যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

তার লক্ষ্য হতে পারবে না- এটাই ইসলামের ‘আল্লাহর পথে জেহাদে'র মর্মার্থ । ‘তাগৃতী শক্তিকে বিতাড়িত করে সে নিজে যেন আরেক তাগৃতী শক্তি সাজার ইচ্ছা পোষণ না করে। নিজের জন্যে ধন সম্পদ, খ্যাতি, মান সম্মান, কোনো কিছু লাভ করাই যেন তার-চেষ্টা-শ্রমের মূল লক্ষ্য না হয় । তার সমস্ত ত্যাগ-তিতিক্ষা ও সাধনার প্রকৃত উদ্দেশ্য হবে মানব সমাজে এক ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং এর বিনিময়ে আল্লাহর সন্তোষ লাভ করা । কোরআনে সূরা নেসার ৭৬ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘ঈমানদার লোকেরা আল্লাহর পথে লড়াই করে, আর কাফেররা লড়াই করে তাগুত তথা খোদাদ্রোহী শক্তির পথে ৷' fl ‘হে মানুষ, তোমাদের প্রতিপালকের দাসত্ব করো- যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন’ সূরা বাকারার এই ২৯ নং আয়াতে ইসলামের বিপ্নবী আহ্বান ফুটে ৷ এখানে ইসলাম শ্রমিক, কৃষক, জমিদার কিংবা কারখানার মালিক অথবা এ ধরনের কোনো বিশেষ শ্রেণীকে আহ্বান জানায়নি, বরং সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছে। ইসলাম মানুষকে মানুষ হিসাবেই আহ্বান জানায় । এর নির্দেশ শুধু এতোটুকু যে, তোমরা যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো দাসত্্‌ ও আনুগত্যে লিপ্ত থেকে থাকো, তবে তা পরিত্যাগ করো । তোমাদের নিজেদের মধ্যে প্রভুত্ব লাভের মোহ থেকে থাকলে তাও দূর করো । কারণ আইন কানুন রচনার অধিকার দাবী করে অন্য লোককে নিজের দাস বানানোর কিংবা কাউকে নিজের সামনে মাথা নত করতে বাধ্য করার কোনো অধিকারই তোমাদের কারো নেই । তোমাদের সকলকে একই আল্লাহর দাসত্ব কবুল করতে হবে। আল্লাহর আনুগত্যের ব্যাপারে তোমাদের সকলকে একই স্তর ও শ্রেণীভুক্ত হতে হবে, কোনো রকম দন্ত বা বড়াই করা চলবে না। যেমন কোরআনে বলা হয়েছে, ‘এসো, তোমরা ও আমরা এমন একটা কথায় একমত হই, যা তোমাদের ও আমাদের মধ্যে সমভাবে গ্রহণযোগ্য । সেটা এই যে, আমরা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো দাসত্ব করবো না । প্রভুত্ব ও কর্তৃত্বের ব্যাপারে কাউকে আল্লাহর অংশীদার মনে করবো না, এবং আমরা নিজেদের মধ্যে কেউ কাউকে আল্লাহর পরিবর্তে আদেশ নিষেধ দানের অধিকারী প্রভু হিসাবেও মানবো না ৷” (আলে ইমরান, আয়াত ৬৪) স্পষ্টতই এটা সর্বাত্মক ও বিশ্বব্যাপী এক মহা বিপ্রবের আহ্বান । ইসলাম আরো ঘোষণা করেছে, ‘হুকুম দেয়া বা প্ৰভুত্ব করার অধিকার আল্লাহ তায়ালা ছাড়া আর কারো থাকতে পারেনা '' বস্তুত কোনো মানুষ নিজেই অন্য মানুষের শাসক ও নিযামক হতে পারে না, নিজের ইচ্ছামতো কোনো কাজের নির্দেশ দেয়া বা কোনো কাজ থেকে নিষেধ করার কোনো অধিকার কারো নেই । কারণ কোনো মানুষকে সার্বভৌম প্রভু ও স্বাধীনভাবে আদেশ নিষেধ জারী করার অধিকারী মনে করাই হচ্ছে সকল বিপর্যয়েরমুল উৎস । ইসলামের তাওহীদ ও এক আল্লাহর এবাদাতের আহ্বান অন্যান্য ধর্ম বিশ্বাসের ন্যায় নিছক ধৰ্মীয় আমন্ত্রণই নয়। বরং এটা একটা সর্বাত্মক সমাজ বিপ্রবের ডাক.। সমাজে যারা ধর্মের ক্ষেত্রে পুরোহিত, রাজনীতির ক্ষেত্রে রাজা বাদশাহ, শাসক, নেতা এবং অর্থনৈতিক ক্ষেত্রে মহাজন, জমিদার ও ইজারাদার সেজে জনগণকে নিজেদের গোলামে পরিণত করেছে, তাদের প্রত্যেকের ওপরই ইসলামের এই বিপুবী দাওয়াতের প্রত্যক্ষ ও প্রচন্ড আঘাত পড়ে । কারণ তারা কোথাও প্রকাশ্যভাবে খোদা হয়ে বসেছে, আর কোথাও নিজেদের জন্মগত কিংবা শ্রেণীগত অধিকারের ভিত্তিতে জনগণের আনুগত্য লাভের দাবী করছে। তারা স্পষ্ট ভাষায় বলে থাকে, ‘আমি ছাড়া তোমাদের কোনো প্রভু নেই ৷’ ‘আমি তোমাদের সর্বোচ্চ রব’ ‘জীবন মৃত্যুর আমিই হর্তাকর্তা । | ৮ সন্থা আন্দ আনফাল (৩৬০১ ___________পান্থা ৯ মনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।