আল্লামা মাকরেযী ‘ই'মতাউল আসমা’ নামক গ্রন্থে বলেন, রসূলে মাকবুল (স.) যাত্রা করে যখন বদর নামক স্থানে পৌছলেন, তখন তার কাছে কোরায়শদের গতিপথ এবং বাণিজ্যিক কাফেলার রাস্তা পরিবর্তনের সংবাদ আসলো । এ সংবাদ গোটা অবস্থার মোড় পাল্টে দিলো । তখন রসূলে কারীম (স.) সঙ্গী সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে, আগত এ বাহিনীর সাথে যুদ্ধ করা হবে কিনা । হযরত আবু আইয়্যুব আনসারী ও অন্যান্য কতিপয় সাহাবী নিবেদন করলেন, তাদের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নেই । তাছাড়া আমরা তো এমন কোনো উদ্দেশ্য নিয়েও আসিনি । তখন হযরত সিদ্দীকে আকবর (রা.) উঠে দাড়ালেন এবং রসূলের নির্দেশ পালনের জন্যে নিজেকে নিবেদন করলেন । তারপর.-হযরত ফারুকে আযম (রা.) উঠে দাড়ালেন এবং তেমনিভাবে নির্দেশ পালন ও জেহাদের জন্য প্রস্তুতির কথা প্রকাশ করলেন । তিনি তার বক্তৃতায় বললেন, আল্লাহর শপথ, এটা কোরায়শ গোত্রের মান সম্মানের প্রশ্ব । খোদার কসম, তারা সম্মানের ভূষণে ভূষিত হওয়ার পর কখনো অপমানিত হয়নি৷ তারা কুফরী অবলম্বন করার পর পুনরায় ঈমান আনেনি । তারা মৃত্যুপণ তোমাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে। কখনও তাদের ইযযত সম্মানকে ' ভুলুষ্ঠিত হতে দেবে না ৷ সুতরাং হে আল্লাহর রসূল, যুদ্ধের প্রস্তুতি গহণ করুন । আমরা আপনার সাথে আছি । অতপর মেকদাদ বিন আমর (রা.) উঠে নিবেদন করলেন, ইয়া রসূলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি যে ফরমান পেয়েছেন, তা জারি করে দিন, আমরা আপনার সাথে রয়েছি । আল্লাহর কসম, আমরা আপনাকে এমন উত্তর দিবো না, যা বনী ইসরাঈলরা হযরত মূসা (আ.) কে দিয়েছিলো । তারা বলেছিলো, যান, আপনি ও আপনার রব গিয়ে লড়াই করুন, আমরা এখানেই বসে থাকলাম । সে সত্ত্বার কসম, যিনি আপনাকে সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদের আবিসিনিয়ার ‘বার্কুল গিমাদ’ নামক স্থানে নিয়ে যান, তবু আমরা জেহাদ করার জন্যে আপনার সাথে যাবো ৷’ মহানবী (স.) হযরত মেকদাদের কথা শুনে অত্যন্ত আনন্দিত হন এবং দোয়া করেন। কিন্তু তখনো আনসারদের পক্ষ থেকে সহযোগিতার কোনো সাড়া পাওয়া যাচ্ছিলো না। আর এমন একটা সম্ভাবনাও ছিলো যে, হুযুরে আকরাম (স.)-এর সাথে আনসারদের যে সহযোগিতা চুক্তি সম্পাদিত হয়েছিলো যেহেতু তা ছিলো মদীনার অভ্যন্তরের জন্যে, তারা মদীনার বাইরে সাহায্য-সহায়তার ব্যাপারে বাধ্যও ছিলেন না, সুতরাং মহানবী (স.) সভাসদকে লক্ষ্য করে বললেন, বন্ধুরা! তোমরা আমাকে পরামর্শ দাও যে, আমরা এই জেহাদে মদীনার বাইরে এগিয়ে যাবো কিনা? এই সম্বোধনের মূল লক্ষ্য ছিলেন আনসাররা। হযরত সা'দ ইবনে মো'য়ায আনসারী (রা) হুযুর (স.)-এর উদ্দেশ্য বুঝতে পেরে নিবেদন করলেন, ইয়া রসূলাল্লাহ, আপনি কি আমাদেরকে জিজ্ঞেস করছেন? তিনি বললেন, হা । তখন সা'দ ইবনে মো'য়ায (রা.) বললেন, হে আল্লাহর রসূল, সম্ভবত আপনি এক উদ্দেশ্যকে সামনে রেখে বের হয়েছিলেন। পথিমধ্যে আল্লাহর পক্ষ হতে তার বিপরীত নির্দেশ এসেছে। আপনি মুখোমুখি হতে ৷ তারপর তিনি বললেন, ‘ইয়া রসূলাল্লাহ, আমরা আপনার ওপর ঈমান এনেছি এবং সাক্ষ্য দান করছি যে, আপনি যা কিছু বলেন তা সত্য । আমরা এ প্রতিশ্রুতি দিয়েছি যে, যে কোনো অবস্থায় আপনার আনুগত্য করবো । অতএব, আপনি আল্লাহর পক্ষ থেকে যে ফরমান লাভ করেছেন, তা জারি করে দিন। সেই সত্বার কসম, যিনি আপনাকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে সমুদ্রে নিয়ে যান, তবে আমরা আপনার সাথে তাতেই ঝাঁপিয়ে পড়বো আমাদের মধ্য হতে কোনো | একটি লোকও আপনার কাছ থেকে সরে যাবে না। আপনি যদি কালই আমাদেরকে শক্রুর সম্মুখীন | ৮ সূরা আল আনফাল (I) পারা ৯ মনযিল ২ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।