যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

অবজ্ঞা দেখালে নিশ্চয়ই মনে করতে হবে যে, মূলত কোনো আদর্শের প্রতিই তার বিশ্বাস নেই । সে বিশ্বাসের দাবী করলেও তার সে দাবী মিথ্যা প্রতিপন্ন হবে। এ প্রসংগেই আল্লাহ সূরা তওবার 8৪৩, 88 ও 8৪৫ নং আয়াতে বলেন, ‘হে নবী, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তুমি লোকদের জেহাদে অংশগ্রহণ থেকে বিরত থাকার অনুমতি দিলে কেন! ওটা সমীচীন হয়নি । (জেহাদই এমন একটা মাপকাঠি,) যা দ্বারা তোমাদের খীটি ঈমানদার ও মিথ্যা ঈমানদারদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য প্রমাণিত হতে পারে । যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তারা জান ও মাল দ্বারা জেহাদ করার দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে তোমার নিকট কখনো আবেদন করবে না। অবশ্য যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না, একমাত্র তারাই এই জেহাদের কর্তব্য থেকে বিরত থাকার অনুমতি চাইতে পারে, অন্য কেউ নয়৷’ পবিত্র কোরআনের চেয়ে সত্য ও অকাট্য সাক্ষ্য আর কে দিতে পারে? সূরা তাওবার এ আয়াত কয়টিতে কোরআন দ্বর্থহীনভাবে ঘোষণা করেছে যে, মুসলমান হয়েও যে ব্যক্তি জেহাদের আহ্বানে সাড়া দেয় না, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্যে জান ও মাল দিয়ে জেহাদ করে না, নিজের গৃহীত বিধান ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে সর্বাত্মক সংগ্রাম করে না, সে আল্লাহ ও আখেরাতে অবিশ্বাসী ও সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত ৷'..... উপরোক্ত আলোচনা থেকে আশা করি এ কথা স্পষ্ট হয়ে উঠেছে যে, অনৈসলামী রাষ্ট্র ব্যবস্থার ‘বিলোপ সাধন করে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামী জেহাদের মূল উদ্দেশ্য । বিশেষ কোনো দেশ কিংবা কয়েকটি মাত্র দেশেই নয়, বরং সমগ্র দুনিয়ায় ইসলাম এই সর্বাত্মক বিপ্লব সৃষ্টি করতে চায় । এই মুসলিম দ লটি নির্দিষ্ট কোনো ভূখন্ড আকড়ে বসে থাকবেনা পৃথিবীর যে ভুখন্ডে সম্ভব হবে হিজরতের মাধ্যমে সেখানে গিয়ে দারুল ইসলাম প্রতিষ্ঠা করবে মনে রাখতে হবে বিশ্ব বিপ্লব (World Revolution) সৃষ্টি করাই তাদের চূড়ান্ত ও সর্বশেষ লক্ষ্য । বস্তুত যে বিপ্লবী দল জাতীয়তাবাদের পরিবর্তে গোটা মানবতার কল্যাণের জন্যে চেষ্টা করবে, তার মূল লক্ষ্য ও কার্যক্রম বিশেষ কোনো জাতি কিংবা ভূখন্ড ভিত্তিক হতে পারেনা । পবিত্র কোরআনের কোনো আইন দেশের চতুসীমার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বরং বিপ্লবের স্বাভাবিক প্রবণতায়ই তা এক বিশ্ব বিপ্নবের রূপ ধারণ করে। সত্য কখনো ভৌগোলিক সীমারেখা স্বীকার করে না। কোনো নদী কিংবা পর্বতের এক দিকে যা সত্য, অপরদিকেও তা সত্য রূপে স্বীকৃতি পাবে। এটাই সত্যের চিরন্তন দাবী । মানব জাতির কোনো একটি অংশকেও এই সত্য থেকে বঞ্চিত করা যায় না। মানুষ যেখানেই যুলুম নিপীড়নের শিকার, সেখানেই তাদের মুক্তি নিশ্চিত করার জন্যে উপনীত হওয়া সত্যের কর্তব্য । পবিত্র কোরআনে সূরা নেসার ৭৫ নং আয়াতে আল্লাহ এ কথাই বলেছেন, ‘তোমাদের কী হয়েছে যে, সেই সব পুরুষ, স্ত্রীলোক ও শিশুদের সাহায্যার্থে তোমরা আল্লাহর পথে লড়াই করো না, যারা দুর্বল বলে নির্যাতিত হচ্ছে এবং যারা এই বলে প্রার্থনা করে যে, হে আল্লাহ! এই যালেম অধ্যুষিত জনপদ থেকে আমাদের মুক্তি দাও ৷' এতদ্ব্যতীত জাতীয় ও আঞ্চলিক বিভাগ সত্তেও মানুষের পারস্পরিক সম্পর্ক এতো ব্যাপক যে, এর ফলে কোনো একটি রাষ্ট্রের পক্ষে বিশেষ কোনো আদর্শ অনুযায়ী পূর্ণরূপে চলা সম্ভব হয় না, যতোক্ষণ না প্রতিবেশী দেশসমূহেও অনুরূপ আদর্শ প্রতিষ্ঠিত হবে। অতএব মানব জাতির পূর্ণাংগ সংস্কার সাধন এবং আদর্শভিত্তিক আত্মরক্ষার জন্যে একটি মাত্র দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ক্ষান্ত না হওয়া, বরং শক্তি ও সামর্থ অনুসারে উক্ত রাষ্ট্রকে আরো সম্প্রসারিত করার চেষ্টা করাই একটি ইসলামী দলের প্রধানতম কর্তব্য । তারা একদিকে ইসলামের বিপ্লবী চিন্তাধারা ৮ সূরা আশ আনফাল ০) পানা » সনি ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।