লড়াই-এর নির্দেশ দিতো, তবে তা হতো প্রত্যেক বাড়ীতে ও প্রত্যেক পাড়ায় পিতাকে হত্যা করতে পুত্রের প্রতি ও মনিবকে হত্যা করতে দাসদাসীর প্রতি নির্দেশ দানের শামিল । আর এরূপ হলে ইসলামের কি সাংঘাতিক দুর্নাম রটুতো, তা সহজেই অনুমান করা যায় । এর আরো একটা কারণ এও হতে পারে যে, প্রথম যুগে মুসলমানদের ওপর নির্যাতন চালিয়ে ইসলাম ত্যাগ করানোর চেষ্টা করেছে এমন বহু কট্টর বিরোধীও যে পরবর্তীকালে ইসলামের একনিষ্ঠ সেবক ও সৈনিকে এমনকি নেতায় পরিণত হবে, তা আল্লাহ জানতেন ৷ হযরত ওমর (রা.)ও তো এ ধরনেরই একজন ছিলেন। এর অপর একটা কারণ এও হতে পারে যে, একজন মযলুমের ক্রমাগত নীরবে অত্যাচার সহ্য করে যাওয়া এবং কোনো অবস্থাতেই আদর্শ ত্যাগ করতে রাযী না হওয়ার দৃশ্য দেখে আরবের গোত্রীয় পরিবেশে আরবীয় সহা নুভূতি ও সৌহার্দ বোধের স্বতক্ষুর্ত বিস্ফোরণ ঘটা অনিবার্য ছিলো, বিশেষত নির্যাতন যখন সমাজের গণ্যমান্য লোকদের ওপরও পতিত হতো । কিছু কিছু ঘটনা এই ধারণার সত্যতা প্রমাণও করেছে। যেমন ইবনুদ্ দাগানা নামক জনৈক আরব গোত্রপতি আবু বকরের ন্যায় সৎ ও নিরীহ ব্যক্তিকে মন্ধা ছেড়ে হিজরত করে যেতে দিতে চাননি । কেননা এটা তার কাছে আরব জাতির জন্যে কলংকজনক ঘটনা মনে হয়েছিলো তিনি হযরত আবু বকরকে পূর্ণ নিরাপত্তাসহ আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মক্কায় থেকে যাওয়ার জন্যে অনুরোধ করেন। এর সর্বশেষ প্রমাণ ছিলো শিয়াবে আবু তালেবে বনু হাশেমকে অবক্দ্ধ রাখা সম্পর্কে যে চুক্তি হয়েছিলো, তা গোপনে এক অজানা ব্যক্তি কর্তৃক ছিড়ে ফেলার ঘটনা ৷ বনু হাশেমের ক্ষুধা ও নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার পর এক পর্যায়ে এ ঘটনাটা ঘটে । অথচ তৎকালীন কোনো কোনো সমাজের রীতি এমন অদ্ভুত ছিলো যে, নীরবে নির্যাতন সহ্য করলে মযলুমকে উল্টো ঠাট্টা-বিদ্বপ করা হতো এবং অত্যাচারীকে করা হতো সম্মান। এর আরো একটা কারণ ছিলো সম্ভবত তৎকালীন মুসলমানদের সংখ্যা স্বল্পতা এবং তাদের মক্কায় কেন্দ্রীভূত থাকা ৷ কেননা মক্কার বাইরে আরব উপদ্বীপের অন্য কোথাও ইসলামের দাওয়াত তখনো পৌছেনি, অথবা ছিটে ফৌটা উড়ো খবরের আকারে পৌছেছে ৷ মঙ্কার বাইরের গোত্রগুলো এসব খবরের ভিত্তিতে যেটুকু জেনেছিলো, তাতে তারা পুরো ব্যাপারটাকে কোরায়শ গোত্রের একটা অভ্যন্তরীণ কোন্দল ভেবে তার প্রতি নিরপেক্ষতার নীতি অবলম্বন করেছিলো । তারা শুধু অপেক্ষা করতো এই কোন্দলের পরিণাম কি দাড়ায় তা দেখার জন্যে । এরূপ পরিস্থিতিতে মুষ্টিমেয় সংখ্যক মুসলমানকে বিপুল সংখ্যাগরিষ্ঠ মক্কাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেয়া হলে এই সীমিত যুদ্ধে হয়তো ওই মুষ্টিমেয় মুসলিম দলটি গণহত্যার কবলে পড়ে একেবারেই নিশ্চিহ্ন হয়ে যেতো । এমনকি তারা নিজেদের চেয়ে কয়েকগুণ বেশী কাফের নিধনে সক্ষম হলেও তাতে কোনো লাভ হতো না । পৌত্তলিকতা ও শেরক যেমন ছিলো, তেমনই থেকে যেতো । পৃথিবীতে ইসলামের কোনো রাষ্ট্র বা সরকারও কোনো দিনই গঠিত হতো না, তার কোনো বাস্তব অস্তিত্ও খুঁজে পাওয়া যেতো না। অথচ এটা এমন একটা ধর্ম, যা পৃথিবীতে এসেছেই একটা বাস্তব জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত হবার জন্যে ৷... ওদিকে মদীনায় হিজরতের পরের প্রথম দিককার সময়টিও সশস্ত্র লড়াই-এর উপযোগী ছিলো না। মদীনার অধিবাসী ইহুদীদের সাথে এবং মদীনার ও তার পার্শ্ববর্তী এলাকার মোশরেক আরবদের সাথে রসূল (স.) যে সব চুক্তি সম্পাদন করেন, তা ছিলো ওই স্তরেরই একটা স্বভাবজাত উপাদান এবং সশস্ত্র লড়াই থেকে মুসলমানদের বিরত থাকাই ছিলো ওই উপাদানের স্বাভাবিক দাবী । | ৮ সুরা আল আনফাল (8৫১) পারা» সনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।