যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে ইসহাক বলেন, আমার পিতা ইসহাক বিন ইয়াসার এবং অপরাপর কয়েকজন পন্ডিত ব্যক্তি আনসারের কতক মাশায়েখ থেকে আমার কাছে বর্ণনা করেন। তারা বলেন, পরিবেশ শান্ত হওয়ার পর কোরায়শ বাহিনী ওমায়র বিন ওয়াহাব আল জুমাহীকে মোহাম্মদের সঙ্গী-সাথীদের ংখ্যা নিরূপণের জন্যে পাঠালো । সে ঘোড়ায় চড়ে মুসলিম শিবিরের চতুর্পার্শ্বে ঘুরে গিয়ে রিপোর্ট পেশ করলো যে, মুসলমানদের সংখ্যা তিনশতের কিছু কম বা বেশী । অতপর সে বললো যে, আমাকে একটু সুযোগ দাও, আমি ভালো করে দেখে আসি যে, তাদের কিছু জনবল এবং রসদ লুক্কায়িত আছে কিনা । এরপর সে সেই উপত্যকায় দূর দূরাস্ত ঘুরে এসে পুনরায় রিপোর্ট পেশ ‘করলো যে, আমি কিছুই পাইনি, হে কোরায়শ সম্প্রদায়! আমি দেখছি যে, বিপদ মৃত্যুকে বয়ে নিয়ে আসছে । মদীনার মাটি ভয়ংকর মৃত্যুর সংবাদ দিচ্ছে। মুসলমানরা এমন সম্পৃদায়, যাদের কাছে তরবারি ছাড়া আত্মরক্ষামূলক কিছু নেই এবং যাদের কোনো আশ্রয়স্থলও নেই । এক্ষেত্রে আমার অভিমত হচ্ছে যদি তোমরা তাদের একজনকে হত্যা করো । তবে তারাও তোমাদের একজনকে হত্যা করবে । আর যদি তারা তোমাদের সমান সংখ্যক লোক হত্যা করে, তাহলে তোমাদের বেঁচে থাকার কী অর্থ হতে পারে? সুতরাং তোমরা এখনো বিষয়টি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো । হাকীম ইবনে হেযাম এ কথা শুনে কোরায়শ বাহিনীর নেতাদের কাছে গেলো প্রথমে সে ওতবা ইবনে রবীয়াকে গিয়ে বললো, ‘হে ওয়ালীদের পিতা! আপনি কোরায়শ গোত্রের একজন মান্যবর প্রবীণ নেতা । আপনাকে সবাই মানে। আপনি কি এমন একটা কাজ করতে রাযী হবেন, যা করলে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন? সে বললো, হাকীম, তুমি কী বলতে চাচ্ছো? হাকীম বললো, আপনি কোরায়শ বাহিনীকে ফিরিয়ে নিয়ে যান এবং আপনার মিত্র আমর ইবনে হাযরামীর হত্যাকান্ডের ব্যাপারটা মিটিয়ে ফেলার দায়িত্ব নিন। ‘ওতবা বললো, হা আমি তা করতে রাযী । এ ব্যাপারে আমি তোমার অনুরোধ রাখতে প্রস্তুত ৷ হাযরামী আমার মিত্র এবং রক্তের মূল্য আদায় করার এবং তার সম্পদের ক্ষতিপূরণ দেয়ার দায়িত্ব আমার । তুমি বরং আবু জাহলের কাছে যাও । আমি মনে করি, কোরায়শের বিনা যুদ্ধে ফিরিয়ে নেয়ার প্রশ্নে সে ছাড়া আর কেউই বিরোধিতা করবে না । এরপর ‘ওতবা দাড়িয়ে কোরায়শ বাহিনীর উদ্দেশ্যে নিম্নোক্ত ভাষণ দিলো, আন্গযাহর কসম! হে কোরায়শ দল! মোহাম্মদ ও তার সংগী-সাথীদের সাথে লড়াই করে তোমাদের কোনো লাভ হবে না । আজ যদি তোমরা তাকে হত্যা করতেও সক্ষম হও, তারপরও তোমাদের ভেতরে কোনো সস্তাব বজায় থাকবে না। একজন আর একজনের মুখ দেখাকে পছন্দ করবে না। কেননা, সে তার চাচাতো ভাই, খালাতো ভাই কিংবা অন্য কোনো না কোনো আত্মীয়ের হত্যাকারী বলে চিহ্নিত হবে। সুতরাং চলো আমরা ফিরে যাই এবং মোহাম্মদ এবং তার সহচরদের পথ থেকে সরে দাড়াই । তাদের ব্যাপারটা তোমরা আরব জনগণের ওপর ছেড়ে দাও, যদি তারা তাকে হত্যা করে, তাহলে তো তোমাদের উদ্দেশ্যই সিদ্ধ হবে। আর তা না হলে মোহাম্মদের কাছে আমরা অন্তত নির্দোষ থাকবো !' হাকীম বলেন, তারপর আমি আবু জাহলের কাছে গেলাম এবং দেখলাম যে, সে তার বর্ম সিন্দুক থেকে বের করে পরিষ্কার করছে। সে তাকে বললো, ‘হে আবুল হাকাম! (এটা আবু জাহলের একটি উপনাম) ‘ওতবা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এরপর আমি ওতবা আমাকে যা বলেছিলো, তা তাকে জানালাম । আবু জাহল বললো, আল্লাহর শপথ! ওতবার জাদুবিদ্যা প্রকট আকার ধারণ করেছে এবং ভয়ে তার ফুসফুস ফুলে উঠেছে। অর্থাৎ তার মাথা তখন থেকে খারাপ হয়ে গেছে, যখন সে মোহাম্মদ এবং তার সংগীদের দেখেছে । আল্লাহর কসম! এটা কখনো হতে পারে না । যতোক্ষণ আল্লাহ তায়ালা আমাদের ও মোহাম্মদের ব্যাপারে চূড়ান্ত | ৮ সূক্পা আল্দ আনল (৭০১) পারা 2 অমনখিল ২ www.boltkitab.blogspot.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।