ভাফসীর ফী যিন্লালিন্স ক্যোর আন শায়বার বিরুদ্ধে এবং আলী ওয়ালীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। হামযা শায়বাকে এবং আলী ওয়ালীদকে পাল্টা আঘাত হানার সুযোগ দিলেন না । প্রথম আঘাতেই তাদের হত্যা: করলেন । আর ‘ওবায়দা ও ওতবা উভয়ে একটি করে আঘাত বিনিময় করে, একে অপরকে আহত করলেন । কিন্তু একে অপরকে পুরোপুরি কাবু করতে সক্ষম হলেন না ॥ পক্ষান্তরে হামযা ও আলী আঘাতে ওতবাকে হত্যা করলেন । এরপর ওবায়দাকে আহতাবস্থায় তারা কাধে তুলে নিয়ে মুসলিম বাহিনীর মধ্যে পৌছে দিলেন। . ইবনে ইসহাক বলেন, এরপর উভয় পক্ষের সৈন্যদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো এবং একদল অপর দলের মুখোমুখি হলো। ইতিপূর্বে রসূলুল্লাহ (স.) সাহাবাদের এরূপ নির্দেশ দিয়েছিলেন যে, তার হুকুম না পাওয়া পর্যন্ত তারা যেন আক্রমণ না করে। তিনি এও বলেন, কোরায়শ পক্ষ তোমাদের ঘিরে ফেললে তীর নিক্ষেপ করে তাদেরকে হটিয়ে দিও । রসূলুল্লাহ (স.) এ সময় মুসলিম বাহিনীকে সারিবদ্ধ করে আবু বকর সিদ্দীকসহ তার আসনে প্রবেশ করলেন । “তারপর তিনি আল্লাহর ওয়াদা করা সাহায্য নাযিলের জন্যে কায়মনোবাক্যে দো'য়া করতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ তায়ালা পরওয়ারদেগার! তুমি যদি আজ এ মুসলিম জনগোষ্ঠীকে ধ্বংস করে ফেলো, তবে এ যমীনে তোমার এবাদাত করার মতকেউ থাকবে না, রসূলের এ কান্না বিজড়িত কণ্ঠ ও ফরিয়াদ শুনে হযরত সিদ্দীকে আকবর আরয কয়লেন, ইয়া রসূলাল্লাহ, আপনার দোয়া আল্লাহর দরবারে পৌছে গেছে। আল্লাহ পাক নিশ্চয়ই তার পূরণ করবেন। আল্লামা মাকরেযীর ‘ইমতাউল আসমা’ নামক গ্রন্থে এসেছে যে, একদা আবদুল্লাহ ইবনে রাওয়াহা রসূলুল্লাহ (স.)-এর দরবারে এ বলে নিবেদন করলেন যে, ইয়া রসূলাল্লাহ আমি আপনাকে এ মর্মে পরামর্শ দিচ্ছি (অথচ রসূল (স.) অধিকতর মহৎ ও জ্ঞানী, যার পরামর্শের কোনো প্রয়োজন নেই) যে, আল্লাহকে তার ওয়াদা ও প্রতিশ্রুতির কথা স্বরণ করিয়ে দেবার*কোনো প্রয়োজন নেই | কারণ তিনি মহাজ্ঞানী এবং অদৃশ্য সম্পর্কেও পুরোপুরি অবহিত আছেন। তিনি মহীয়ান ও গরীয়ান । রসূলুল্লাহ (স.) বললেন, তখন আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে সম্বোধন করে বললেন, হে ইবনে রাওয়াহা! আমি কি আল্লাহকে তার ওয়াদার কথা স্বরণ করিয়ে দেবো না? নিসন্দেহে আল্লাহ তায়ালা তার দেয়া প্রতিশ্রুতি ভংগ করেন না। ইবনে ইসহাক বলেন, আসনে বসা অবস্থায় রসূলুল্লাহ (স.) তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এরপর তিনি জাগ্রত হয়ে বলেন, হে আবু বকর, সুসংবাদ গ্রহণ করো । আল্লাহর সাহায্য এসে গেছে। এই তো জিবরীল, তিনি ঘোড়ার লাগাম ধরে আছেন। আর তার ঘোড়ার সামনের দাতগুলো ধূলাময়লাযুক্ত । এ সময় কাফেরদের পক্ষ থেকে একটি তীর এসে ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর আযাদ করা গোলামের শরীরে বিদ্ধ হয়। ফলে তিনি শহীদ হন । ইনি হলেন বদর যুদ্ধে মুসলমানদের মধ্যে প্রথম শহীদ । এরপর আদী ইবনে নাজ্জার গোত্রের হারেছা ইবনে সুরাকা নামক সাহাবীর প্রতি তীর নিক্ষিপ্ত হয়। এ সময় তিনি হাউযের পানি পান করছিলেন। নিক্ষিপ্ত তীর তার গলায় বিদ্ধ হলে তিনিও শাহাদত বরণ করেন। ইবনে ইসহাক বলেন, এরপর রসুলুল্লাহ (স.) মোজাহেদ বাহিনীর দিকে এগিয়ে গেলেন এবং তাদের যুদ্ধের জন্যে অনুপ্রাণিত করে বললেন, ‘ওই মহান সত্ত্বার কসম, যার হাতে মোহাম্মদের জীবন ৷ আজ যে ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে সবরের সংগে, সাওয়াবের প্রত্যাশায় যুদ্ধ করবে 'এবং সামনে অগ্রসর হবে, কোনো অবস্থায় পিছু হটবে না, এমতাবস্থায় যদি সে শহীদ হয়, তবে আল্লাহ ৮ সুক্া আহ্ল আন ফণন্ল (৭২০) [পারা অনখিল ২ | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।