‘তোমরা সেই সর্বোত্তম জাতি, যাদেরকে বিশ্ব মানবের কল্যাণ সাধনের জন্যে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ ও ন্যায় কাজের জন্যেই লোকদেরকে নির্দেশ দাও । আর নিষিদ্ধ কাজ থেকে তাদেরকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি আস্থাশীল থাকো ।’ (আল ইমরান, আয়াত ১১০) এটাকে কোনো ধর্ম প্রচারক ও অরাজনৈতিক মিশনারী দল মনে করা কারো উচিত নয় । মূলত এটা আল্লাহর সেনাবাহিনী । পৃথিবী থেকে যুলুম, শোষণ, অশাস্তি, চরিত্রহীনতা, দুর্নীতি ও সকল প্রকার খোদাদ্রোহিতাকে বলপূর্বক নির্মূল করা সত্য ও ইনসাফের পতাকা সমুন্নত করা, মানব জাতির ওপর সাক্ষী হওয়া, সকল অহংকারী ও খোদাদ্রোহীর মূলোৎপাটন এবং ধনী গরীব, আপন পর সবার কল্যাণ বিধানের যোগ্য একটা ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই তার কাজ । এই বিষয়ের দিকেই ইংগিত দেয়া হয়েছে কোরআনের নিম্নোক্ত আয়াত কটিতে, ‘তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও যতোদিন না অশান্তি ও বিপর্যয় চিরতরে বন্ধ হয়ে যায় এবং মানুষ একমাত্র আল্লাহরই আনুগত্য করার সুযোগ পায়।' (আনফাল- ৩৮) ‘তোমরা যদি এ দায়িত্ব পালন না করো, তবে সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, ধ্বংস ও ভাংগন ব্যাপক আকার ধারণ করবে ।' (আনফাল- ৭৩) ‘আল্লাহ তায়ালা তার রসূলকে জীবন যাপনের নির্ভুল পন্থা এবং সত্য অনুসরণের সঠিক ব্যবস্থাসহ প্রেরণ করেছেন, যেন তিনি প্রচলিত সকল প্রকার আনুগত্য অনুসরণ চূর্ণ করে দিয়ে সত্য অনুসরণের এই ব্যবস্থাকে অন্য সব কিছুর ওপর জয়ী করে দেন, যদিও মোশরেকরা তা পছন্দ করে না।' (তাওবা- ৩৩) অতএব রাষ্ট্রযন্ত্র দখল করা ছাড়া এই দলের জন্যে অন্য কোনো উপায় থাকতে পারে না। কারণ বিপর্যয়মূলক সমাজ ব্যবস্থা আসলে একটা ভারসাম্যহীন রাষ্ট্র ব্যবস্থার সমর্থন ও সহযোগিতার ফলেই দাড়িয়ে থাকতে পারে। পক্ষান্তরে কোনো সুস্থ, নির্ভুল ও কল্যাণময় সমাজ ব্যবস্থাই কায়েম হতে পারে না, যতোক্ষণ না রাষ্ট্রব্যবস্থা বিপর্যয় সৃষ্টিকারী নৈরাজ্যবাদী ও অসৎ লোকদের হাত থেকে সৎ ও সংস্কারবাদীদের হাতে ন্যস্ত হবে ৷' ইসলামের কাংখিত বিশ্ব সংস্কারের কথা বাদ দিলেও, রাষ্ট্রব্যবস্থাপনা যখন বিপরীত আদৰ্শবাদীদের কুক্ষিগত থাকে, তখন এই আল্লাহর দলের সদস্যদের পক্ষে নিজের সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত আদর্শ অনুযায়ী জীবন যাপন করাও আদো সম্ভব নয়। একটা দল যেখানে বিশেষ কোনো জীবন ব্যবস্থাকে সত্য ও কল্যাণকর বলে মনে করে, সেখানে কোনো বিপরীত ধরনের রাষ্ট্র ব্যবস্থার অধীন নিজেদের আদর্শ অনুযায়ী কিছুতেই জীবন যাপন করা যেতে পারে না । ইংল্যান্ড কিংবা আমেরিকায় বাস করে কোনো কমিউনিস্টের পক্ষে কমিউনিজমের পূর্ণ আদর্শ অনুযায়ী জীবন যাপন করা কিছুতেই সম্ভব নয়। কারণ রাষ্ট্রশক্তির প্রবল চাপে সেখানকার পুঁজিবাদী জীবন ব্যবস্থা আপনা থেকেই তার ওপর কার্যকরী হবে। অনুরূপভাবে একজন মুসলমানও অনৈসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে থেকে ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করতে চাইলে কিছুতেই সাফল্যমন্ডিত হতে পারে না। কারণ যে সব আইন বিধানকে সে বাতিল মনে করে, যে সব কর খাযনাকে সে অন্যায়, অসংগত ও অত্যাচারমূলক মনে করে, যে ধরনের আচার আচরণ ও বিধি ব্যবস্থাকে সে খারাপ ও ধ্বংসাত্মক বিবেচনা করে এবং যে ধরনের শিক্ষা পদ্ধতি তার দৃষ্টিতে মারাত্মক, তার প্রত্যেকটি তার নিজের ঘর বাড়ী ও সন্তান সন্ততির ওপর প্রবলভাবে প্রভাব বিস্তার করতে থাকবে । তার আক্রমণ থেকে সে কিছুতেই রক্ষা পাবে না। কাজেই বিশেষ কোনো আদর্শ ও আকীদায় বিশ্বাসী লোকেরা স্বভাবত বিরোধী আদর্শের শাসন নির্মূল করে তাদের নিজেদের ‘আদৰ্শ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় যত্নবান হতে বাধ্য । তা না করলে তারা নিজেদের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার কোনো সুযোগ পাবে না । কেউ এই চেষ্টা না করলে কিংবা এর প্রতি [স্ললললকল _ নে লন লহিল = www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।