যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

উদ্দেশ্য সাধন করার জন্যে ইসলামী দলের বিপ্লবী চেষ্টা সাধনা ও চূড়ান্ত শক্তি প্রয়োগের (Revolutionary struggle) নামই জেহাদ !" অন্যান্য বিপ্লবী মতাদর্শের ন্যায় ইসলামও সাধারণভাবে প্রচলিত শব্দ পরিত্যাগ করে নিজস্ব একটা পরিভাষা ব্যবহার করেছে। ফলে তার বিপ্লবী ধারণা প্রচলিত সাধারণ ধারণা হতে বিশিষ্টতা লাভ করেছে। জেহাদ শব্দটাও এই বিশেষ পরিভাষার অন্যতম৷ ‘হারব’ (যুদ্ধ) বা এই অর্থবোধক অন্য কোনো আরবী শব্দ ইসলাম স্বতপ্রবৃত্ত হয়েই ব্যবহার করেনি। এর পরিবর্তে সে ব্যবহার করেছে ‘জেহাদ’ শব্দটা ৷ এটা সংগ্রামের সমার্থক, বরং এর আধিক্যের অর্থ জ্ঞাপক । কিন্তু পুরনো ও সাধারণ প্রচলিত শব্দ ত্যাগ করে এই নতুন শব্দ কেন ব্যবহার করা হলো। এর একমাত্র উত্তর হলো, ব্যক্তি কিংবা দলসমূহের পংকিল স্বার্থ উদ্ধার করার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন জাতি ও সাম্রাজ্যগুলো যে সব যুদ্ধ ও গণহত্যা চালিয়েছে, যুদ্ধ শব্দটা সেটাই বুঝাবার জন্যে চিরদিন ব্যবহৃত হয়েছে এবং এখনো হচ্ছে। এ সব যুদ্ধের লক্ষ্য হয়ে থাকে ব্যক্তিগত কিংবা সমষ্টিগত উদ্দেশ্য সিদ্ধি । তাতে কোনো মতাদর্শ অথবা কোনো নিয়ম নীতির সমর্থন ও প্রতিষ্ঠার উদ্দেশ্য মোটেই থাকে না । কিন্তু ইসলামের যুদ্ধ এ-ধরনের নয় বলে গোড়াতেই এ শব্দটা ব্যবহার করা হয়নি বিশেষ কোনো জাতির লাভ বা ক্ষতি সাধন এর লক্ষ্য নয়। দেশের ওপর কোন শাসকের শাসন চলবে সে বিষয়েও তার ভ্রুক্ষেপ নেই ৷ এর ঢূড়াস্ত লক্ষ্য হচ্ছে শুধু মানবতার কল্যাণ সাধন । এই কল্যাণের জন্যে ইসলাম একটা বিশেষ আদর্শ ও বাস্তব কর্মসূচী পেশ করেছে। এই নীতি ও মতাদর্শের বিপরীত যেখানেই যে শাসন প্রতিষ্ঠিত রয়েছে, ইসলাম তাকেই নির্মূল করতে চায়- তা যে জাতি বা দেশেই হোক না কেন। ইসলাম তার নিজস্ব আদর্শ ও কর্মসূচী অনুযায়ী নতুন সরকার প্রতিষ্ঠা করতে চায়। কে তার পতাকা বহন করছে, আর কার শাসন ও কর্তৃত্বের ওপর তার চরম আঘাত পড়ে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই ৷ ইসলাম চায় গোটা পৃথিবী, পৃথিবীর কোনো অংশ নয় । সমগ্র পৃথিবীই তার লক্ষ্য । কিন্তু বিশে ষ কোনো জাতি বা বহু জাতির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে অন্য কোনো বিশেষ জাতির হাতে তুলে দেয়া ইসলামের লক্ষ্য নয়। এর একমাত্র লক্ষ্য হলো, গোটা মানব জাতির কল্যাণ সাধনের জন্যে সৃষ্টিকুলের একচ্ছত্র অধিপতির পক্ষ থেকে প্রদত্ত তার যে মতাদর্শ ও কর্মসূচী রয়েছে- যার নাম ইসলাম- তার দ্বারা সমগ্র বিশ্বমানবকে পরিতৃপ্ত ও সুখী-সমৃদ্ধ করতে হবে। এই মহান উদ্দেশ্যে বিপ্লব সৃষ্টির অনুকূলে ইসলাম সমগ্র কার্যকর শক্তিকেই প্রয়োগ করতে চায়। এভাবে সমস্ত শক্তি প্রয়োগের সমষ্টিগত নামই হচ্ছে জেহাদ । মুখের ভাষা ও লেখনীর সাহায্যে মানুষের চিন্তাধারা ও দৃষ্টিভংগিতে পরিবর্তন সাধন এবং তার মধ্যে অন্তর্বিপ্রব সৃষ্টি করাকেও জেহাদ বলা যায়। তরবারি তথা অস্ত্রশক্তি প্রয়োগ করে প্রতিষ্ঠিত বাতিল জীবন ব্যবস্থাকে নির্মূল করে নবতর সুবিচারমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাকেও জেহাদ বলা হয়। এই পথে ধন সম্পদ ব্যয় ও শারীরিক শক্তি-সামর্থ নিয়োগ করাও জেহাদ । কিন্তু ইসলামের জেহাদ কোনো উদ্দেশ্যহীন জেহাদ নয়। এ জেহাদ হবে শুধু আল্লাহর পথে । ‘আল্লাহর পথে’ কথাটা এর অবিচ্ছেদ্য অংশ । এ শব্দ দুটো ইসলামের বিশেষ পরিভাষার সাথে সংশ্লিষ্ট । অবশ্য ‘আল্লাহর পথে’ কথাটা দ্বারা অনেকের মনে একটা ভুল ধারণার সৃষ্টি হয়েছে। তারা মনে করেছে যে, মানুষকে জোরপূর্বক ইসলামের আকীদা-বিশ্বাসে দীক্ষিত করাই বুঝি আল্লাহর পথে জেহাদ ৷ সংকীর্ণমনা লোকেরা ‘আল্লাহর পথে’ কথাটার এই বিকৃত অর্থই গ্রহণ করেছে । কারণ এ ছাড়া অন্য কোনো অর্থ তাদের মনে স্থান পায়নি । কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, ইসলামী পরিভাষায় এর অর্থ এতো ব্যাপক যে, তা তাদের ধারণা-কল্পনারও অতীত ৷' ‘কোনো ব্যক্তি কিংবা দল যখন রাষ্ট্র ব্যবস্থায় বিপ্নব সাধন অথবা ইসলামী মতাদর্শ অনুযায়ী নব বিধান প্রণয়ন করতে অগ্রসর হবে, তখন তার এই প্রচেষ্টায় ও আত্মদানে ব্যক্তিগত স্বার্থ লাভ | ৮ সুন্লা আশ্স আনশ্ষান্প (৫৫) __________ পান্বা ৯ মনখিশ্প ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।