করে দেন, তবু আমাদের মনে এতোটুকু ক্ষোভ থাকবে না । আমরা আশা করি, আল্লাহ তায়ালা আমাদের কর্মের মাধ্যমে এমন বিষয় প্রত্যক্ষ করাবেন, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহর নামে আমাদেরকে যেখানে ইচ্ছা নিয়ে যান!’ অন্য রেওয়ায়াতে এসেছে যে, সা'দ বিন মো'য়ায বলেন, ইয়া রসূলাল্লাহ, আমরা আমাদের পশ্চাতে এমন এক সম্প্রদায় রেখে এসেছি, যারা আমাদের চেয়ে বেশী আপনাকে ভালোবাসে এবং আপনার অনুগত ৷ কিন্তু তারা মনে করে আপনি বাণিজ্যিক কাফেলার জন্যে বের হয়েছেন। আমরা আপনার জন্যে একটি আসন তেরী করবো, যাতে আপনি থাকবেন এবং তার পার্শ্মেই আপনার সওয়ারীসমূহ বেঁধে প্রস্তুত রাখবো তারপর আমরা শত্রুর মুখোমুখি হবো । যদি আল্লাহ তায়ালা শত্রুর ওপর বিজয়দানে আমাদেরকে সম্মান ও ইযযত দান করেন আর এটাই আমাদের কামনা বাসনা । অন্যথায় সওয়ারীর ওপর আরোহণ করে আপনি আমাদের সাথে মিলিত হবেন নবী কারীম (স.) তাকে বললেন, তুমি উত্তম কথা বলছো! তারপর তিনি বললেন, আল্লাহ কায়ালা কি এর চেয়েও মংগলজনক কিছু করতে পারেন না? উল্লেখিত বক্তব্য শুনে রসূলুল্লাহ (স.) অত্যন্ত খুশী হলেন এবং কাফেলাকে হুকুম করলেন আল্লাহর নামে এগিয়ে যাও সাথে সাথে এ সুসংবাদও দাও যে, আমাদের সাথে আল্লাহ রববুল আলামীন ওয়াদা করেছেন যে, এ দুটি দলের মধ্যে একটির ওপর আমাদের বিজয় হবে। দু'টি বলতে একটি হল আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা, আর অপরটি হলো মক্কা থেকে আগত সৈন্য বাহিনী । অতপর তিনি বললেন, আল্লাহর কসম, আমি যেন মোশরেকদের বধ্যভূমি স্বচক্ষে দেখতে পাচ্ছি! এ আলোচনা ও বক্তৃতার পর সাহাবায়ে কেরামের কাছে এ বিষয়টি দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেলো যে, তারা বাণিজ্য কাফেলার পরিবর্তে এখন কোরায়শ সেনাদলের মুখোমুখি হতে যাচ্ছে । আর বাণিজ্য কাফেলা ইতিমধ্যে তাদের নাগালের বাইরে চলে গেছে। সুতরাং তারা রসূলের ওয়াদা মোতাবেক আল্লাহর সাহায্য ও বিজয়ের জন্যে আশাবাদী হয়ে উঠলো । রসূল (স.) তখন তিনটি পতাকা তিন ব্যক্তির হাতে দিলেন। একটি বহন করবে মোসায়ব বিন ‘ওমাইর । অপর দু'টির মাঝে একটি আলীর হাতে । আর তৃতীয়টি সা’দ বিন মোয়াযের হাতে ৷ তিনি তাদেরকে নির্দেশ দিলেন তারা যেন অস্ত্র ভুচ করে সামনের দিকে অগ্রসর হয়। উল্লেখ্য, রসূল মদীনা থেকে বের হওয়ার সময় পতাকা উত্তোলন করা ছাড়াই বের হয়েছিলেন। রমযান মাসের সতের তারিখ জুময়া’র রাত্রিতে এশার নামাযের সময় হুযুর (স.) বদরের কাছে পৌছলেন। অতপর তিনি হযরত আলী, যোবাইর, সা'দ বিন আবী ওয়াক্কাস এবং বুস্বুস্ বিন আমরকে পানির সন্ধানে পাঠালেন এবং যুরাইব (যরব শব্দের তাসগীর (ক্ষুদ্রতাবোধক শব্দ) যুরাইব পাথরে পরিপূর্ণ প্রশস্ত ছোট পাহাড়ের নাম)-এর দিকে ইঙ্গিত করে বললেন যে, তার কাছে কুলাইবের কাছে পানির সন্ধান পাবে। সত্যিই তারা সেখানে পানি বহনকারী অসংখ্য উট ও পানি বিতরণকারী কোরায়শ বংশের অনেক লোককে দেখতে পেলো । সাধারণ লোকেরা যুদ্ধের আশঙ্কায় আগে থেকেই সেখান থেকে পালিয়ে গেছে। তাদের মধ্যে উজাইরত ছিলো, সে কোরায়শদের কাছে এসে বললো, হে গালিব সন্তান, তোমাদের সামনে আবু কাবশার সন্তান (অর্থাৎ মোহাম্মদ (স.) এবং তার সাথীরা, যারা তোমাদের সাকী তথা তোমাদের পানি পান করানোর লোকদেরকে ধরে নিয়ে গেছে। এ সংবাদ শুনে কোরায়শ সেনাবাহিনীতে উত্তেজনা সৃষ্টি হলো এবং তারা এ কাজকে অপছন্দ করলো । সে রাতে বৃষ্টি হলো । আবু ইয়াসার নামক একজন সাহাবা ওবায়দা বিন সাঈদ বিন আসকে সেই রাতে ধরে নিয়ে গিয়েছিলো । অপরদিকে মুনাবিবিহ বিন হাজ্জায়ের ক্রীতদাস এবং উমাইয়া বিন খালফের ক্রীতদাস আবু রাফে’ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলো । আবু ইয়াসার সকলকে নিয়ে রসূল (স.)-এর দরবারে উপস্থিত হলো। তখন তিনি নামায পড়ছিলেন। | ৮ সুন্থা আশ আনফাল (৬৭১) ____________পাল্থা ৯ মনযিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।