্যা করেন। ইবনে ইসহাক বলেন, ইয়াধীদ ইবনে রুমান ওরওয়া ইবনে যোবায়র সূত্রে আয়েশা (রা.) থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, এরপর রসূল (স.)-এর নির্দেশ মতো নিহত মোশরেকদের বদর কৃপে নিক্ষেপ করা হলো । তবে উমাইয়া ইবনে খালফের লাশ কৃপে নিক্ষেপ করা হলো না । কেননা, তার লাশ তার বর্মের মধ্যে ফুলে-ফেঁপে আটকে গিয়েছিলো । সাহাবীরা তার লাশ সরাবার জন্যে চেষ্টা করলে তার গোশত ছিন্নভিন্ন হয়ে যেতে লাগলো । এ অবস্থা দেখে তারা তাকে যেমন ছিলো তেমনভাবে রেখে মাটি ও পাথর চাপা দিলেন। কূপের মধ্যে লাশগুলো নিক্ষেপ করার পর রসূলুল্লাহ দাড়িয়ে বললেন, হে কূপের অধিবাসীরা! তোমাদের রব তোমাদের জন্যে যা ওয়াদা করেছিলেন, তা কি তোমরা সত্য পেয়েছো? আমার সংগে আমার রব যা ওয়াদা করেছিলেন, তা আমি সত্য পেয়েছি বর্ণনাকারী বলেন, তখন সাহাবীরা বলেন, ইয়া রসূল (স.)! আপনি কি মৃতদের সাথে কথা বলছেন? তখন তিনি তাদের বললেন, তারা এতক্ষণে ভালোভাবে জেনেছে যে, তাদের রব তাদের সাথে যে ওয়াদা করেছিলেন, তা সত্য । ইবনে ইসহাক বলেন, রসূল (স.) যখন মোশরেকদের লাশ কুপের-মধ্যে নিক্ষেপ করার নির্দেশ দেন, তখন উতবা ইবনে ববী'য়ার লাশ টেনে কূপের'কাছে আনা হলো। এ সময় রসূল (স.) তার ছেলে আবু হোযায়ফার (যিনি ইতিপূর্বে ইসলাম গ্রহণ করে মুসলিম বাহিনীর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন) মুখের দিকে তাকিয়ে দেখলেন যে, সে মর্মাহত এবংতার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। তখন নবী (স.) বললেন, সম্ভবত তোমার পিতার অবস্থা দেখে. তোমার অন্তরে কিছু ভাবাস্তর সৃষ্টি হয়েছে। তিনি বললেন, না, আল্লাহর কসম, ইয়া রসূলাল্লাহ! আমি আমার পিতার কুফরী ও হত্যার ব্যাপারে কখনো দুঃখিত হয়নি। তবে আমি আমার পিতাকে যথেষ্ট | ৮ সুন্থা আল আনক্াল (৭৬০১ পারা ৯ মনযিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।