যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

‘শুধু রাজনৈতিক কূটকৌশলের পরিণামেই এই অবস্থার উদ্তুব হয়েছে। কিন্তু সে সব কারণে আল্লাহর পথে জেহাদের নিগূঢ় তত্ত্ব অনুধাবন করা কেবল অমুসলমানই নয় বরং মুসলমানদের পক্ষেও কঠিন হয়ে পড়েছে। কিন্তু বিজ্ঞান সম্মত পদ্থায় ব্যাপারটা যাচাই করলে তাতে দুটি প্রধান ও মৌলিক ভুল ধারণার সন্ধান পাওয়া যায়। প্রথম ভুল ধারণা এই যে, ইসলামকে অন্যান্য ধর্মের ন্যায়, সাধারণত যে অর্থে ধর্ম শব্দটি ব্যবহৃত হয়ে থাকে তদনুযায়ী নিছক একটা ধর্ম বলে মনে করা হয়েছে। আর দ্বিতীয় ভুল ধারণা এই যে, মুসলমানদেরকে অন্যান্য জাতির ন্যায় সাধারণত যে অর্থে জাতি শব্দটা ব্যবহৃত হয়ে থাকে তদনুযায়ী নিছক একটা জাতি মনে করা হয়েছে৷’ ‘এই দুটো ভ্রান্ত ধারণা শুধু জেহাদের ব্যাপারটাই নয়, বরং সামখ্রিকভাবে গোটা ইসলামের রূপকেই পরিবর্তিত ও বিকৃত করে দিয়েছে এবং অনেকের জন্যে ইসলামী জেহাদের তাৎপর্য অনুধাবন করার পথ বাধাখস্ত করে দিয়েছে। এমনকি পৃথিবীতে মুসলমানদের স্থান ও মর্যাদাও সম্পূর্ণ রূপে নষ্ট করে ফেলেছে ।' ‘সাধারণ পরিভাষা অনুযায়ী ধর্ম বলতে কতকগুলো আকীদা-বিশ্বাস ও কয়েকটা এবাদাত অনুষ্ঠানের সমষ্টি ছাড়া আর কিছু বুঝা যায় না। এ অর্থের দিক দিয়ে ধর্ম নিসন্দেহে একটা ব্যক্তিগত ব্যাপার । এমতাবস্থায় যে কোনো আকীদা মনে স্থান দেয়া, মন যার এবাদাত করতে ইচ্ছুক তারই এবাদাত করা, যেভাবে ইচ্ছা তাকে ডাকা ইত্যাদি বিষয়ে পূর্ণ স্বাধীনতা প্রত্যেক ব্যক্তিই লাভ করতে পারে'। সংশ্লিষ্ট ধর্মের-জন্যে খুব বেশী দরদ ও প্রেম বোধ করলে পৃথিবী ব্যাপী নিজ আকীদার প্রচার করা এবং অন্যান্য আকীদাপস্থাদের সাথে বিতর্ক ও বাহাস করার অধিকারও তার রয়েছে। এতোটুকু কাজের জন্যে তরবারি ধারণ করার কী প্রয়োজন থাকতে পারে? লোকদেরকে মারধোর করে তো কোনো আকীদার প্রতি বিশ্বাস জন্মানো যায় না। বস্তুত ইসলামকে যদি সাধারণ পরিভাষা অনুযায়ী একটা ‘ধর্ম' হিসেবেই মেনে নেয়া হয় এবং ইসলাম যদি আসলেই তাই হয়, তাহলে বাস্তবিকপক্ষে জেহাদের সমর্থনে কোনো সংগত যুক্তিই পেশ করা সম্ভব নয় । অনুরূপভাবে ‘জাতি' বলতে সমপ্রকৃতি বিশিষ্ট এমন একটা জনসমষ্টিকে (A homogeneous group of men) বুঝায়, যারা কয়েকটা মৌলিক ব্যাপারে অংশীদার হওয়ার কারণে একত্রিত এবং অন্যান্য সমষ্টি থেকে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। এ অর্থের দিক দিয়ে যে মানব সমষ্টি একটা জাতির মর্যাদা পাবে, তাদের পক্ষে তরবারি ধারণ তথা সশস্ত্র সংগ্রাম করার মাত্র দুটো কারণই থাকতে পারে। এক, তাদের ন্যায়সংগত অধিকার হরণ করার জন্যে কেউ তাদের ওপর"আক্রমণ করলে । দুই, তারা নিজেরাই অপরের ন্যায়সংগত অধিকার কেড়ে নেয়ার জন্যে আক্রমণ করতে চাইলে প্রথম অবস্থায় তরবারি ধারণের কিছু না কিছু নৈতিক বৈধতা রয়েছে, যদিও কোনো কোনো শাস্তিবাদীর দৃষ্টিতে এটাও অন্যায় ও অবৈধ । কিন্তু দ্বিতীয় অবস্থাটাকে চরম ডিক্টেটর ছাড়া আর কেউ বৈধ বলে দাবী করতে পারে না। এমনকি আমেরিকা ও বৃটেনের ন্যায় বিশাল সাম্রাজ্যের কূটনীতিকরাও একে সংগত বলার ধৃষ্টতা দেখাবে না ৷' ‘সুতরাং ইসলাম যদি নিছক একটা ধর্ম হয়ে থাকে এবং মুসলমান যদি নিছক একটা জাতি হয়, তবে জেহাদ কিছুতেই সর্বোত্তম এবাদাত হতে পারে না। বরং জীবনের সর্বক্ষেত্রেই তার অর্থহীনতা ও অযৌক্তিকতা সুস্পষ্ট হয়ে ওঠে কিন্তু প্রকৃত ব্যাপার এর সম্পূর্ণ বিপরীত । আসলে ইসলাম কোনো ধর্ম নয় এবং মুসলমানও প্রচলিত অর্থে নিছক কোনো জাতির নাম নয়। ইসলাম একটা বিপ্লবী মতাদর্শ । সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে তার নিজস্ব আদৰ্শ অনুযায়ী নতুন করে তা ঢেলে গঠন করাই ইসলামের চরম ও পরম লক্ষ্য । আর মুসলমান একটা আন্তর্জাতিক বিপ্লবী দল বিশেষ (International Revolutionary party) | ইসলামের বাঞ্ছিত কার্যসূচী বাস্তবায়িত করার উদ্দেশ্যেই তাদেরকে সংঘবদ্ধ করা হয়েছে। আর এ আল আ্নলকলল কে লাল লিল =] www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।