সময় সে আমাকে দেখে আব্দ আমর বলে ডাক দিলে আমি তার ডাকে সাড়া দিলাম । তখন সে আমাকে বললো, তুমি আমার ব্যাপারে কী চিন্তা করছো? তোমার সংগে যে বর্মগ্তলো আছে তার চাইতে আমি তোমার জন্যে উত্তম নই? আমি বললাম, হা, আল্লাহর কসম । এতো খুশীর কথা । তখন বর্ম ফেলে দিয়ে উমাইয়া এবং তার ছেলের হাত ধরলাম । তখন সে বললো, আজকের দিনের মতো আর কোনো দিন আমি দেখিনি । তোমাদের কি দুগ্ধবতী উটনীর প্রয়োজন নেই? আবদুর রহমান (রা.) বলেন, এরপর আমি এদের দু'জনকে নিয়ে চললাম ৷ এসময় উমাইয়া ইবনে খালফ আমাকে জিজ্ঞেস করলো, ওই ব্যক্তি কে, যে তার বুকে উট পাখির পালক লাগিয়ে রেখেছে? আমি বললাম, তিনি হলেন, হামযা ইবন আবদুল মোত্তালেব (রা.)। তখন সে বললো, এতো সেই ব্যক্তি, যে আমাদের অনেক ক্ষতি করেছে। আবদুর রহমান বলেন, আল্লাহর কসম । এরপর আমি তাদের উভয়কে যখন টেনে নিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ বেলাল (রা.) তাকে আমার সংগে দেখলেন। আর এ ছিলো সে ব্যক্তি, যে বেলালকে ইসলাম পরিত্যাগ করার জন্যে বিভিন্নভাবে নির্যাতন করতো । তাকে মরুভূমিতে নিয়ে যেতো এবং তপ্ত বালুর ওপর শুইয়ে বুকের ওপর পাথর-চাপা দিয়ে রেখে বলতো, তুমি এ অবস্থায় থাকবে, নয় মোহাম্মদের দ্বীন পরিত্যাগ করবে। এ সময় বেলাল ‘আহাদ’ ‘আহাদ’ বলতেন । অর্থাৎ তিনি ‘আল্লাহ এক' বলে চিৎকার করতেন । যখন বেলাল (রা.) তাকে দেখলেন, তখন তিনি বলে উঠলেন, এই তো কুফরীর মূল হোতা উমাইয়া ইবনে খালফ ৷ সে বেঁচে গেলে আমার বাচা অর্থহীন । আবদুর রহমান ইবনে আওফ বলেন, আমি বললাম, হে বেলাল! তুমি আমার বন্দীদ্বয় সম্পর্কে এরূপ বলছো? তখন বেলাল (রা.) বললেন, ‘সে বেঁচে গেলে আমার বাঁচার কোনো অর্থ হয়না ৷' এরপর বেলাল (রা.) উচ্চেস্বরে চিৎকার করে বললেন, হে আল্লাহর দ্বীনের সাহায্যকারীরা । এই তো কুফরীর মূল নায়ক উমাইয়া ইবনে খালফ ৷ সে বেঁচে গেলে আমার বাচা অর্থহীন । আবদুর রহমান (রা.) বলেন, এরপর লোকেরা আমাদের ঘিরে ফেললো । আর আমি উমাইয়াকে বাচাবার চেষ্টা করছিলাম ৷ ইতিমধ্যে একজন মোজাহেদ তার তরবারি বের করে উমাইয়ার ছেলের পায়ে আঘাত করলে সে পড়ে গেলো। তা দেখে উমাইয়া এমন জোরে চিৎকার করলো যে, আমি অমন চিৎকার আর কখনো শুনিনি । আমি বললাম, উমাইয়া তুমি নিজের চিন্তা করো । তোমার নিস্তার নেই ৷ আল্লাহর কসম! আমি তোমাকে আর রক্ষা করতে পারবো না। অবশেষে লোকেরা তাদের উভয়কে তরবারির আঘাতে টুকরো টুকরো. করে ফেলেন । পরে আবদুর রহমান (রা.) বলেন, আল্লাহ তায়ালা বেল্লালের ওপর রহম করুন । আমি বর্ম ফেলে দিয়ে যাকে গ্রেফতার করলাম, তাকে সে হত্যা করলো । ইবনে ইসহাক বলেন, রসুলুল্লাহ (স.) যখন দুশমনদের মোকাবেলা থেকে মুক্ত হলেন, তখন তিনি নিহত ব্যক্তিদের মধ্যে আবু জাহল ইবনে হেশামকে অনুসন্ধান করতে বললেন । যুদ্ধের ময়দানে যে মুসলিম সৈনিকের সাথে সর্বপ্রথম আবু জাহলের সাক্ষাত হয়, তিনি হলেন বনু সালামার মোয়ায ইবনে আমর ইবনে জামুহ । তিনি বলেন, আবু জাহলের যখন খোজাখুঁজি হচ্ছিলো, তখন আমি শুনলাম, সে একটি ঝোপের ভেতরে লুকিয়ে আছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক তাকে খুঁজে বের করবোই । আমি যখন তার কাছে পৌছলাম, তখন তার ওপর আক্রমণ চালিয়ে তার পা কেটে ফেললাম ৷ তখন তার ছেলে ইকরামা আমাকে আঘাত করে আমার হাত কেটে ফেললো । হাতখানা কেবল চামড়ার সাথে ঝুলছিলো। এতে আমার যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিলো অগত্যা ঝুলন্ত হাতখানা পা দিয়ে চেপে ধরে টান দিয়ে ছিড়ে ফেললাম ৷ ইবনে ইসহাক বলেন, এই বীর মোজাহেদ হযরত ওসমান (রা.)-এর যুগ পর্যন্ত জীবিত ছিলেন। সাল আলফলল ন লক সলকল = www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।