তারা এসে বললো, আমরা কোরায়শদের সাকী । তারা আমাদেরকে এখানে নিয়ে এসেছে তাদেরকে পানি পান করাবার জন্যে । সাহাবায়ে কেরাম তাদের এ জবাবকে অপছন্দ করে তাদেরকে মারধর করলো । তখন তারা বললো, আমরা আবু সুফিয়ানের লোক । আমরা তার বাণিজ্য কাফেলার সাথে এসেছি। এ জবাব শুনে সাহাবারা তাদেরকে প্রহার করা থেকে বিরত রইলো । ইতিমধ্যে রসূল (স.) নামায শেষ করে সালাম ফিরিয়ে সাহাবাদের লক্ষ্য করে বললেন, যখন তারা সত্য বললো, তখন তোমরা তাদেরকে প্রহার করেছো । আর যখন মিথ্যা বললো, তখন তোমরা তাদেরকে ছেড়ে দিলে? অতপর রসূল (স.) তাদেরকে জিজ্ঞেস করলে তারা বললো, টিলার পেছনে কোরায়শ বাহিনী অবস্থান করছে। তারা প্রত্যহ নয়টি বা দশটি উট যবেহ করে । তারা রসূল (স.)-কে আরো অবহিত করলো, কারা কারা মক্কা থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এসেছে; তাদের কথা শুনে রসূল (স.) বললেন, কোরায়শ বাহিনীর সংখ্যা নয় শত ‘থেকে এক হাজার । তিনি সাহাবীদের লক্ষ্য করে বললেন, মক্কা তার কলিজার টুকরোগুলোকে তোমাদের সামনে নিক্ষেপ করেছে। রসূলুল্লাহ (স.) অবতরণের স্থান সম্পর্কে সাহাবাদের পরামর্শ চাইলেন । তখন হাব্বাব বিন মুন্যের আল জামুহ বললো, ইয়া রসূলাল্লাহ, আপনি আমাদেরকে কৃপের নিম্দেশের সম্প্রদায়ের কাছে নিয়ে চলুন । কারণ আমি সেখানকার পরিবেশ পরিস্থিতি, কূপ ও সম্পুদায় সম্পর্কে সম্যক অবগত আছি। সেখানে একটি অতি পুরাতন কূপ রয়েছে, যার পানি অধিক মিষ্টি । তাতে পর্যাপ্ত পানি বিদ্যমান । তার পার্শ্বে গর্ত খনন করে ডোবা তৈরী করবো । যার থেকে বাটি দিয়ে সহজেই পানি উঠিয়ে পান করবো এবং কোরায়শ বাহিনীর বিরুদ্ধে লড়বো । আর এ কূপ ছাড়া বাকী সমস্ত কূপ বন্ধ করে দেবো । একথা শুনে রসূল (স.) বললেন, হে হাব্বাব, তুমি সঠিক পরামর্শ দিলে! ইবনে ইসহাক সূত্রে ইবনে হিশামের বর্ণনায় এসেছে, হাব্বাব বিন আল মুনযির বলেন, ইয়া রসূলাল্লাহ, এটা কি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত স্থান? যার সামনে বা পেছনে যাওয়ার কোনো অধিকার আমাদের নেই! না, এটা আপনার বুদ্ধি-প্রসূত চিন্তার ফসল? আর যুদ্ধ তো প্রতারণা হতে পারে না। জবাবে রসূল (স.) বললেন, এটা আমার স্বীয় চিন্তার ফসল আর যুদ্ধ প্রতারণা বৈ আর কিছুই নয়। তখন হাব্বাব বললেন, হে আল্লাহর রসূল, এটা আমাদের অবতরণের সঠিক স্থান নয়। তারপর তিনি তার দৃষ্টিতে সঠিক পরামর্শ দিলেন। এ কথা শুনে রসূল (স.) বসা থেকে দাড়ালেন এবং কুলাইবে বদর (বদর প্রান্তরের কূপ)-এর কাছে গিয়ে অবতরণ করলেন। সেখানে তিনি রাত্রি যাপন করলেন এবং খেজুর গাছের শিকড়মুখী হয়ে নামায পড়লেন। ওইটা ছিলো জুময়ার রাত্রি এবং রমযান মাসের সতের তারিখ । তিনি হাব্বাবের পরামর্শ গ্রহণ করলেন । ওই রাতে আল্লাহর নির্দেশে প্রচুর বৃষ্টিপাত হলো। এতে মুসলমানরা পরিতৃপ্ত হলো । যেহেতু তাদের শিবিরের মাটি বেলে মাটি ছিলো, সুতরাং বৃষ্টির পর চলাফেরা করতে কোনো প্রকার অসুবিধা হলো না। পক্ষান্তরে এ বৃষ্টির দরুন কোরায়শ বাহিনী মারাত্মক সমস্যার সম্মুখীন হলো । তাদের শিবিরের মাটি ছিলো আটাল ৷ তাদের জন্যে চলাফেরা করা বিরাট সমস্যা হয়ে দাড়িয়েছিল। এমনকি তারা তাদের শিবিরকে অন্য কোথাও স্থানান্তরিত করতে পারছিলো না। কারণ তাদের মাঝখানে ছিল বালুর পাহাড় সদৃশ এক স্তূপ । এ বৃষ্টি মুসলমানদের জন্যে নেয়ামত ও শক্তির উৎস ছিলো । | পক্ষান্তরে মোশরেকদের জন্যে এটা কঠিন পরীক্ষা ও শাস্তির কারণ হিসাবে চিহ্নিত হয়েছিলো । এই বৃষ্টির দরুন ওই রাতে ক্লান্ত শ্রান্ত মুসলমানদের প্রচন্ড তন্দ্রা এসেছিলো, যার ফলশ্রুতিতে তারা আরামের নিদ্রায় বিভোর হয়ে পড়েছিলো তারা গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়েছিলো যে, তাদের কেউ তার পার্শ্বে কি হচ্ছে তা অনুভব করতে পারছিলো না । ওই রাত্রে ‘রেফায়া বিন রাফে’' বিন মালেকের স্বপ্নদোষ হয়েছিলো । তিনি শেষ রাত্রিতে ফরয গোসল করেছিলেন। ওই রাতে | ৮ সূক্থা আল আনফাল ($১১৬১) পারা» মলযিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।