যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

পারে। এজন্যে সর্ব প্রথম সে জনগণকে বস্তুগত বাধা বিপত্তি থেকে মুক্ত করে এবং তারপর তাকে যে কোনো মত ও পথ গ্রহণের স্বাধীনতা প্রদান করে। ইসলামের জেহাদ তত্ত্বের বিরুদ্ধে প্রাচ্যবাদীরা যে আগ্রাসী অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তা দ্বারা আমাদের বিভ্রান্ত বা ভীত হওয়া উচিত নয় । বিশ্ব শক্তির মাপকাঠিতে প্রতিকূল পরিস্থিতি দেখে আমাদের এতোটা ঘাবড়ে যাওয়া বাঞ্ছনীয় নয় যে, আমরা ইসলামের জেহাদ নীতির জন্যে ইসলামের স্বভাব বিরোধী কিছু নৈতিক যুক্তির অনুসন্ধানে ব্যাপৃত হব এবং তাকে সাময়িক প্রতিরক্ষার ব্যবস্থা হিসাবে চিহ্নিত করবো। কেননা কোনো সাময়িক প্রতিরক্ষার প্রয়োজন দেখা দিক বা না দিক, ইসলামের জেহাদ যথারীতি অব্যাহত থাকে । ইসলামের এঁতিহাসিক বাস্তবতার কথা বিবেচনায় রেখে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, এর স্বভাব প্রকৃতিতে এর সর্বজনীন ঘোষণায় এবং এর বাস্তব জীবন বিধানেই জেহাদের আবশ্যকতা সুপ্ত রয়েছে এবং এ আবশ্যকতাকে সাময়িক আত্মরক্ষার আবশ্যকতার সাথে মিলিয়ে জগাখিচুড়ি করা যায় না। এ কথা সত্য বটে যে, আগ্রাসন পরিচালনাকারীদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ও প্রতিরক্ষার ব্যবস্থা না করে ইসলামের উপায় থাকে না। কেননা পৃথিবীতে একমাত্র আল্লাহর সর্বময় প্রভুত্ব প্রতিষ্ঠা ও মানুষকে আল্লাহ ছাড়া অন্য সবার ট্গালামী থেকে মুক্তিদানের সংকল্প প্রকাশের মাধ্যমে ইসলাম যদি নিছক নিজের অস্তিত্বের ঘোষণাও দেয়, আর তার এ অস্তিত্ব যদি জাহেলী নেতৃত্ব ব্যতীত নতুন কোনো নেতৃত্বের অধীন এমন একটা সংঘবদ্ধ আন্দোলনরত মানব গোষ্ঠীর আকারে আত্মপ্রকাশ করে, যা আল্লাহ তায়ালা ছাড়া আর কারো সার্বভৌম ক্ষমতা স্বীকার করে না। তাহলে পৃথিবীতে ইসলামের এরূপ অস্তিত্বের বিদ্যমানতাও সমকালীন জাহেলিয়াত বরদাশত করতে পারে না, মানুষ কর্তৃক মানুষের দাসত্বের নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত সমকালীন জাহেলী সমাজ ব্যবস্থা এ ধরনের ইসলামকে নিশ্চিহ্ন করার জন্যে যে উঠে পড়ে লেগে যাবে, তা অবধারিত । কেননা এটা জাহেলী সমাজ ব্যবস্থার নিজের অস্তিত্‌ রক্ষার স্বার্থেই প্রয়োজন । আর এমতাবস্থায় নতুন ইসলামী সমাজের পক্ষে নিজের আত্মরক্ষার ব্যবস্থা না করে গত্যন্তর থাকে না। এটা একটা অনিবার্য ব্যাপার । ইসলামের জন্মের সাথেই এর জন্য হয়ে থাকে। ইসলামের ঘাড়ে এ যুদ্ধ অবধারিতভাবেই চেপে বসে। সে ইচ্ছা না করলেও এ যুদ্ধে তাকে লিপ্ত হতেই হয় । এ হচ্ছে এমন দুটো সত্ত্বার স্বাভাবিক সংঘাত, মুহুর্তের জন্যেও যাদের সহাবস্থান সম্ভব নয় । এ সবই সত্য কথা । এ দৃষ্টিকোণ থেকে ইসলামের আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করা এবং তার ওপর চাপিয়ে দেয়া প্রতিরক্ষামূলক যুদ্ধে লিপ্ত হওয়া অনিবার্য হয়ে ওঠে ৷ তবে এখানে এর চেয়েও অধিকতর মৌলিক একটা সত্য নিহিত রয়েছে। সেটি এই যে, পৃথিবীর মানুষকে আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের গোলামী থেকে মুক্ত করার উদ্দেশ্যে সামনে এগিয়ে যাওয়া ইসলামের অস্তিত্বেরে একটা স্বভাবগত দাবী । এই অগ্রাভিযানে সে কোনো ভৌগোলিক সীমারেখা মানতে পারে না এবং কোনো বর্ণ বা বংশগত জাতিসত্তার মধ্যে সীমিত থাকতে পারে না। নিজেকে এভাবে সীমিত গন্ডীর মধ্যে আবদ্ধ করে সে পৃথিবীর অধিবাসী গোটা মানব জাতিকে অরাজকতা, অসততা ও আল্লাহ ব্যতীত অন্যদের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হতে দিতে পারে না। ইসলামের শত্রুদের জীবনে কখনো এমন সময় আসাও বিচিত্র নয় যখন সে ইসলামের ওপর আগ্রাসী আক্রমণ না চালানোকেই হয়তো অগ্রাধিকার দেবে। ইসলাম যদি তাদেরকে তাদের আঞ্চলিক সীমার ভেতরে মানুষ কর্তৃক মানুষের হুকুমের গোলামীর নীতি চালাতে দেয়, তাদেরকে মানব মুক্তির ঘোষণার আওতাভুক্ত না করে এবং তাদেরকে তার আকীদা ও আদর্শের দাওয়াত না . ৮ সূরা আশ আনফ্ণল PEE HEE www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।