যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আতর সুগন্ধি জাতীয় দ্রব্য ও বিভিন্ন পোশাক-পরিচ্ছদ মওজুদ রয়েছে। যাতে আরো রয়েছে খাবার জাতীয় জিনিসপত্র) খবর শোনো! আবু সুফিয়ানের সাথে তোমাদের যে সম্পদ আছে, মোহাম্মদ তার সংগী সাথীদের নিয়ে তার পেছনে ধাওয়া করেছে। তোমাদের তা পাবার আশা নেই । সাহায্যের জন্যে চলো, দৌড়াও, সাহায্যের জন্যে দৌড়াও, চলো ।' এ ঘোষণা ছিলো সেকালের একটি ঘোর বিপদের ঘোষণা । যখন সে এভাবে মক্কায় এসে ঢুকলো, তখন গোটা মক্কা নগরীতে হৈচৈ পড়ে গেলো । সাজ সাজ রব উঠলো । সমস্ত কোরায়শ লোকেরা প্রতিরোধের জন্যে তৈরী হয়ে গেলো যারা এ যুদ্ধে যেতে পারলো তারা নিজেরা এতে অংশগ্রহণ করলো, আর যারা কোনো কারণে অপারগ ছিলো, তারা অন্য কাউকে নিজের স্থলাভিষিক্ত করে যুদ্ধের জন্যে প্রস্তুত করতে থাকলো । এভাবে মাত্র দুই অথবা তিন দিনের মধ্যে সমগ্র কোরায়শ বাহিনী পরিপূর্ণ সাজ সরঞ্জাম নিয়ে যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে গেলো ৷ তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত শক্তিশালী, তারা দুর্বলদেরকে সাহায্য করলো । তাদের মধ্য হতে সোইয়ল বিন ‘আমর, যুমআ’ বিন আল আসওয়াদ, তুয়াইমা বিন আ'দী, হানযালা বিন আবী সুফিয়ান এবং আমর বিন আবী সুফিয়ান মানুষদেরকে ঘর থেকে বের হওয়ার জন্যে উৎসাহিত করতে থাকলো। সোহায়ল দাড়িয়ে বলতে লাগলো, হে গালিব সন্তানরা, তোমরা মোহাম্মদ এবং ইয়াছরবের অধিবাসী বাপ দাদার ধর্মচ্যুত মুসলমানদেরকে এমনিতেই ছেড়ে দেবে যে, তারা তোমাদের বাণিজ্যিক কাফেলার পণ্য সাগ্রমী লুট পাট করে নিয়ে যাবে? তারপর সে বললো, তোমাদের মধ্য থেকে যে সম্পদের প্রত্যাশী সম্পদ তার জন্যে প্রস্তুত । আর যে শক্তির প্রত্যাশী শক্তিও তার জন্যে অপেক্ষা করছে। অতপর উমাইয়া বিন আবিস সালত কবিতার কয়েকটি চরণের মাধ্যমে গালিব গোত্রের প্রশংসা করলো। নওফল বিন মোয়াবিয়া আদদাইলী কোরায়শ গোত্রের শক্তিধর ব্যক্তিদের কাছে গেলো এবং তাদেরকে ওই সমস্ত ব্যক্তিকে সওয়ারী এবং রাহ-খরচ দেয়ার জন্যে বললো, যারা যুদ্ধের জন্যে বের হবে। অতপর আবদুল্লাহ বিন আবী রবীয়া’ দাড়িয়ে বললো, এই নাও পাচশত দীনার- যাকে খুশী তাকে দিতে পারো । নওফল বিন মোয়াবিয়া হুওয়াইতিব বিন আবদুল ওযযা থেকে দুই বা তিনশত দীনার (স্বর্ণমুদ্রা) গ্রহণ করলো । যার দ্বারা অস্ত্রশস্ত্র এবং সওয়ারী খরিদ করলো । তুয়াইমা বিন আ'দী বিশটি উদ্ত্রী বোঝাই করে রসদ দিলো। আর উঙ্ট্রীর আরোহীদের পরিবার পরিজনদের খরচ বাবত আর্থিক এবং বৈষয়িক সাহায্য করলো । এমনিভাবে কোরায়শ বংশের মধ্য থেকে যারা যুদ্ধে যেতে অপারগতা প্রকাশ করলো, তারা তাদের পরিবর্তে অন্যদেরকে পাঠালো । অতপর তারা দলবল নিয়ে আবু লাহাবের কাছে গেলো । কিন্তু আবু লাহাব নিজে বের হতে অথবা তার পরিবর্তে কাউকে পাঠাতে অস্বীকৃতি জানালো ৷ কথিত আছে যে, আবু লাহাব তার পরিবর্তে আল আস বিন হিশাম বিন আলমুগীরাকে পাঠিয়েছিলো। যার কাছে তার কিছু পাওনা ছিলো, যুদ্ধে বের হওয়ার জন্যে সে তার পাওনা ক্ষমা করে দিয়েছিলো । অপরদিকে আদ্দাস নামক জনৈক ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে না বের হওয়ার জন্যে রবীয়া’র পুত্রদ্বয় শায়বা এবং ওতবা এবং আস বিন মুনাব্বিহ বিন হাজ্জাজকে তিরস্কার করলো উল্লেখ্য, আদ্দাস হচ্ছে সেই খৃষ্টান বালক, যাকে উতবা এবং রবীআ’ এক ছড়া আংগুর দিয়ে রসূল (স.)-এর কাছে পাঠিয়েছিলো- যখন তিনি তায়েফ এসেছিলেন। কিন্তু তায়েফবাসী তখন তার সাথে খুবই খারাপ আচরণ করেছিলো । এমনকি তারা রসূলের পেছনে নির্বোধ এবং শিশুদেরকে লেলিয়ে দিয়েছিলো, যারা রসূলের ওপর পাথর মারতে মারতে তার দু'পা মুবারক রক্তাক্ত করে ফেলেছিলো, অবশেষে তিনি ওতবা এবং শায়বার বাগানে আশ্রয় নিয়েছিলেন ৷ রসূলের । এ অবস্থা দেখে আদ্দাসের মনে দাগ কাটলো । এমনকি সে তার দু'হাত এবং দু’পা মোবারকে চুমু খেতে লাগলো! | ৮ সুরা আন্স আনফাল (৬৩১) পারা ৯ অনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।