যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

দেয়, তাহলে এমন একটা অনাক্রমণের নীতি মেনে চলতে বাতিল শক্তি কোনো এক সময় রাধী হয়েও যেতে পারে। কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই তাকে এই ছাড় দিতে বা তার সাথে আপোষ ‘করতে পারে না যতোক্ষণ না সে ইসলামের আধিপত্যের কাছে বশ্যতা স্বীকার করে কর দিতে প্রতভ্ুত হবে এবং এভাবে কোনো প্রশাসনিক বাধা বিঘ্ন ছাড়াই সেখানে ইসলামের দাওয়াত পৌছানোর পথ উনুক্ত করে দেবে। | এটা ইসলামের শুধু স্বভাবসুলভ বৈশিষ্ট্য নয়, বরং সারা পৃথিবীতে আল্লাহর একক প্রভুত্ব বিস্তার এবং মানুষকে আল্লাহ তায়ালা ছাড়া অন্য সকলের গোলামী থেকে মুক্ত করার সর্বজনীন ও শাশ্বত ঘোষণা দাতা হিসাবে এটা তার কর্তব্যও বটে । ইসলামের এই দায়িত্বটাকে একটা মৌলিক স্বভাবসুলভ দায়িত্ব মনে করা এবং একটা নির্দিষ্ট প্ৰজাতিক বা আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ দায়িত্ব মনে করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। একমাত্র আগ্রাসনের আশংকা ছাড়া আর কোনো জিনিস তাকে শেষোক্ত ধরনের দায়িত্ব পালনে উদ্ধুদ্ধ করতে পারে না। এরূপ ক্ষেত্রে সে স্বয়ংক্রিয় ও স্বতক্ফুর্তভাবে দায়িত্‌ পালনে উদ্যোগী হতে পারেনা। , ইসলামী জেহাদের সপক্ষে অকাট্য যুক্তি কেবল তখনই স্পষ্টভাবে ও গভীরভাবে উপলব্ধি করা যাবে যখন এ কথা হৃদয়ংগম করা হবে যে, ইসলাম সমগ্র মানব জাতির জন্যে আল্লাহর রচিত জীবন বিধান- কোনো শ্রেণী বা গোষ্ঠী বিশেষের জন্যেও নয় এবং শ্রেণী বা গোষ্ঠী বিশেষ কর্তৃক রচিতও নয়। আমরা জেহাদের বহিরাগত কারণ অনুসন্ধানে তখনই ব্যাপৃত হয়ে থাকি, যখন উপরোক্ত ধারণা আমাদের চেতনা থেকে লুপ্ত হয় এবং আমরা ডুলে যাই যে, জেহাদ জিনিসটা মূলত পৃথিবীতে আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠা ও আল্লাহর বান্দাদের গোলামী উচ্ছেদের সাথে জড়িত ৷ যে ব্যক্তি এই মহা সত্যটি স্বরণ রাখে, তার পক্ষে ইসলামী জেহাদের অন্য কোনো যুক্তি অন্বেষণ করা সম্ভব নয় । ধারণা করা যেতে পারে যে, ইসলাম স্বেচ্ছায় না হলেও বাধ্য হয়ে একটা যুদ্ধে জড়িয়ে পড়েছিলো। কেননা অন্যান্য জাহেলী সমাজের উপস্থিতিতে তার অস্তিত্বই তাদের জন্যে যথেষ্ট উঙ্কানি বহন করতো এবং তারা তার ওপর আক্রমণ না করেই ছাড়তো না। আবার এমনও ধারণা করা যেতে পারে যে, ইসলাম নিজেই প্রথমে লড়াইয়ের সক্রিয় উদ্যোগ না নিয়ে পারেনি। প্রাথমিক বিবেচনায় এই দুই ধারণার মধ্যে তেমন বড় কোনো পার্থক্য নেই । কেননা উভয় অবস্থায়ই সে অনিবার্যভাবে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য ৷ কিন্তু চূড়ান্ত বিবেচনায় এ দুই ধারণার মধ্যে বিরাট পার্থক্য দৃষ্টিগোচর হয়। উভয়টি ইসলামের চেতনায় ও তাৎপর্যে বিরাট ও গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত করে। ইসলামকে দু’ভাবে বিবেচনা করা যেতে পারে। প্রথমত তা এমন এক এশী জীবন ব্যবস্থা, যা পৃথিবীতে একমাত্র আল্লাহকে সর্বময় প্রভু এবং মানব জাতিকে একমাত্র তারই গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে এসেছে। আর এই জীবন ব্যবস্থাকে সে এমন একটা বাস্তব মানবীয় সামাজিক অবকাঠামোতে রূপান্তরিত করতে চায়, যার ভেতরে বসবাসকারী প্রতিটি মানুষ শুধু আল্লাহর বান্দা হবে এবং তার বান্দাদের বান্দা হবে না। তাই ওই সামাজিক অবকাঠামোতে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন কার্যকর হবে না। আর এই আইনের মাধ্যমে সমাজের সর্বত্র কেবল আল্লাহরই সর্বময় কর্তৃত্ব ও প্রভুত্ব প্রতিষ্ঠিত হবে। যদি এই বিবেচনাটাই সঠিক বলে মেনে নেয়া হয়, তা হলে ইসলাম নিশ্চয়ই তার পথ থেকে সকল বাধা দূর করার অধিকার রাখে, যাতে সে বিনা বাধায় মানুষের মন ও বিবেকের কাছে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারে। তার এ কাজে দেশের রাষ্ট্রীয় প্রশাসন থেকে বাধা আসুক অথবা সামাজিক পর্যায় থেকে বাধা আসুক, সে বাধাকে গুঁড়িয়ে বতল্ল আল আলক্লল কে লক আলকল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।