যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন ।' এ সময় বনু সালামা গোত্রের ওমায়র ইবনুল হুমাম (রা.) হাতে কয়েকটি খোরমা নিয়ে খাচ্ছিলেন। তিনি রসূলুল্লাহ (স.)-এর কথা শুনেই বললেন, | বাহ্‌! বাহ্‌! কি চমৎকার! আমি দেখছি যে, আমার এবং জান্নাতের মাঝে এতোটুকু ব্যবধান রয়েছে যে, আমি কাফেরদের হাতে শহীদ হয়ে যাই । রাবী বলেন, এই বলেই তিনি তার হাত থেকে খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে তরবারি নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধ করলেন। ইবনে ইসহাক বলেন, ‘আসেম বিন ওমর বিন কাতাদা আমার কাছে বর্ণনা করেন যে, আওফ ইবনুল হারেছ-যার মায়ের নাম আফরা- যুদ্ধের ময়দানে এক পর্যায়ে রসূলে কারীম (স.)-এর খেদমতে নিবেদন করলেন, হে আল্লাহর রসূল! আল্লাহ তায়ালা তার বান্দার ওপর কোন কাজে বেশী খুশী হন? তিনি বললেন, যখন সে বর্মহীন হয়ে তার দুশমনদের ওপর সর্বাত্মকভাবে আক্রমণ করে। একথা শুনে তিনি তার শরীর থেকে বর্ম খুলে ফেলে দিলেন। এরপর তার তরবারী নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। আবদুল্লাহ ইবনে ছা'লাবা ইবনে সাঈর আল-উযরী থেকে আমাকে বর্ণনা করে শুনান যে, তিনি একদা মোহাম্মদ বিন মুসলিমকে এ মর্মে হাদীস বর্ণনা করে শুনান যে, যখন মুসলিম ও কোরায়শ বাহিনী একে অপরের মুখোমুখি হয়ে ঘোরতর যুদ্ধে লিপ্ত হলো, তখন আবু জাহল ইবনে হিশাম নিম্নরূপ দোয়া করলো, হে আল্লাহ! আমাদের মধ্যে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে এবং আমাদের কাছে এক অজানা ধর্ম এবং নতুন জীবন বিধান (দ্বীন) নিয়ে এসেছে, তাকে তুমি আজ সকালে ধ্বংস করে দাও । এর দ্বারা আবু জাহল বিজয় কামনা করেছিলো । ইবনে ইসহাক বলেন, অতপর রসূলুল্লাহ (স.) এক মুষ্টি বালুকা কণা ও কাকর, নিয়ে কোরায়শদের প্রতি মুখ করে বললেন, “‘শাহাতিল উজুহু’ (ওদের মুখ বিকৃত হয়ে যাক/ওদের চেহারা কুৎসিত হোক) এই দো'য়া পড়ে বালিতে দম দিয়ে তাদের প্রতি নিক্ষেপ করলেন এবং সাহাবীদের প্রতি নির্দেশ দিলেন, জোর হামলা চালাও ৷ অল্পক্ষণের মধ্যেই কোরায়শ বাহিনীর চরম পরাজয় ঘটলো । আল্লাহ তায়ালা মুসলমানদের হাতে বড় বড় কোরায়শ নেতাদের হত্যা করালেন এবং তাদের অনেক নেতাকে বন্দী করালেন। যখন মুসলিম মোজাহেদরা কাফেরদের বন্দী করছিলেন, তখন রসূল (স.) আসনে অবস্থান করছিলেন। এ সময় সা'দ ইবনে মো'আয রা.) শত্রুরা তার ওপর হামলা না করতে পারে। মুসলিম মোজাহেদদের কাফেরদের বন্দী করতে দেখে সা'দ ইবনে মো'য়ায (রা.)-এর চেহারায় অসন্তুষ্টি ফুটে উঠলো রসূলাল্লাহ (স.) তাকে লক্ষ্য করে বললেন, ‘হে সা'দ, আল্লাহর কসম! আমার মনে হচ্ছে, মুসলিম মোজাহেদদের এ কাজে তুমি খুশী নও। তিনি বললেন, হ্যা, ইয়া রসূলাল্লাহ! এটা ইসলাম ও কুফরের মাঝে প্রথম যুদ্ধ, যাতে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আজ মোশরেকদের খতম করার প্রথম সুযোগ আল্লাহ তায়ালা দিয়েছিলেন । আজ ওদের বন্দী করার চেয়ে বেশী হত্যা করাই ছিলো আমার কাছে পছন্দনীয় কাজ? ইবনে ইসহাক বলেন, আব্বাস ইবনে আবদুল্লাহ ইবনে মা'বাদ তার কিছু পরিবার পরিজন থেকে- তারা আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করে আমাকে শুনান যে, নবী করীম (স.) তীর সাথীদের সম্বোধন করে সেদিন বললেন, আমি জানতে পেরেছি যে, বনী হাশেমসহ অন্যান্য গোত্রের কিছু সংখ্যক লোককে কোরায়শ নেতারা জোর যবরদস্তি করে যুদ্ধে নিয়ে এসেছে। | ৮ সূক্না আল আনফাল (৭৩১) পান্না ৯ মনখিল ২ যিন্সাল ৮ম ১১০ Ww.bolikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।