ফয়সালা না করে দেন, ততোক্ষণ আমরা ফিরে যাবো না। ওতবা যা বলেছে, ওটা তার মনের কথা নয় । যেহেতু মোহাম্মদ ও তার অনুচররা সংখ্যায় খুব নগণ্য এবং তাদের ভেতরে তার ছেলেও রয়েছে যুদ্ধ হলে তার ছেলের জীবন বিপন্ন হবে ভেবে সে এ ধরনের কথা বলেছে। এরপর আবু জাহল নিহত আমর ইবনে হাযরামীর ভাই আমের ইবনে হাযরামীর কাছে খবর পাঠালো যে, তোমার মিত্র ওতবা কোরায়শ বাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে চায় । অথচ তোমার ভাইয়ের হত্যার বদলার ব্যাপারটা তোমার নাগালের মধ্যে রয়েছে। সুতরাং তুমি উঠো এবং ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতির কথা কোরায়শ বাহিনীকে স্মরণ করিয়ে দাও ৷’ ‘আমের ইবনে হাযরামী উঠে দাড়ালো এবং তার ভাইয়ের হত্যার ঘটনা বর্ণনা করার পর সে হায় আমর, হায় আমর বলে চীৎকার করতে লাগলো । সংগে সংগে যুদ্ধের উত্তেজনা সৃষ্টি হলো এবং সন্ধির সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেলো তারা যে যুদ্ধের অভিপ্রায়ে মক্কা থেকে বের হয়েছিলো, তার জন্যে তারা সবাই প্রস্তুত হয়ে গেলো । ফলে, ওতবা যে শুভ উদ্যোগ গ্রহণ করেছিলো, সে তা নস্যাৎ করে দিলো । ওতবা যখন আবু জাহলের এ উক্তি শুনলো যে, ‘ওতবার মাথা খাবাপ হয়ে গেছে’, তখন সে বললো, অচিরেই সে ভীরু জানতে পারবে, আমার মাথা খারাপ হয়েছে, না তার মাথা খারাপ হয়েছে। এরপর উতবা তার মাথায় পরিধানের জন্যে লৌহ শিরন্ত্রাণ খোজ করলো । কিন্তু তার মাথা বড় ছিলো, গোটা সেনাদলের মধ্যে খোজ করেও তার মাথায় পরিধানের মতো কোনো লৌহ শিরস্ত্রাণ পাওয়া গেলো না । ফলে, সে তার মাথায় চাদর বেঁধে নিলো । ইবনে ইসহাক বলেন, আস্ওয়াদ ইবনে আবদুল আসাদ আল-মাখযুমী ছিলো কোরায়শ বংশের একজন দুশ্চিরত্র ও গুন্ডা স্বভাবের লোক । সে বের হয়ে বললো, আল্লাহর কসম । আমি অবশ্যই মুসলমানদের ডোবা থেকে পানি পান করবো, কিংবা তা ভেংগে ফেলবো । আর প্রয়োজন হলে এর জন্যে মরেও যাবো । এই বলে সে ময়দানে নামলে হামযা ইবনে আবদুল মোত্তালেব (রা.) তার দিকে অগ্রসর হলেন। যখন তারা মুখোমুখি হলেন, তখন হামযা (রা.) আসওয়াদের পায়ে তরবারির আঘাত হানলেন। এতে তীর পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেলো । এ সময় সে হাউযের কাছেই ছিলো। সে চিৎ হয়ে পড়ে গেলো এবং তার পা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। যা 'সবেগে তার সাথীদের গায়ে গিয়ে পড়তে লাগলো । এরপর সে হামাগুড়ি দিয়ে হাউযের দিকে এগুলো এবং নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্যে হাউযের মধ্যে ঝাপিয়ে পড়লো । হামযা (রা.) তার পশ্চাদ্ধাবন করলেন এবং হাউযের মধ্যেই তাকে তরবারির আঘাতে হত্যা করলেন। এরপর ময়দানে অবতীর্ণ হলো ওতবা ইবনে রবীয়া, তার ভাই শায়বা ও ছেলে ওলীদ তার সংগে এলো কোরায়শ বাহিনীর ব্যুহ ছেড়ে সামনে গিয়ে সে হুংকার ছেড়ে খন্ড যুদ্ধের আহবান জানালে আনসারদের মধ্য হতে তিনজন যুবক আওফ, মুয়াওয়েয ইবনে হারেছ এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা তাদের মোকাবেলায় এগিয়ে গেলেন । কোরায়শ যোদ্ধারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? জবাবে তারা বললেন, আমরা আনসার ৷ তারা বললো, তোমাদের দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই । (ইবনে ইসহাক বলেন, ওতবা আনসার যুবকদের সম্বোধন করে বললো, সম্মানিত প্রতিপক্ষ কোথায় । আমরা আমাদের সম্পৃদায়ের লোকদের চাই । অর্থাৎ আমরা মোহাজেরদের চাই ।) তারপর তাদের একজন চিৎকার করে বললো, হে মোহাম্মদ, আমাদের সম্প্রদায়ের মধ্য থেকে যারা আমাদের সমকক্ষ, তাদেরকে পাঠাও ৷ তখন রসূল (স.) ওবায়দা ইবনে হারেছ, হামযা ও আলী (রা.)-কে তাদের মোকাবেলায় যাওয়ার নির্দেশ দিলেন। তারা গিয়ে নিজ নিজ পরিচয় দিলে প্রতিপক্ষ খুশী হয়ে বললো, ঠিক আছে। এবার মর্ধাদাসম্পন প্রতিপক্ষ মিলে গেছে মুসলিম বাহিনীর মধ্যে সবচাইতে বয়ঙ্ক মোজাহেদ ওবায়দা থাকলেন ওতবা ইবনে রবীয়ার বিরুদ্ধে, হামযা | ৮ সুন্না আল আনফাল (৭১১) ____________পান্থা ৯ অনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।