যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

দেয়ার ন্যায্য অধিকার তার রয়েছে। দ্বিতীয়ত, তা একটা নির্দিষ্ট ভূখন্ডের স্থানীয় ব্যবস্থা । সে ক্ষেত্রে তার শুধু তার সীমার অভ্যন্তরে বসে যে কোনো বহিরাক্রমণ প্রতিরোধের অধিকার থাকে । উল্লিখিত দুটো ধারণারই প্রকৃতি ভিন্ন ভিন্ন । ইসলাম যদিও উভয় অবস্থাতেই লড়াই করবে । কিন্তু এই লড়াই বা জেহাদের প্রেরণা, উদ্দেশ্য ও ফলাফল দুই ক্ষেত্রে সম্পূর্ণ পৃথক । দুই ক্ষেত্রেই জেহাদ সংক্রান্ত ধারণা ও বিশ্বাস, পরিকল্পনা ও লক্ষ্য সম্পূর্ণ আলাদা ধরনের হতে বাধ্য । প্রকৃত ব্যাপার এই যে, ইসলাম কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর বা কোনো নির্দিষ্ট ভূখন্তের জীবন ব্যবস্থা নয়, বরং বিশ্ব প্রভু আল্লাহর রচিত এ জীবন ব্যবস্থা গোটা বিশ্বের জন্যে । তাই প্রথমে সক্রিয় হয়ে মানুষের স্বাধীনতা ক্ষুণবকারী সকল সামাজিক বা রাষ্ট্রীয় বাধা বিপত্তি অপসারণের অধিকার ইসলামের রয়েছে। অবশ্য সে তার আকীদা বিশ্বাসকে খরহণ করার জন্যে ব্যক্তিগত পৰ্যায়ে কারো ওপর চাপ সৃষ্টি করে না। সে শুধু এতোটুকুই ছাড় দিয়ে থাকে- এর চেয়ে বেশী নয়। যে সমস্ত সামাজিক, রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক বিধি-ব্যবস্থা জনগণের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে, মানুষের সহজাত সদিচ্ছা ও সদণগুণাবলীকে বিনষ্ট করে এবং মানুষের মত, পথ ও লোক নির্বাচনের স্বাধীনতাকে শৃংখলিত করে, সেই সব বিধি ব্যবস্থাকে সে নিজের পথের বাধা মনে করে এবং তা দূর করা তার শুধু ন্যায্য অধিকারই নয় বরং তার ওপর অর্পিত অপরিহার্য্য দায়িত্ব ৷ মানুষকে আল্লাহর গোলামদের গোলামী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর বান্দায় পরিণত করা ইসলামের ন্যায় সংগত অধিকার ৷ কেননা সূচনাতেই সে যে আল্লাহকে সারা বিশ্ব জগতের একমাত্র রব ও প্রতিপালক বলে ঘোষণা করেছে এবং সকল মানুষকে স্বাধীনতা দানের সংকল্প ব্যক্ত করেছে, সেই সংকল্প বাস্তবায়নের একমাত্র উপায় হলো মানুষকে আল্লাহর বান্দায় পরিণত করার সক্রিয় উদ্যোগ গ্রহণ । আর মানুষকে আল্লাহর বান্দায় পরিণত করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আওতা ব্যতীত কোনো অবস্থাতেই সম্ভব নয়- ইসলামের দৃষ্টিতেও নয়, বাস্তবতার দৃষ্টিতেও নয় । কারণ একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাতেই আল্লাহর সেই আইন চালু হয়ে থাকে, যা তিনি তার সকল বান্দার উপযোগী করে রচনা করেছেন। শাসক শাসিত, সাদা কালো, আত্মীয় অনাত্বীয়, ধনী গরীব সকলের জন্যে ইসলামের একই আইন রয়েছে এবং সকল নাগরিক তার সমান অনুগত, ইসলাম ছাড়া অন্যান্য বিধি ব্যবস্থায় মানুষ আল্লাহর বান্দাদের গোলামী করে থাকে । কেননা তারা নিজেদের জীবন যাপনের আইন ও বিধান বান্দাদের কাছ থেকেই গ্রহণ করে। আর এটা হলো খোদায়ী বৈশিষ্ট্য । কোনো মানুষ যখনই দাবী করে যে, সে জনগণের জন্যে আইন রচনা করে দেয়ার আধিকার রাখে, তখন সে প্রকৃতপক্ষে নিজেকে ওই জনতার ইলাহ তথা খোদা বা মাবুদ বলে ঘোষণা করে- চাই সে এরূপ ঘোষণা প্রকাশ্যে করুক বা না করুক । আর যখনই কোনো মানুষ অন্য কোনো মানুষের এ ধরনের অধিকার, দাবী স্বীকার করে, তখন সে তাকে নিজের ইলাহ বা খোদা বলেই স্বীকার করে- চাই সে কথা সে স্পষ্ট করে বলুক বা না বলুক । ইসলাম শুধু একটা অকীদা-বিশ্বাস বা মতবাদ নয় যে, তা কোনো প্রচার মাধ্যম দ্বারা মানুষের কাছে পৌছিয়ে দেয়াই যথেষ্ট হবে। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা । এ জীবন ব্যবস্থা এমন একটা আন্দোলনমুখী সুসংগঠিত সমাজের আকারে আত্মপ্রকাশ করে, যা সকল মানুষকে প্রকৃত স্বাধীনতা দানের জন্যে সক্রিয় অভিযান চালায় । ইসলামী সমাজ ছাড়া অন্যান্য সমাজ ইসলামকে এমন সুযোগ দেয় না যাতে সে তার বিধান অনুসারে এ সব সমাজের লোকদের জীবনকে গড়ে তুলতে পারে। তাই মানুষের স্বাধীনতার পথের বাধা এই সব সমাজ ব্যবস্থাকে উচ্ছেদ করা ইসলামের পক্ষে অপরিহার্য হয়ে দাড়ায় । আর এটাই হলো, ‘সমস্ত আনুগত্য একমাত্র আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যাওয়ার’ প্রকৃত মর্মার্থ । এতে করে আল্লাহর কোনো বান্দার প্রতি অন্য [৮ সুনা আল আনফাল পো লারা ৯ সনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।