বান্দাদের কোনো মৌলিক আনুগত্য থাকবে না, যেমনটি থাকে মানুষের প্রতি মানুষের আনুগত্য ভিত্তিক অন্য সকল বিধি ব্যবস্থায় । সমকালীন যে সমস্ত ইসলামী গবেষক বর্তমান বিজয়ী বাতিল সমাজ ব্যবস্থা ও কুচক্রী প্রাচ্যবাদীদের দুরভিসন্ধিমূলক অপপ্রচারণার প্রভাবের কাছে পরাজিত, তারা ওই সত্যটি খোলাখুলিভাবে স্বীকার করতে কুষ্ঠাবোধ করেন। কারণ প্রাচ্যবাদীরা ইসলামকে এমন একটা আন্দোলন হিসাবে চিত্রিত করেছে, যা তরবারির জোরে মানুষকে তার আকীদা বিশ্বাস গ্রহণ করতে বাধ্য করেছে। অথচ ওই সকল ঘৃণ্য প্রাচ্যবাদী ভালোভাবেই জানে যে, তাদের ওই কথা সত্য নয়। তবু তারা এভাবে ইসলামী জেহাদের উদ্দীপনার উৎসগুলোকে বিকৃত করার চেষ্টা করে। আর এরই প্রভাবে ইসলামের দুর্নামের ভয়ে ভীত হয়ে এক শ্রেণীর মুসলিম বুদ্ধিজীবী এই অভিযোগ খন্ডন করার প্রয়াসে আত্মরক্ষামূলক যুক্তির আশ্রয় নেয়। অথচ তারা ইসলামের স্বভাবসুলত বৈশিষ্ট্য এবং মানুষের মুক্তি ও স্বাধীনতা নিশ্চিতকরণে তার দায়িত্ব ও অধিকারের কথা ভুলে যায় । পরাজিত মানসিকতাসম্পন্ন গবেষকদের চিন্তাধারার ওপর ‘ধর্মের’ প্রকৃতি সম্পর্কে যে পাশ্চাত্য ধারণাটা সওয়ার হয়ে আছে তা এই যে, ধর্ম হলো নিছক অন্তরে বিদ্যমান ব্যক্তিগত আকীদা বিশ্বাস । এর সাথে জীবনের বাস্তব কর্মক্ষেত্রের কোনো সম্পর্ক নেই । তাই ধর্মের জন্যে জেহাদের আবশ্যকতার কথা বললেই তারা মনে করে, জনগণের বিবেকের ওপর ইসলামী আকীদা বিশ্বাসকে বল প্রয়োগে চাপিয়ে দেয়ার কথাই বলা হচ্ছে। অথচ ইসলামের আসল ব্যাপার মোটেই তা নয়। ইসলাম হচ্ছে মানব জীবনের জন্যে আল্লাহর রচিত জীবন বিধান । এ জীবন বিধান আল্লাহকে একমাত্র ইলাহ তথা সার্বভৌম মনিব, প্রভু ও শাসক হিসাবে প্রতিষ্ঠিত করে এবং সকল দৈনন্দিন খুঁটিনাটি সহ্ বাস্তব জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করে। কাজেই ইসলামের জন্যে যে জেহাদ, তা হচ্ছে ইসলামের আইন ও বিধি-ব্যবস্থা বাস্তবায়নের জেহাদ বা সংগ্রাম । কিন্তু ইসলামের মূল আকীদা-বিশ্বাস চাপিয়ে দেয়ার জন্যে কোনো জেহাদ বা সংগ্রাম করতে বলা হয়নি । আকীদা-বিশ্বাস গ্রহণ করা বা না করা মানুষের ইচ্ছার স্বাধীনতার ওপর ন্যস্ত করা হয়েছে। তবে এই স্বাধীনতাকে ক্ষুণু করে এমন কোনো উপাদান থেকে থাকলে তা অপসারণের জন্যে সে প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের আশ্রয় নেয়। কিন্তু সেটা ওই পর্যন্তই । স্বাধীনতা ক্ষুণ্বকারী উপাদান দূর হওয়ার পর সে মানুষের বিবেককে পূর্ণ স্বাধীনতা দেয়। সুতরাং ধর্ম সংক্রান্ত পাশ্চাত্যের ও ইসলামের ধ্যান ধারণায় মৌলিক পার্থক্য রয়েছে এবং এর ইসলামী চিত্র সম্পূর্ণ আলাদা ও অভিনব । পৃথিবীর যেখানেই আল্লাহর বিধান অনুসারী কোনো ইসলামী সমাজ থাকবে, সেখানে আল্লাহ্ তায়ালা সেই সমাজকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ ও শাসন ব্যবস্থা পরিচালনার আন্দোলন ও অভিযান পরিচালনার অনুমতি দেন। কেবল আকীদা বিশ্বাসের বিষয়টি জনগণের বিবেকবুদ্ধির স্বাধীনতার ওপর ছেড়ে দেন। এরূপ একটা সমাজকে আল্লাহ তায়ালা যদি কিছু কালের জন্যে সশস্ত্র সংগ্রাম থেকে বিরত রাখেন, তাহলে সেটা নীতিগত নয় বরং কৌশলগত ব্যাপার বলে পরিগণিত হবে। সেটা হবে আন্দোলনের চলমান স্তরের দাবী ও চাহিদার ব্যাপার মাত্র, আদর্শ ও আকীদাগত সিদ্ধান্তের ব্যাপার নয়। এই সুস্পষ্ট নীতিগত বিশ্লেষণের আলোকে ইতিহাসের নিত্য নতুন স্তরে আমরা কোরআনের বক্তব্য সঠিকভাবে বুঝতে পারি। এসব বক্তব্যের আলোকে ইসলামী আন্দোলনের সুদীর্ঘ ও অপরিবর্তনীয় মূলনীতির সাধারণ দাবী ও নির্দিষ্ট স্তরের সাময়িক দাবী একেবারেই স্বতন্ত্র । এ দুই দাবীকে মিলিয়ে একাকার করে ফেলার কোনো অবকাশ নেই । এরপর ইসলামী জেহাদের প্রকৃতি ও ইসলামী জীবন বিধানের প্রকৃতি সম্পর্কে আরো কিছু কথা অবশিষ্ট থেকে যায়। এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত মূল্যবান ও সংক্ষিপ্ত আলোচনা উপহার | ৮ সন্থা আল্স আনফাল (৫২১ [পাৰা = মনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।