এবং যারা পৃথিবীতে মানব জাতিকে আল্লাহর কর্তৃত্ব ও আধিপত্য ছাড়া আর সকল কর্তৃত্ব ও আধিপত্যের নাগপাশ থেকে মুক্ত করার লক্ষ্যে ইসলামের উদার আহবানকে বাস্তবায়িত করতে বাস্তবে কাজ শুরু করেছে যাতে করে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর দ্বীন ও আল্লাহর আনুগত্য বিজয়ী হয়। এ সব ভাগ্যবান মানুষ ইসলামের জেহাদ সংক্রান্ত বিধানের পেছনে আত্মরক্ষার ওজুহাত খৌজার পরিবর্তে নৈতিক কারণ অন্বেষণ করে থাকেন। ইসলামের প্রতিষ্ঠা ও প্রচার প্রসারের পেছনে পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াতগুলোতে যে নৈতিক কারণসমূহ ব্যাখ্যা করা হয়েছে, তার চেয়ে বেশী আর কোনো নৈতিক কারণ অনুসন্ধানের আবশ্যকতা নেই । Sa ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং নির্যাতিত নারী পুরুষ ও শিশুদের মুক্তির জন্যে লড়াই করো না? ....... (সূরা নেসা আয়াত ৭৪, ৭৫ ও ৭৬) ‘.., তাদের সাথে সেই সময় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও যখন আর কোনো ফেতনা তথা অরাজকতা ও যুলুম অবশিষ্ট থাকবে না এবং সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন জয়ী হবে। (সূরা আনফাল, আয়াত ৩৮, ৩৯ ও ৪০ এবং সূরা তাওবার আয়াত ২৯, ৩০, ৩১ ও ৩২) এ আয়াতগুলোতে পৃথিবীতে আল্লাহর সর্বময় প্রভুত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা, মানব জীবনে আল্লাহর আইন ও বিধান বাস্তবায়ন, শয়তান ও তার রীতিনীতির উচ্ছেদ এবং মানুষকে দাসত্বের শৃংখলে আবনদ্ধকারী মানুষের কর্তৃত্ব উৎখাতের পক্ষে অকাট্য যুক্তি আলোচিত হয়েছে । দ্বর্থহীন কঠ্ঠে বলা হয়েছে যে, মানব জাতি শুধু আল্লাহর গোলাম, আর কারো নয়। তাই আল্লাহর আর কোনো বান্দার এ অধিকার নেই যে, নিজের শক্তি বলে তাদের ওপর নিজের শাসন চালায় এবং নিজের মনগড়া আইন জারী করে। এই সাথে এ কথাও বলা হয়েছে যে, ‘ধর্ম গ্রহণে কোনো জোরজবরদস্তি নেই ৷' অর্থাৎ আল্লাহর বান্দাদের গোলামী থেকে মুক্ত হবার পর মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে কি করবে না, সে ব্যাপারে সে সল্পূর্ণ স্বাধীন । মানুষের গোলামী বর্জনের মাধ্যমেই সে আল্লাহর সর্বময় কর্তৃত্ব ও সর্বাত্মক আনুগত্যের প্রতি স্বীকৃতি দিয়েছে। এগুলো হচ্ছে পৃথিবীতে মানুষকে আল্লাহর দাসদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আল্লাহর একক ও সর্বাত্মক দাসত্বের বন্ধনে অবদ্ধ করার পক্ষের যুক্তি । এ যুক্তির পরে অন্য কিছুর প্রয়োজন থাকে না। এ যুক্তিগুলো মুসলিম বীরদের মনেও উৎকীর্ণ ছিলো তাই তাদের কেউ ‘কী কারণে জেহাদে এসেছো’:এ প্রশ্নের সম্মুখীন হলে এ কথা কখনো বলেননি যে, আমাদের দেশ বিদেশী আক্রমণের হুমকির সম্মুখীন ছিলো, তাই দেশরক্ষার প্রয়োজনে এসেছি, কিংবা মুসলমানদের ওপর রোমক ও পারসিকদের আগ্রাসন প্রতিহত করতে এসেছি অথবা আমাদের দেশের সীমানা সম্প্রসারণ ও অধিকতর গনিমতের সম্পদ লাভের জন্যে এসেছি । কাদেসিয়ার যুদ্ধে পারসিক বাহিনীর অধিনায়ক রুস্তম যখন রারনী ইবন আমের, হোযায়ফা ইবনে মুহসান এবং মুগীরা ইবনে শো’বাকে এক নাগাড়ে তিন দিন যাবত পালাক্রমে জিজ্ঞাসা করেন যে, কী উদ্দেশ্যে তোমরা এসেছো, তখন তারা যে জবাব দিয়েছিলেন, প্রত্যেক মুসলিম বীরই সে রকম জওয়াব দিতো । ওই তিন জনের জওয়াব ছিলো, আল্লাহ তায়ালা আমাদেরকে এ উদ্দেশ্যে পাঠিয়েছেন যেন আমরা তার বান্দাদেরকে বান্দাদের গোলামী থেকে মুক্ত করে এক আল্লাহর বান্দা হবার আহ্বান জানাই, পৃথিবীর সংকীর্ণ পরিসর থেকে বিস্তীর্ণ পরিসরে নিয়ে যাই, বিভিন্ন ধর্মের শোষণ নিপীড়ন থেকে মুক্ত করে ইসলামের ইনসাফের দিকে নিয়ে যাই । এ উদ্দেশ্যে আল্লাহ তায়ালা তীর সৃষ্টির কাছে তার রসূলকে পাঠিয়েছেন। যে ব্যক্তি আমাদের এই দাওয়াতকে গ্রহণ করবে, আমরা তার কাছ থেকে তা গ্রহণ করবো, ফিরে যাবো এবং তার ভূমি তার হাতে সারা অল্ষিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।