যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ 233
📝 Text 📖 PDF

ধারণা করেনি যে, রসূলুল্লাহ (স.) কোনো যুদ্ধের মুখোমুখি হবেন । ইবনুল কায়্যেমের ‘যাদুল মায়া'দ’ এবং মাকরেযীর ‘আমতা উল আসমা!’ গ্রন্থে এসেছে যে, স্বয়ং হুযুর (স.)ও সবার ওপর এ জেহাদে অংশ গ্রহণ করাকে অপরিহার্য বা বাধ্যতামূলক সাব্যস্ত করেননি বরং তিনি হুকুম করলেন, যাদের কাছে সওয়ারীর ব্যবস্থা আছে, তারা যেন আমাদের সাথে যুদ্ধযাত্রা করে। তাতে অনেকেই যুদ্ধযাত্রা থেকে বিরত থাকে । কিন্তু রসূল (স.) এতে পীড়াপীড়ি করলেন না । আল্লামা ইবনুল কায়্যিম বলেন, বদরের যুদ্ধে অংশ এরহণকারীদের সংখ্যা তিনশ তের কিংবা তার চেয়ে কিছু বেশী ছিলো। তন্মধ্যে মোহাজেরদের সংখ্যা ছিলো ছিয়াশি জন । আওস গোত্রের একষটি জন। আর খাযরাজ গোত্রের ছিলো একশত সত্তর জন । খাযরাজ গোত্রের তুলনায় আওস গোত্রের উপস্থিতি ছিলো নগণ্য । যদিও আওস গোত্রের লোকেরা তাদের চেয়ে অধিক শক্তিশালী, শৌর্য বীর্যের অধিকারী এবং যুদ্ধের মাঠে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে সক্ষম । কারণ তাদের বাড়ীঘর ছিলো মদীনার উঁচু ভূমিতে । রসূলে কারীম (স.) -এর নির্দেশ হঠাৎ এসেছিলো । তাতে হুকুম ছিলো যে, যাদের কাছে সওয়ারীর ব্যবস্থা আছে, তারা যেন আমাদের সাথে যুদ্ধযাত্রা করে। তাতে অনেকেই যুদ্ধযাত্রা থেকে বিরত থাকে । আর যারা যুদ্ধে যেতে ইচ্ছুক ছিলো, কিন্তু তাদের সওয়ারী সাথে ছিলো না- ছিলো গ্রাম এলাকায়, তারা গ্রাম থেকে সওয়ারী এনে পরে যুদ্ধে অংশ গ্রহণের অনুমতি চাইলো । কিন্তু এতোটা অপেক্ষা করার মতো সময় তখন ছিলো না । তাই নির্দেশ হলো যাদের কাছে এ মুহূর্তে সওয়ারী মওজুদ রয়েছে এবং জেহাদে যেতে চায়, তারাই শুধু এখন যাবে বাইরে থেকে সওয়ারী এনে নেবার মতো এখন সময় নেই । কাজেই হুযুর (স.)-এর সাথে যেতে আগ্রহীদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই তৈরী হতে পারলো । বস্তুত কিছু লোক এই জেহাদে অংশ গ্রহণের আদো ইচ্ছাই করেনি, তার কারণ মহানবী (স.) এতে অংশগ্রহণ করা সবার জন্যে ওয়াজেব বা অপরিহার্য সাব্যস্ত করেননি । তাছাড়া তাদের মনে এ বিশ্বাসও ছিলো যে, এটা তো একটা বাণিজ্যিক কাফেলা মাত্র । কোনো যুদ্ধের বাহিনী নয় যে, এর মোকাবেলা করার জন্যে রসূলে কারীম (স.) এবং তার সঙ্গীদের খুব বেশী পরিমাণ সৈন্য কিংবা মোজাহেদের প্রয়োজন পড়তে পারে। কাজেই সাহাবায়ে কেরামের এক বিরাট অংশ এতে অংশগ্রহণ করেননি । যেহেতু পণ্য সামগ্রী ছিলো বেশী এবং রক্ষীর সংখ্যা ছিলো কম, আর পূর্বের শত্রুতার কারণে মুসলমানদের কোনো শক্তিশালী দলের তাদের ওপর অতর্কিত আক্রমণ করার আশংকা ছিলো প্রবল, তাই কাফেলার সরদার আবু সুফিয়ান হেজাযের কাছে পৌছেই বিভিন্ন পথিকের কাছে রাস্তার খোজখবর নিতে লাগলো । এমতাবস্থায় এক ব্যক্তি তাকে সংবাদ দিলো যে, মোহাম্মদ (স.) তার লোকজন নিয়ে তাদের এ কাফেলার জন্যে অপেক্ষা করছেন। তিনি এর পশ্চাদ্ধাবন করবেন। আবু সুফিয়ান সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করলো । যখন কাফেলাটি হেজাযের সীমানায় পৌছলো, তখন সে এক বিচক্ষণ ও কর্মক্ষম ব্যক্তি দমৃদম্‌ ইবনে আমরকে কুড়ি মেসকাল সোনা দিয়ে এ ব্যাপারে রাযী করালো যে, সে একটি দ্রুতগামী উক্্রীতে চড়ে যথাশীঘ্ব মন্ধা মোকাররমায় গিয়ে এ সংবাদটি পৌছে দেবে যে, তাদের কাফেলা মোহাম্মদ ও তার সাথীদের আক্রমণের আশংকার সম্মুখীন হয়েছে। আল্লামা মাকরেযী তার বিখ্যাত গ্রন্থ ‘ই'মতাউল আসমা’-তে লিখেন, দমদম ইবনে আমর সেকালের বিশেষ রীতি অনুযায়ী বিপদের ঘোষণা দেয়ার উদ্দেশ্যে তার উক্ট্রীর নাক কান কেটে এবং নিজের পরিধেয় পোশাকের সামনের এবং পেছনের অংশ ছিড়ে ফেললো এবং হাওদাটিকে উল্টোভাবে উদ্বীর পিঠে বসিয়ে দিলো এবং এ বলে চিৎকার করতে লাগলো, ‘হে কোরায়শ সম্পৃদায়, হে লুই ইবনে গালিবের বংশধর! তোমরা তোমাদের বাণিজ্য কাফেলার (যাতে বুশবু ও | ৮ সূরা আল আনফাল (৬২২১) পারা ৯ অনখিল ২ www.boikitab.blogspot.com

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.