আমাদের সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা তাদের ছিলো না । কাজেই বনু হাশেমের কেউ তোমাদের সামনে পড়লে তাকে হত্যা করো না। আবুল বুহতরী ইবনে হেশাম ইবনে হারেছ ইবনে আসাদকে কেউ পেলে হত্যা করো না । কেননা, তাকে যবরদস্তি করে যুদ্ধে আনা হয়েছে। আর আব্বাস ইবনে আবদুল মুত্তালিব কারো সামনে পড়লে তাকেও হত্যা করো না । কেননা, তাকেও জোর করে যুদ্ধে আনা হয়েছে। এ কথা শুনে মুসলিম বাহিনীর আবু হোযায়ফা (রা.) বললেন, আমরা আমাদের বাপ-ভাই, পুত্র ও আত্মীয়স্বজনকে হত্যা করবো, আর আব্বাসকে কেন ছেড়ে দেবো? আল্লাহর কসম! আমার সামনে পড়লে আমি তাকে তরবারি দিয়ে আঘাত করবোই ৷ এ সংবাদ রসূলুল্লাহ (স.)-এর কাছে পৌছলে তিনি হযরত ওমর ইবনুল খাত্তাবকে সম্বোধন করে বললেন, ওহে আবু হাফস । আল্লাহর রসূলের চাচার ওপর কি তরবারি চালানো যায়? ‘ওমর (রা.) বললেন, ইয়া রসূলাল্লাহ! আমাকে অনুমতি দিন, আমি তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেই৷ আল্লাহর শপথ! আমি নিশ্চিত যে, আবু হোযায়ফা মোনাফেক হয়ে গেছে। এ ঘটনার জন্যে পরবর্তীকালে আৰু হোযায়ফা প্ৰায়ই আফসোস করে বলতেন, বদর যুদ্ধের দিন আমার ওই কথাটা বলার জন্যে কি শাস্তি হয়, তাই ভেবে আমি সদা ভীত সন্ত্রস্ত ও শংকিত থাকতাম এবং মনে করতাম একমাত্র শাহাদতের পেয়ালা পান করাই আমার উক্তির কাফফারা হতে পারে। পরবর্তীকালে মুরতাদদের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হন। ইবনে ইসহাক বলেন, রসূলুল্লাহ (স.) আবুল বোখতরীকে হত্যা করতে নিষেধ করছিলেন। তার কারণ এই যে, সে রসূলুল্লাহ (স.)-এর মক্কায় থাকাকালে তার বিরোধিতায় অন্যদের তুলনায় অধিক সংযত ছিলো। সে রসূল (স.)-কে কষ্ট দিতো না। আর তার থেকে এমন কোনো কাজ প্রকাশ পায়নি, যা রসূলুল্লাহ অপছন্দ করতেন। আর বনু হাশেম ও বনু মোত্তালেবকে আবু তালেবের গিরি সংকটে অন্তরীণ রেখে যে নির্দেশনামা কোরায়শ নেতারা জারী করেছিলো, সে নির্দেশনামা ছিনুকারী নেতাদের মধ্যে আবুল বোখতরী ছিলো অন্যতম । অবশ্য বন্দী হতে অস্বীকৃতি জানাবার দরুন পরবর্তীতে তাকে হত্যা করা হয় । ইবনে ইসহাক বলেন, ইয়াহইয়া ইবনে আব্বাদ ইবনে আবদুল্লাহ ইবনুয যোবায়র তার পিতা আব্বাদ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ‘উমাইয়া ইবনে খালফ মক্কায় আমার বন্ধু ছিলো । আমি মুসলমান হওয়ার পর যখন আমার আগের নাম ‘আবদ আমর বদলে আবদুর রহমান রাখলাম, তখন উমাইয়া আমাকে বললো, তুমি তোমার বাপ মার রাখা নামটা বাদ দিলে? আমি বললাম, হ্যা। সে বললো, আমি ‘রহমান’ কে জানিনা কাজেই তুমি তোমার এমন একটা নাম রাখো, যে নামে আমি তোমাকে ডাকতে পারি। তোমার অবস্থা এই যে, আমি যদি তোমাকে তোমার আগের নামে ডাকি, তবে সে ডাকে তুমি সাড়া দেও না । আর আমার অবস্থা এই যে, তোমাকে আমি এমন নামে ডাকতে প্রস্তুত নই, যে নামের সাথে আমার পরিচয় নেই । আবদুর রহমান (রা.) বলেন, বস্তুত সে যখন আমাকে আব্দ আমর বলে ডাকতো, তখন সে ডাকে আমি সাড়া দিতাম না । এরপর আমি তাকে বললাম, হে আবু আলী ৷ তোমার পছন্দ মতো একটা নাম নির্ধারণ করে নাও। তখন সে বললো, তা হলে তোমার নাম হলো ‘আবদ ইলাহ । তখন আমি বললাম, ঠিক আছে। এরপর যখনই তার পাশ দিয়ে যেতাম, তখন সে বলতো, হে ‘আব্দ ইলাহ । আমি তার এ ডাকে সাড়া দিতাম এবং তার সাথে কথা বলতাম । বদরের যুদ্ধের দিন আমি যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সে তার ছেলে আলী ইবনে উমাইয়ার হাত ধরে দাড়িয়ে ছিলো। এ সময় আমার সাথে কয়েকটি লোৌহবর্ম ছিলো । যা আমি নিহত শক্ৰ থেকে পেয়েছিলাম । এগুলো নিয়ে যাওয়ার | ৮ সুন্থা আল আনফাল (8) পান্না ৯ মনধিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।