এর প্রথম কারণ হলো, সেখানে প্রচারের সুযোগ অবশিষ্ট ছিলো । এমন কোনো রাজনৈতিক কর্তৃত্ব সেখানে ছিলো না, যা প্রচারে বাধা দেয় এবং জনসাধারণের কাছে ইসলামের দাওয়াত পৌছানোর পথে অন্তরায় হয়ে দাড়ায় । সেখানকার সকল অধিবাসী নতুন ইসলামী রাষ্ট্রের প্রতি স্বীকৃতি দিয়েছিলো এবং সেই রাষ্ট্রের যাবতীয় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় রসূল (স.)-এর নেতৃত্বকে মেনে নিয়েছিলো। চুক্তিতে এই মর্মে সুস্পষ্ট অংগীকার লিখিত ছিলো যে, কোনো মদীনাবাসী রসূল (স.)-এর অনুমতি ব্যতিরেকে কারো সাথে কোনো সন্ধি চুক্তি সম্পাদন করবে না, কোনো যুদ্ধ বাধাবে না এবং কোনো বৈদেশিক সম্পর্ক স্থাপন করবে না । মদীনায় প্রকৃত ক্ষমতা যে মুসলিম নেতৃত্বেরই হাতে নিবদ্ধ ছিলো, তা সবাই জানতো । সুতরাং দাওয়াতের সুযোগ ছিলো অবারিত ও উন্ক্ত এবং মানুষের যে কোনো মত, পথ ও বিশ্বাস অবলম্বনের পথে কোনো বাধা ছিলোনা। দ্বিতীয় কারণ এই যে, রসূল (স.) এই পর্যায়ে একান্তভাবে শুধু কোরায়শদের প্রতি মনোনিবেশ করতে চেয়েছিলেন। কেননা তাদের ইসলাম বিরোধিতাই আরবের অন্যান্য গোত্রের জন্যেও ইসলামে প্রবেশের পথ রুদ্ধ করে রেখেছিলো, যারা কোরায়শ গোত্রের অভ্যন্তরীণ কোন্দলের পরিণতি কী দাড়ায় তা দেখার জন্যে প্রতীক্ষারত ছিলো। এ জন্যে রসূল (স.) ছোটো ছোটো ‘সামরিক অভিযান’ পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন। হিজরতের ৭ম মাসে পবিত্র রমযানে হযরত হামযা (রা.)-এর নেতৃত্বে তিনি প্রথম ‘ক্ষুদ্র সামরিক অভিযান’ প্রেরণ করেন। এরপর ক্রমাগত ছোট ছোট সামরিক অভিযান প্রেরণের পালা চলতে থাকে নবম মাসে, ত্রয়োদশ মাসে, ষোড়শ মাসে এবং আবদুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে সপ্তদশ মাসে। এই শেষোক্ত সামরিক অভিযানটি প্রথমবারের মতো সশস্ত্র সংঘর্ষ ও হত্যাকান্ডে জড়িয়ে পড়ে। এ হত্যাকান্ড নিষিদ্ধ মাসে সংঘটিত হওয়ার কারণে তা নিয়ে সূরা বাকারার নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল হয়! ‘তোমার কাছে তারা নিষিদ্ধ মাস সম্পর্কে জিজ্ঞাসা করে। বলে দাও, নিষিদ্ধ মাসে যুদ্ধ বিগ্রহ করা নিদারুণ অপরাধ বটে ৷ তবে আল্লাহর পথ থেকে মানুষকে জোরপূর্বক ফিরিয়ে রাখা, আল্লাহর প্রতি কুফরী করা, মসজিদুল হারামের দিকে যেতে বাধা দেয়া এবং তার অধিবাসীদেরকে সেখান থেকে বহিষ্কার করা তো আরো বড় অপরাধ । আর মানুষকে নির্যাতন করা হত্যাকান্ড ঘটানোর চেয়েও মারাত্মক অপরাধ । সম্ভব হলে তারা তোমাদেরকে তোমাদের দ্বীন থেকেই ফিরিয়ে আনতে চায় এবং এটা করতে না পারা পর্যন্ত তোমাদের সাথে ক্রমাগত লড়াই চালিয়ে যেতে চায়। ......” (আয়াত ২১৭) এরপর ওই বছরেরই রমযান মাসে সংঘটিত হয় বদরের ভয়াবহ যুদ্ধ । আর এই যুদ্ধ নিয়েই নাযিল হয়েছে আলোচ্য সূরা আনফাল। এই সময়কার পরিবেশ ও পরিপ্রেক্ষিত সার্বিকভাবে পর্যালোচনা করলে এ কথা বলার কোনোই অবকাশ থাকে না যে, প্রচলিত সংকীর্ণ অর্থে ‘আত্মরক্ষাই ছিলো ইসলামী আন্দোলনের মূলনীতি, যেমনটি পরিস্থিতির চাপে ও কুচক্রী ওরিয়েন্টাস্টেদের আগ্রাসী অপপ্রচারের মুখে পরাজিত মানসিকতাধারীরা বলে থাকে৷ ইসলামের সম্প্সারণমুখী অগ্রাভিযানের পেছনে যারা নিছক প্রতিরক্ষামূলক কার্যকারণ অনুসন্ধান করে থাকেন, তারা নিশ্চিতভাবে প্রাচ্যবাদীদের তাত্বিক আগ্রাসনের শিকার । এ তাত্ত্বিক আগ্রাসন দুর্ভাগ্যজনকভাবে তারা এমন এক সময়ে চালাচ্ছে যখন মুসলমানদের কোনো শক্তি সামর্থ ও প্রভাব প্রতিপত্তি তো নেই-ই, এমনকি সত্যিকার অর্থে ইসলামও তাদের মধ্যে নেই । তবে সেই সব ভাগ্যবান লোকের কথা স্বতন্ত্র, যাদেরকে আল্লাহ তায়ালা এরূপ অবস্থা থেকে রক্ষা করেছেন www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।