যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া বিন খালফ যুদ্ধে বের হতে অস্বীকৃতি জানালে উকবা বিন আবী মুয়ীত এবং আবু জাহল বের না হওয়ার কারণে তাকে তিরস্কার করলো । তখন সে তাদেরকে সম্বোধন করে বললো, তোমরা আমার জন্যে এ উপত্যকার বড় উটটি খরিদ করো । তাই তারা তিনশত দিরহাম (রোপ্য মুদ্রা) দিয়ে বনী কুশাইর গোত্রের একটি উত্তম উট ক্রয় করলো এবং সে তার নিজের পরিবর্তে উটটি পাঠালো যুদ্ধের পর মুসলমানরা গনীমতের মাল হিসাবে এটাও পেয়েছিলো। অন্যদিকে যুদ্ধের মাঠে বের হওয়ার ক্ষেত্রে হারিছ বিন ‘আমিরের চেয়ে অধিক অপছন্দকারী আর কেউ ছিলো না, দম্‌দম্‌ বিন আমর একবার স্বপ্নে দেখলো যে, মক্কা উপত্যকার ওপরে নীচে সর্বত্র রক্ত প্রবাহিত হচ্ছে । এদিকে আতিকা বিনত আবদুল মোত্তালেবও অনুরূপ স্বপ্ন দেখলো যাতে কোরায়শ গোত্রের প্রত্যেক ঘরে হত্যা ও রক্তের ভীতি প্রদর্শন করা হয়েছিলো । ফলে যুক্তিবাদী কিছু লোক যুদ্ধের মাঠে যেতে অপছন্দ করলো । আর কিছু সংখ্যক লোক যুদ্ধে অংশ গ্রহণ করলো । তাদের মধ্য থেকে সর্বাধিক দেরীতে যারা যুদ্ধের মাঠে গিয়েছিলো, তারা হচ্ছে, হারিছ বিন আমের, বিন হিশাম, আলী বিন উমাইয়া বিন খালফ এবং আল আস বিন মুনাব্বেহ। এই দেরীর জন্য আবু জাহল তাদেরকে ভ€সনা করেছিলো। আর এ কাজে তাকে সহযোগিতা করেছিলো ওকবা বিন আৰবী মুয়ীত এবং নযর বিন হারেছ বিন কালদা । অতপর সকলেই যাত্রার সিদ্ধান্তে একমত পোষণ করলো। কোরায়শরা নর্তকী ও বাদ্যযন্ত্র নিয়ে বের হলো। তারা প্রত্যেক পানির ঘাটে এবং অবস্থানে গানের আসর বসাতো এবং উট যবেহ করতো । এ যুদ্ধে কোরায়শ বাহিনীর যোদ্ধা ছিলো ৯৫০ জন । তন্মধ্যে একশত ছিলো বর্মধারী ঘোড়সওয়ার । এছাড়া পদাতিক বাহিনীর অনেকের কাছেই বর্ম ছিলো তাদের উটের সংখ্যা ছিলো সাত শত । তাদের সম্পর্কে আল্লাহর এরশাদ হচ্ছে নিম্নরূপ, ‘আর তোমরা এমন লোকদের মতো আচরণ করো না, যারা অহংকার করতে করতে ও লোকদেরকে নিজেদের মাহাত্ম্য দেখাতে দেখাতে ঘর থেকে বের হয়েছে এবং যারা আল্লাহর পথ থেকে (মানুষকে) বিরত রাখে, তারা যা কিছু করছে তা আল্লাহর নাগালের বাইরে নয় ৷’ কোরায়শরা রণ সাজে সজ্জিত হয়ে পূর্ণ আড়ম্বর ও জাক জমকের সাথে যুদ্ধক্ষেত্রে রওয়ানা হলো । নিজেদের কাফেলাকে শুধু নিরাপদে মন্ধায় ফিরিয়ে নিয়ে আসাই তাদের কাজ ছিলো না, বরং এই সংগে তারা নিত্য দিনের এ আশংকা ও আতংকবোধকে চিরতরে খতম করে দিতে চাচ্ছিলো । তারা চাচ্ছিলো মোহাম্মদ ও তার দলবলকে খতম করে দিতে- যারা বাণিজ্য কাফেলায় আক্রমণ করতে এসেছিলো । মদীনায় এ বিরোধী শক্তির নতুন সংযোজনকে তারা গুঁড়িয়ে দিতে এবং আশপাশের গোত্রগুলোকে এতোদৃূর সন্ত্রস্ত করে তুলতে চাচ্ছিলো যাতে করে ভবিষ্যতে এ বাণিজ্য পথটি তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়। কারণ মোহাম্মদ বাহিনী ইতিপূর্বে আমর বিন আলহাদরামী এবং তার সাথের কাফেলার ওপর আক্রমণ করেছিলো, আর ওটা ছিলো ‘সারিয়্যাতু আবদিল্লাহ বিন জাহশ' । আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো । তার সাথে ছিলো সত্তরজন দেহরক্ষী । ইবনে ইসহাকের বর্ণনানুসারে প্রহরীর সংখ্যা ছিলো ত্রিশজন। তন্ধ্যে মাখরামা বিন নওফল এবং আমর বিন আল-আ’স অন্যতম । তাদের বাণিজ্য কাফেলায় উট ছিলো এক হাজার, যেগুলো পণ্য সামগ্রী বহন করে নিয়ে যাচ্ছিলো । কোরায়শ বাহিনীর আগমনে বিলম্ব দেখে মদীনার কাছে পৌছে যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো, আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে বদর ময়দানে পৌছে মহানবী ও সাহাবায়ে কেরামের পশ্চাদ্ধাবনের সংবাদ জানতে পেরে ভীত | ৮ সূকর্া আল আনফাল ($১) পারা ৯» মনখিল ২ | www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।