সোপর্দ করে দেবো । আর যে অস্বীকার করবে, তার সাথে যুদ্ধ করবো, যতোক্ষণ না বিজয়ী হই অথবা জান্নাতে যাই ৷’ বস্তুত ইসলামের স্বভাব প্রকৃতিতে, তার সর্বজনীন ঘোষণায় ও আবেদনে এবং মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে ও বিভিন্ন পর্যায়ে অনুসরণের জন্যে বিদ্যমান তার বাস্তব বিধানে তার একটা মৌলিক ও স্বতন্ত্র ইতিবাচক যুক্তি রয়েছে। কোনো মুসলিম দেশ বা তার অধিবাসীদের ওপর কোনো দিক থেকে আগ্রাসনের ঝুঁকি না থাকলেও ওই মৌলিক যুক্তি প্রথম থেকেই বহাল রয়েছে। ইসলামী বিধানে ও তার বাস্তবতার স্বাভাবিক আবেদনেই এ যুক্তি নিহিত রয়েছে এবং মানব সমাজে বিরাজমান বাস্তব সমস্যার সমাধানে এর স্বাভাবিক কার্যকারিতা বিদ্যমান । সুতরাং শুধু সাময়িক আত্মরক্ষার প্রয়োজনের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয় । একজন মুসলমানের জন্যে যে কোনো পার্থিব স্বার্থের প্রলোভনমুক্ত হয়ে শুধু ওইসব নৈতিক মূল্যবোধের খাতিরে ‘আল্লাহর পথে' জেহাদ করার উদ্দেশ্যে নিজের জান ও মাল বাজি রেখে বেরিয়ে পড়া নিসন্দেহে এক মহান ব্রত । এর জন্যে তার অন্য কোনো যুক্তির প্রয়োজন নেই । একজন মুসলমান রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হওয়ার আগে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, লোভ লালসা ও কামনা বাসনার বিরুদ্ধে, নিজের ও নিজের আপনজনদের স্বার্থের বিরুদ্ধে, বৃহত্তর যুদ্ধে লিপ্ত হয়ে থাকে। ইসলামের পরিচয় ব্যতীত অন্য যে কোনো পরিচয়ের বিরুদ্ধে, আল্লাহর দাসত্ব ব্যতীত অন্য যে কোনো দাসত্বের বিরুদ্ধে এবং আল্লাহর অধিকারকে জবরদখলকারী তাগুতী শক্তিসমূহকে উৎখাত করে পৃথিবীতে একমাত্র আল্লাহর আইন প্রচলনের উদ্দেশ্যেও সে যুদ্ধে লিপ্ত হয়। পক্ষান্তরে যারা শুধুমাত্র ‘মুসলিম আবাসভূমি’ রক্ষার জন্যে ইসলামী জেহাদের যৌক্তিকতা তুলে ধরেন, তারা ‘ইসলামী আদর্শ ও বিধান’কে উপেক্ষা করেন এবং তাকে ‘আবাসভূমি'র চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করেন। অথচ এ ধারণা ইসলামের দৃষ্টিভংগির সাথে সংগতিপূর্ণ নয়। এ ধারণা ইসলামী চেতনা ও অনুভূতির সাথে বেমানান ও বেখাগ্না । আসলে আকীদা বিশ্বাস, আকীদা বিশ্বাস থেকে উদ্ভূত জীবন বিধান এবং এই জীবন বিধানের অনুসারী সমাজ বা মানব গোষ্ঠীাই হলো ইসলামী চেতনার কাছে প্রধান বিবেচ্য বিষয় । নিছক ভূমির কোনো গুরুত্ব বা মূল্য ইসলামে নেই । ইসলামী চিন্তা চেতনায় ভূমির যদি কোনো মূল্য থেকে থাকে, তবে সেটা ওই ভূমিতে আল্লাহর বিধান ও সার্বভৌমত্ব কতোটা কার্যকর আছে তার ভিত্তিতেই । আল্লাহর বিধান ও আল্লাহর সার্বভৌমত্ব বাস্তবায়িত থাকলেই ওই ভূমি হবে ‘দারুল ইসলাম’ বা ইসলামের দেশ৷ ইসলামী আকীদা ও আদর্শের লালন ক্ষেত্র এবং ওই ভূমি থেকেই সূচনা হবে মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করনের অভিযাত্রার । একথা সত্য যে, ‘দরুল ইসলাম’কে রক্ষা করলে ইসলাম ও ইসলামের অনুসারীদেরই রক্ষা করা হয়। কিন্তু সেটা চূড়ান্ত লক্ষ্য হতে পারে না । মুসলিম আবাসভূমিকে রক্ষা করা ইসলামী জেহাদ আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য নয়। ওটা শুধু ওই ভূমিতে আল্লাহর রাজত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যম মাত্র । একমাত্র আল্লাহর রাজত্্বকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেয়ার সংগ্রাম পরিচালনার ঘাটি হলেই ওই ভূমি ইসলামের দৃষ্টিতে মূল্যবান- অন্যথায় নয়। ইসলামের মূল প্রতিপাদ্য হলো মানুষ এবং ভূমি হলো তার বিশাল কর্মক্ষেত্র মাত্র । আগেই বলেছি যে, পৃথিবীতে আল্লাহর আইন ও বিধান প্রতিষ্ঠার যে কোনো চেষ্টা বিরাজমান রাষ্ট্রীয় প্রশাসন, সমাজ ব্যবস্থা ও সামখ্রিক পরিস্থিতি পরিবেশের পক্ষ থেকে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে । ইসলাম এই সব প্রতিবন্ধকতা সর্বশক্তি দিয়ে গুঁড়িয়ে দিতে চায়, যাতে সে জনগণের কাছে অবাধে পৌছতে পারে এবং স্বাধীনভাবে তার বিবেক ও মনের কাছে নিজের বক্তব্য রাখতে চলল আল আলব্লল ক লন ন লিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।