যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রচার করা থেকে বা জনগণকে তা শ্রবণ থেকে বিরত রাখতে পারে। কাজেই এ পর্যায়ে শক্তি প্রয়োগের কোনো প্রয়োজন ছিলো না৷ এ ছাড়া এই স্তরে আরো কিছু কারণ ছিলো, যা আমি সূরা নেসার ৭৭ নং আয়াতের তাফসীর প্রসংগে উল্লেখ করেছি। এখানে তার কিছু উদ্ধৃতি দেয়া সমীচীন মনে করছি, ‘সম্ভবত এর কারণ এই ছিলো যে, মক্কী যুগ ছিলো প্রশিক্ষণ ও প্রস্তুতির যুগ । একটা নির্দিষ্ট পরিস্থিতিতে ও নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট একটা জাতির জন্যেই ছিলো এই প্রশিক্ষণ । এই পরিবেশে প্রস্তুতি ও প্রশিক্ষণের একটা অন্যতম উদ্দেশ্য ছিলো আরব জনগণকে এমন একটা জিনিসের ব্যাপারে সহনশীল ও ধৈর্যশীল বানানো, যে ব্যাপারে সাধারণত সহনশীল হওয়া যায় না। সে জিনিসটা হলো নিজের ওপর বা প্রিয়জনের ওপর অত্যাচার । এ প্রশিক্ষণের উদ্দেশ্য ছিলো এই যে, জীবনের বৃহত্তর লক্ষ্য হাসিলে মানুষ যেন সাময়িকভাবে নিজের ও নিজের প্রিয়জনের দুঃখ-কষ্ট সহ্য করতে ও ত্যাগ স্বীকার করতে পারে। নিজের ভাবাবেগ নিয়ন্ত্রণের প্রশিক্ষণও তাদেরকে দেয়া হয়েছিলো, যাতে তারা প্রথম উঙ্কানিতেই উত্তেজিত হয়ে না যায়। অথচ এটাই ছিলো তাদের স্বভাব । এই স্বভাবটাকে নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিয়ে তাদের চালচলনে ও আচরণে ভারসাম্য স্থাপন করতে চাওয়া হয়েছিলো । এই প্রশিক্ষণ দেয়ার আরো একটা উদ্দেশ্য ছিলো তাদেরকে এমন একটা সংগঠনের আনুগত্য করতে অভ্যস্ত করা, যার নেতৃত্বকে সবাই জীবনের সকল বিষয়ের শেষ ফয়সালা গ্রহণের স্থান বলে মান্য করবে এবং তার আদেশের বিরুদ্ধাচরণ করবে না, তা সে যতোই তার ইচ্ছা ও অভ্যাসের পরিপস্থী হোক । এই প্রশিক্ষণ ছিলো গোত্রীয় সংকীর্ণতার উর্ধের এক সৎ, মার্জিত, সুসভ্য ও প্রগতিশীল নেতৃত্বের অনুগত ‘ইসলামী সমাজ' গড়ার পথে ব্যক্তি গঠনের প্রথম পদক্ষেপ ৷' মন্ধী জীবনে সশস্ত্র লড়াইয়ের নির্দেশ না দেয়ার একটা কারণ এও হতে পারে যে, শান্তিপূর্ণ, উদার ও অহিংস পদ্থায় যে দাওয়াত দেয়া হয়, তা অধিকতর প্রভাবশালী ও হৃদয়গ্রাহী হয়ে থাকে । বিশেষত কোরায়শদের মতো মানষিকতা সম্পন্ন মানুষের পরিবেশে এটা আরো বেশী গুরুত্বপূর্ণ । কেননা তারা ছিলো অত্যধিক আভিজাত্যের গর্বে গর্বিত । তাই এ স্তরে সশস্ত্র লড়াই তাদেরকে আরো উগ্র ও উত্তেজিত করে তুলতে পারতো এবং দাহিস, গাবরা, বাসূস প্রভৃতি জাহেলী যুগের দীর্ঘস্থায়ী লড়াইয়ের মতো নতুন নতুন লড়াইয়ের জন্ু:দিতে পারতো । ওই সকল লড়াইতে বহু গোত্র একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলো । নতুন করে ওই ধরনের লড়াই সংঘটিত হলে এবং তার প্রতিশোধ স্বরূপ নতুন নতুন ধ্বংসযজ্ঞের সৃষ্টি হলে তা মা নুষের মনে ও স্মৃতিতে ইসলামের সাথেই জড়িত হতো । ফলে এই উত্তেজনা আর কখনো প্রশমিত হতো না । ফলে ইসলাম একটা দাওয়াত থেকে প্রতিশোধের আন্দোলনে রূপাস্তরিত হতো । এভাবে দাওয়াতের শুরুতেই তার আসল লক্ষ্য ও উদ্দেশ্য সবাই ডুলে যেতো ৷ পরে আর কেউ তাকে স্মরণ করতো না । ঘরে ঘরে যুদ্ধ বেধে যাওয়ার আশংকাও হয়তো এর আর একটা কারণ ছিলো। কারণ তৎকালে সুসংগঠিত কোনো রাষ্ট্রীয় প্রশাসন ছিলো না, যা মুসলমানদেরকে শাস্তি দিতে বা নির্যাতন করতে সক্ষম ছিলো । প্রত্যেক ইসলাম গ্রহণকারীর অভিভাবককেই দায়িত্ব দেয়া হতো শাস্তি দেয়া ও দমন করার । এরূপ পরিস্থিতিতে সশস্ত্র লড়াইয়ের অনুমতি বা নির্দেশ দেয়া হলে প্রত্যেক ঘরে ঘরে লড়াই বেধে যেতো । আর তখন বলা হতো, ‘এই হচ্ছে ইসলাম’ । এমনকি লড়াই করতে নিষেধ করা সত্তেও এই অপবাদ আরোপ করা হয়েছে। ব্যবসা ও হজ্জের মওসুমে কোরায়শ নেতারা বহিরাগতদেরকে বলতো, ‘মোহাম্মদ শুধু নিজের গোত্রে ও আত্মীয়-স্বজনের মধ্যেই নয়, বরং পিতা পুত্রের মধ্যেও গন্ডগোল বাধিয়েছে। সুতরাং ইসলাম যদি মক্কায় কাফেরদের সাথে সশন্তর www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।