যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

সন্ত্রস্ত হয়ে কাফেলার মদীনার পথ পরিত্যাগ করে নদীর তীর ধরে অতিক্রম করতে লাগলো । বদরকে তাদের বামে রেখে তারা দ্রুতগতিতে সামনের দিকে চললো । অপরদিকে কোরায়শ | বাহিনী জাক জমকের সাথে মক্কা থেকে মদীনার পানে আসতে লাগলো । পথিমধ্যে প্রত্যেক মনযিলে তারা অবতরণ করলো এবং ধুমধাম সহকারে উট যবাই করে নিজেরা খেলো এবং স্থানীয় | লোকদেরকে খাওয়ালো । এমতাবস্থায় কায়স বিন ইমরুল কায়স নামক জনৈক ব্যক্তি আবু সুফিয়ানের পক্ষ হতে কোরায়শ বাহিনীর কাছে এসে বললো, যেহেতু বাণিজ্য কাফেলা মুসলমানদের আক্রমণ হতে বেঁচে গেছে সুতরাং মদীনারাসীদের সাথে রণক্ষেত্রে অবতীর্ণ না হয়ে মক্কায় ফিরে যাওয়াই ভালো । ইতিমধ্যে তারা জুহফা নামক স্থানে এসে পৌছলো । তারা সেখান থেকে ফিরে যেতে অস্বীকৃতি জানালো । প্রতি উত্তরে আবু জাহল বললো, খোদার শপথ, বদরের ময়দানে রণক্ষেত্রে অবতীর্ণ না হয়ে আমরা কখনো ফিরে যাবো না । আমরা তিন ভাগে বিভক্ত হবো । একদল উট যবাই করবে, দ্বিতীয় দল খাওয়াবে । আর তৃতীয় দল শরাব পান করাবে । অন্যদিকে নর্তকী ও গায়িকারা নেচে গেয়ে আমাদেরকে আনন্দ দেবে। এ ঘটনার পর আরববাসী চিরদিন আমাদেরকে ভয় পাবে এবং স্মরণ রাখবে ৷ সংবাদ বাহক কায়স আবু সুফিয়ানের কাছে এসে সকল ঘটনার বিবরণ শুনালো । তখন আবু সুফিয়ান আক্ষেপ করে বললো, এটা ‘আমর বিন হিশাম তথা আবু জাহলের কাজ । যেহেতু আবু জাহল নেতা সেজে এসেছে, সেহেতু সে যুদ্ধ ছাড়া ফিরে যাওয়াকে অপছন্দ করছে। এটা তার সীমালংঘন ছাড়া আর কিছুই নয়। সব ক্ষেত্রেই সীমালংঘন ক্ৰটি ও অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত । আবু সুফিয়ান বললো, যদি মোহাম্মদ বাহিনী ইবনে ইসহাক বলেন, আল আখনাস বিন শুরাইক বিন আমর বিন ওহাব আছ ছাকাফী- যে বনী যুহরার মিত্র ছিলো- বনী যুহরা সম্প্রদায়কে সম্বোধন করে বললো, হে বনী যুহরা, আল্লাহ |. তায়ালা তোমাদের ধন সম্পদ ও পণ্য সামগ্রী হেফাযত করেছেন এবং তোমাদের নেতা মাখরামা বিন নওফলকে মুক্ত করেছেন। তোমরা তো তোমাদের নেতা ও পণ্য সামণ্রীকে বাচাবার জন্যেই এসেছিলে! সুতরাং তোমরা বাড়ি ফিরে যাও, অনর্থক যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই । তোমরা আবু জাহলের মতো বলো না যে, বনী যুহরা ও কোরায়শ গোত্রের কেউ জীবিত থাকতে আমরা যুদ্ধ না করে ঘরে ফিরবো না । এ যুদ্ধে বনী আদী গোত্রের কেউ অংশগ্রহণ করেনি। ‘ইমতাউল আসমা’ গ্রন্থে এসেছে যে,‘তু'মা বিন আ'দী বিশ উট বোঝাই রসদ দিয়ে কোরায়শ বাহিনীকে সাহায্য করেছিলো শুধু তাই নয়, সে কোরায়শ বাহিনীর পরিবার পরিজনকেও সাহায্য করেছিলো। তালেব বিন আবী'তালেব এবং কোরায়শ গোত্রের কিছু লোকের মাঝে পূর্ব থেকেই যোগ সাজশ ছিলো। কোরায়শ বাহিনীর লোকজন বললো, হে বনী হাশেম, আমরা ভালো করেই উপলব্ধি করতে পারি যে, যদি তোমরা আমাদের সাথে যুদ্ধের জন্যে বেরও হও, তথাপি তোমাদৈর মন থাকবে মোহাম্মদের সাথে। অতএব, যারা যুদ্ধে অংশগ্রহণ না করে মক্কায় ফিরে চলে এসেছিলো তন্মধ্যে তালেবও ছিলো । ইবনে ইসহাক বলেন, রমযান মাসের প্রথমদিকে রসূল (স.) সাহাবীদের নিয়ে বের হলেন। তখন রসূলের সাথীদের উটের. সংখ্যা ছিলো ৭০ । তারা পালাক্রমে এ উটগুলোতে আরোহণ করতো । রসূল (স.), আলী বিন আবি তালিব ও মারছাদ বিন আবী মারছাদ আল গুনাবী একটি উটের ওপর পালাক্রমে চড়তো। হামযা বিন আবদুল মোত্তালিব, যায়দ বিন হারিছা, আবু কাব্শা এবং রসূলের বাদিনী আনেসা একটি উটের ওপর পালাক্রমে আরোহণ করতো । আবু বকর, ওমর এবং আবদুর রহমান বিন আওফ অপর আরেকটি উটে আরোহণ করতো। | ৮ সূন্থা আল আনফাল (৬৫১ পারবা ৯ মনহিন্ল ২. IE www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।