যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

রসূলে কারীম (স.) মোশরেকদের অবস্থা প্রত্যক্ষ করার জন্যে আসশ্মার বিন ইয়াসের এবং আবদুল্লাহ বিন মাসউদকে পাঠিয়েছিলেন। তারা ঘুরে এসে রসূলকে অবহিত করলেন যে, তারা ভীত সন্ত্রস্ত ও আতংকিত অবস্থায় রাত্রি যাপন করেছে, কারণ আকাশ তাদের ওপর প্রচুর বৃষ্টিপাত করেছে। রসূল (স.) যে কৃপের পার্শ্বে অবতরণ করেছিলেন সেখানে খেজুরের ডালা দিয়ে তার জন্যে একটি আসন তৈরী করা হলো। সা'দ বিন মো'য়ায সে আসনের ফটকে উন্ক্ত তরবারি নিয়ে প্রহরী হিসাবে দাড়ালেন রসূল (স.) যুদ্ধের স্থানে গেলেন এবং তীর সাথীদের সামনে তিনি কোরায়শ গোত্রের কাফের ও মোশরেকদের এক এক করে অসংখ্য মস্তক বিচ্ছিন্ন হওয়ার কথা শুনালেন এবং নাম ধরে বলতে লাগলেন এটা অমুকের মস্তক বিচ্ছিন্ন হওয়ার স্থান আর ওটা অমুকের মৃত্যুর স্থান । রসূল (স.) যার মৃত্যুর স্থান যেখানে নির্ধারণ করেছিলেন, তাদের মধ্য হতে কেউ নির্ধারিত স্থান অতিক্রম করতে সক্ষম হয়নি। তারপর রসূল (স.) মুসলমানদের সারি পূণর্বিন্যাস করে তিনি ও আবু বকর সিদ্দীক (রা.) তাদের আসনে প্রবেশ করলেন। ইবনে ইসহাক বলেন, রাতের প্রচুর বৃষ্টিতে কোরায়শরা প্রস্থানে বাধ্য হয়েছিল । সকাল হওয়ার সাথে সাথে তারা পুনরায় ফিরে আসলো । অতপর যখন রসূল (স.) এদেরকে বালির সতবূপ হতে উপত্যকার দিকে লক্ষ্যবস্তু স্থির করতে দেখলেন, তখন তিনি আল্লাহর সামনে দোয়া করার জন্য দু'হাত বাড়িয়ে দিলেন। অত্যন্ত কাতর কন্ঠে ও কান্না বিজড়িত স্বরে তিনি দোয়া করতে | থুুলেন, ‘হে আল্লাহ! এই যে কোরায়শরা এসেছে, তাদের সকল গদ্ধত্য ও দান্তিকতা নিয়ে তোমার রসূলকে মিথ্যা প্রমাণ করতে ৷ হে আল্লাহ! এখন তোমার সেই সাহায্য এসে যাওয়া দরকার, যার ওয়াদা তুমি আমার সাথে করেছিলে হে আল্লাহ! যদি আজ এ মুষ্টিমেয় দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে এ পৃথিবীতে আর কোথাও তোমার এবাদাত করার মতো কেউ থাকবে না। হে আল্লাহ! তুমি তাদেরকে ধ্বংস করো ৷' রসূল (স.) এ দোয়া’ করছেন এমন সময় তিনি ওতবা বিন রবীয়াকে একদল লোকবেষ্টিত লাল উটের ওপর আরোহিত অবস্থায় দেখতে পেয়ে বললেন, যদি ওই সম্প্রদায়েপ্ মধ্যে ভালো লোক থেকে থাকে তবে সে হচ্ছে লাল উটের অধিকারী । যদি তারা তার অনুসরণ করে, তবে তারা সৎপথ পাবে। খুফাফ বিন আয়মা বিন রাহদা আল গিফারী বা তার পিতা আয়না বিন রাহদা আল গিফারী কোরায়শদের কাছে (যখন তারা তার পাশ দিয়ে যাচ্ছিলো) হাদিয়া স্বরূপ কিছু যবেহ করা জানোয়ার দিয়ে তার পুত্রকে পাঠালো এবং তাকে একথা বলে পাঠালো যে, যদি তোমরা অন্ত্রশস্র ও জনবলের সাহায্য চাও, তবে আমরা তার জন্যে প্রস্তুত ৷ খুফাফ বললো, কোরায়শরা এই বলে তার ছেলেকে তার কাছে ফেরত পাঠালো যে, তোমার এ সুন্দর প্রস্তাব আমাদের কাছে সাদরে গৃহীত হয়েছে৷ তুমি তোমার দায়িত্ব পালন করেছ। জীবনের শপথ, যদি এমন হয় যে, আমরা মানুষের সাথে লড়াই করতে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে কোনো দুর্বলতার সুযোগ নেই । আর মোহাম্মদের ধারণানুসারে যদি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে এসে থাকি, তাহলে এটা স্বতসিদ্ধ কথা যে, তার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই । যখন উভয় পক্ষ যুদ্ধের মাঠে অবতরণ করলো, তখন কোরায়শদের কিছু সংখ্যক লোক রসূলুল্লাহ (স.)-এর ডোবায় অবতরণ করে পানি পান করতে লাগলো । তাদের মধ্যে হাকীম বিন হেযামও ছিলো । সাহাবারা এতে আপত্তি করতে চাইলে রসূল (স.) তাদেরকে সম্বোধন করে বললেন, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও ৷ যারা এ ডোবা থেকে পানি পান করবে, তারাই যুদ্ধের মাঠে মৃত্যু বরণ করবে । কিন্তু হাকীম বিন হেযাম তার ব্যতিক্রম । তাকে হত্যা করা হবে না । তিনি পরবর্তীতে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সত্যিকার মুসলমানে পরিণত হয়েছিলেন। | ৮ সুন্বা আল আনফাল ১) পারা মনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।