সর্বদাই ইসলামের এই মূল প্রকৃতি ও পরিকল্পনার কথা মনে রাখতে হবে যে, সে পৃথিবীতে এমন কোনো খোদাদ্রোহী তাগ্ততী শক্তির অস্তিত্ব কোনো অবস্থাতেই সহ্য করে না, যা আল্লাহর ক্ষমতা ও সার্বভৌমত্বকে কুক্ষিগত করে এবং তার প্রভুত্ব ও আইনের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে। সূরা আল আনফালের আলোচনাটি উপস্থাপন করার পূর্বে আমি (বৃহত্তম যুদ্ধ) বদরের ঘটনাবলী আপনাদের সামনে পেশ করবো। এ যুদ্ধকে কেন্দ্র করেই এই সূরাটি নাযিল হয়েছে। উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এই সূরার নুযুলের পটভূমি ও পরিবেশ সম্পর্কে অবগত হতে পারি এবং তার সাঁথে এই সূরার বিভিন্ন বক্তব্যের লক্ষ্য, বিভিন্ন ঘটনাবলীর আলোকে তার বাস্তবতা এবং সাথে সাথে ওই ঘটনাবলীর আলোকে সঠিক দিক নির্দেশনা হৃদয়ংগম ও উপলব্ধি যেন করতে পারি তাও লক্ষ্য রাখা হয়েছে কারণ শুধু শাব্দিক অর্থ ও ব্যাখ্যা বিশ্রেষণের মাধ্যমে আল কোরআনের বিভিন্ন আয়াতের সঠিক অর্থ পুরোপুরি হৃদয়ংগম করা সম্ভব নয়, বরং তাকে হৃদয়ংগম ও উপলব্ধি করার একমাত্র পন্থা হচ্ছে এতিহাসিক গতিশীল পটভূমি জানা, তার ইতিবাচক বাস্তবতা এবং জীবন্ত ঘটনার সাথে বিচরণ করা । যদিও এতিহাসিক ঘটনাবলীর চেয়ে তার পরিধি ও প্রভাব অধিকতর স্থায়ী । এতিহাসিক ঘটনাবলীর আলোকেই আল কোরআন এই বিরাট দিগস্তটি ‘উন্মোচন করতে সক্ষম হয়েছে। এভাবেই আল কোরআনের স্থায়ী প্রভাব এবং চলমান কার্যকারিতা দীর্ঘস্থায়ী হবে । যারা একমাত্র দ্বীন ‘আল ইসলামের’ অনুসরণ করে এবং এই সূরার আয়াতসমূহ যাদের ব্যাপারে প্রথমবারের মত নাযিল হয়েছে, যারা তাদের নিজেদের মতো করেই এই দ্বীনের অনুশীলন করে এবং তারা যে সকল পরিবেশ ও পরিস্থিতির সম্মুখীন হয়েছিলো তারাও একই ধরনের পরিবেশ ও পরিস্থিতির সম্মুখীন হয়। আর যারা যুদ্ধের মাঠে না গিয়ে ঘরের নিভৃত কোণে বসে বসে দিনগুজরান করছে এবং যারা শুধু শাব্দিক অর্থ এবং ব্যাখ্যা বিশ্রেষণের মাধ্যমে আল কোরআনকে হৃদয়ংগম করতে চায়, তাদের সামনে ওই কোরআনের রহস্য কোনোদিনও উন্মোচিত হবে না । তাদের পেছনে বসে থাকা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যই সাধিত হবেনা । ইবনে ইসহাক বলেন, রসূল (স.)-এর কাছে মদীনায় এ সংবাদ এসে পৌছলো যে, আবু সুফিয়ান বিন হারব একটি বৃহৎ বাণিজ্য কাফেলাসহ বাণিজ্যিক পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া থেকে মন্ধার দিকে যাচ্ছে। আর এই বাণিজ্যে মক্কার সমস্ত কোরায়শই অংশীদার । ইবনে- আকাবার বৰ্ণনা অনুযায়ী মন্ধায় এমন কোনো কোরায়শ নারী বা পুরুষ ছিলো না যার অংশ এ কাফেলায় ছিলো না, অর্থাৎ এটা ছিলো কোরায়শদের একটি সম্মিলিত ব্যবসা । এই কাফেলায় কোরায়শ গোত্রের ত্রিশ বা চল্লিশ জন ঘোড়সওয়ার অন্তর্ভুক্ত ছিলো। ইবনে ইসহাক মোহাম্মদ বিন মুসলিম আল যুহরী, আসিম বিন ওমর বিন কাতাদাহ, আবদুল্লাহ বিন আবী বকর এবং ইয়াযিদ বিন রুমানের সূত্রে উরওয়া বিন যোবাইর ও অপরাপর বর্ণনাকারী- তারা আবদুল্লাহ বিন আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন । ইবনে ইসহাক বলেন, উপরোক্ত সকলেই বদর যুদ্ধের কিছু কিছু অংশ আমাকে বর্ণনা করে শুনিয়েছেন। তাদের সম্মিলিত বৰ্ণনা ছিল নিম্নরূপ- যখন রসূল (স.)-এর কাছে মদীনায় এ সংবাদ এসে পৌছলো যে, আবু সুফিয়ান একটি বাণিজ্য কাফেলাসহ পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছে, তখন তিনি সাহাবায়ে কেরামকে এ বলে একত্র করতে লাগলেন যে, দেখো, এ হচ্ছে কোরায়শের বাণিজ্যিক কাফেলা । এতে তাদের বাণিজ্যিক পণ্য সামগ্রী মজুদ রয়েছে। সুতরাং তোমরা তাদের ওপর অতর্কিত আক্ৰমণ করো । আশা করা যায় আল্লাহ পাক এ বাণিজ্য কাফেলা থেকে তোমাদের জন্যে কিছু গনীমতের মালের ব্যবস্থা করে দেবেন। অতপর তারা রসূলুল্লাহ (স.)-এর ডাকে সাড়া দিলো । কিছু সংখ্যক লোক অন্ত্রশন্্রসহ আর কিছু সংখ্যক লোক অস্ত্র ছাড়াই রওয়ানা দিলো । কারণ তারা [৮ ললআল আলবক্লল ভে লন লল ত www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।