যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছেন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ সাইয়েদ আবুল আলা মওদূদী তার ‘আল্লাহর পথে জেহাদ' শীর্ষক পুস্তিকায়। এই পুস্তিকা থেকে আমাদের একটু দীর্ঘ উদ্ধৃতি দেয়ার প্রয়োজন হয়ে পড়েছে। ইসলামী আন্দোলনের এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে নির্ভুল ও সুস্পষ্ট ধারণা লাভে আগ্রহী পাঠকদের জন্যে এ উদ্বৃতিগুলো অত্যন্ত জরুরী । সাইয়েদ মওদুদী বলেন, | ‘সাধারণত ইংরেজী ভাষায় জেহাদ শব্দের অনুবাদ ‘হোলি ওয়ার’ বা পবিত্র যুদ্ধ করা ইংরেজদের রীতি হয়ে দাড়িয়েছে। উপরস্তু দীর্ঘকাল যাবত এ শব্দটির এমন অবাঞ্ছিত ব্যাখ্যা বিশ্রেষণ করা হচ্ছে যে, এটা এখন উন্মত্ততা, ‘হিংস্নৃতা’, 'রক্তপাত’ ও ‘অসভ্যপনার’ প্রতিশব্দে পরিণত হয়েছে। এ শব্দটা শোনার সাথে সাথে শ্রোতার কল্পনার দৃষ্টিতে এমন এক ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে যেন ধর্মোন্মাদদের একটা দল রক্ত-পিপাসু চোখে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিতে দিতে ধেয়ে আসছে আর কাফেরদের পাওয়া মাত্র গ্রেফতার করে তাদের ঘাড়ে তলোয়ার রেখে বলছে, ‘কলেমা পড়ো, নতুবা এখনই তোমার মস্তক ছেদন করা হবে । মতলববাজ লেখকরা শঠতার সাথে আমাদের এরূপ চিত্র এঁকেছে এবং তার সাথে মন্তব্য জুড়ে দিয়েছে যে, ‘এ জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে ।' ‘বিস্বয়ের ব্যাপার এই যে, আমাদের এ চিত্র যারা একেছে, তারা নিজেরাই বিগত কয়েক শতাব্দীকাল যাবত মারাত্মক নোংরা যুদ্ধে (Un hol) waঃ) লিপ্ত রয়েছে। তাদের চরিত্র এতো জঘন্য ও বীভৎস যে, তারা সম্পদ ও শক্তির লোভে সকল প্রকার অস্ত্র শস্তরে সজ্জিত হয়ে দস্যুর ন্যায় সারা পৃথিবীতে ঝাঁপিয়ে পড়েছে। তারা সর্বত্র ব্যবসায়ের বাজার, কাঁচামাল, উপনিবেশ স্থাপনের অঞ্চল ও মূল্যবান দ্রব্যাদির খনি সন্ধানে ব্যাপৃত রয়েছে। লালসার আগুনের ইন্ধন সংগ্রহ করে তাকে চির প্রজ্বলিত রাখাই তাদের উদ্দেশ্য । তাদের এ যুদ্ধ আল্লাহর পথে নয়, বরং উদরের পথে লালসা ও লোভের পংকিল পথেই তাদের সকল চেষ্টা নিয়োজিত ৷ .............. ‘আমরা যা কিছু করেছি তা অতীতের ব্যাপার ৷ কিন্তু তাদের এ কীর্তিকলাপ তো আধুনিক যুগের । সাম্প্রতিক কালের প্রত্যেকটি দিন ও রাতে সভ্য জগতের অধিবাসীদের চোখের সামনেই তাদের হীন কার্যকলাপ সংঘটিত হচ্ছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এক কথায় পৃথিবীর একটি অংশও এই লালসা পংকিল যুদ্ধলিপসু জাতির নিষ্ঠুর ও অপবিত্র আক্রমণের আঘাত থেকে রেহাই পাচ্ছে না। তথাপি তারা আমাদের চিত্র এতো বিভীষিকাময় করে এঁকেছে যে, তাদের নিজস্ব কদর্য চিত্র তার অন্তরালে ঢাকা পড়ে গেছে ।' ‘পক্ষান্তরে আমাদের সরলতা বড়ই মর্মান্তিক । শত্রুূপক্ষ কর্তৃক আমাদের চিত্র দেখে আমরা এতোদূর ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছি যে, তার পশ্চাতে একবার দৃষ্টি নিক্ষেপ করে স্বয়ং চিত্র নির্মাতাদের চেহারাটা দেখার কথা পর্যন্ত আমরা একদম ভুলে গেছি। আমরা বরং কাতর কষ্ঠে ও অনুতাপের সাথে বলতে শুরু করেছি যে, ‘হুযুর, যুদ্ধ ও প্রাণনাশের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই । আমরা তো বৌদ্ধ ভিক্ষু, পাদ্রী ও দরবেশদের ন্যায় শান্তিপ্রিয় ধর্মপ্রচারক মাত্র । নির্দিষ্ট কয়েকটা বিশ্বাসের প্রতিবাদ এবং তদন্থলে অপর কয়েকটা আকীদা-বিশ্বাসের প্রচার ও লোকদেরকে তা মানার আবেদন জানানোই আমাদের কাজ । তরবারির সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই । তবে আত্মরক্ষামূলক পদক্ষেপ হয়তো আমরা কখনো কখনো অন্যদের আগ্রাসনের শিকার হওয়ার কারণে নিয়ে ফেলেছি। তবে সে সব তো অনেক দিন আগের কথা । এখন আমরা তাও বাদ দিয়েছি। এমনকি আপনাদের যাতে অস্বস্তি দূর হয় ও শাস্তিতে ঘুমাতে পারেন, সেজন্যে তরবারির যুদ্ধকে আমরা সরকারীভাবে বাতিল করে দিয়েছি। এখন শুধু মুখ ও লেখনীর মধ্যেই ধর্ম প্রচারকে সীমিত রেখেছি । কামান, বন্দুক ও গোলাবারুদ ব্যবহার তো আপনাদের কাজ । মুখ ও কলম প্রয়োগই আমাদের একমাত্র উপায় ৷' | ৮ সুক্া আল আনফাল (৫০৩) পান্থ ৯ অনঝিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।