যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আক্রমণকারীদের বিরুদ্ধে । যারা প্রথম আক্রমণ চালায়নি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়নি । বলা হলো, ‘যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে যুদ্ধ করো’ এরপর হুকুম এলো, সমগ্র মোশরেক সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার ৷ ‘এবং সকল মোশরেকের বিরুদ্ধে লড়াই করো, যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করে।’ আরো বলা হলো, ‘যে সব আহলে কেতাব আল্লাহ তায়ালা ও আখেরাতের প্রতি ঈমান আনে না, আল্লাহ তায়ালা ও তার রসূল যা নিষিদ্ধ করেছেন তাকে নিষিদ্ধ মানে না এবং সত্য দ্বীনের আনুগত্য করে না, তারা যতোক্ষণ.না | অবনত মস্তকে স্বহস্তে জিযিয়া দেবে, ততোক্ষণ তাদের সাথে লড়াই করো ।' সুতরাং ইমাম ইবনুল কাইয়েমের মতানুসারে যুদ্ধ প্রথমে ছিলো নিষিদ্ধ, তারপর অনুমোদিত, তারপর প্রথম আক্ৰমণকারীর বিরুদ্ধে ফরয এবং সর্বশেষে আক্রমণকারী ও অনাক্রমণকারী নির্বিশেষে সকল মোশরেকের বিরুদ্ধে ফরয হলো ।' জেহাদ সংক্রান্ত আয়াতগুলো, জেহাদের উৎসাহদায়ক হাদীসগুলো এবং ইসলামের প্রাথমিক যুগের দীর্ঘস্থায়ী জেহাদী ঘটনাগুলোতে জেহাদের অপরিহার্যতা সম্পর্কে এতো অকাট্য বক্তব্য রয়েছে যে, এর উপস্থিতিতে ইসলামী জেহাদ সংক্রান্ত সেই সব অপব্যাখ্যা মোটেই হৃদয়গ্রাহী হয় না, যা চলমান পরিস্থিতির চাপে ও কুচক্রী প্রাচ্যবাদীদের আগ্রাসনের মুখে মানসিকভাবে পরাজিত বিশ্ৰেষকরা দিয়ে থাকে । জেহাদ সংক্রান্ত আয়াত ও হাদীসসমূহ এবং জেহাদের ঘটনাগুলো পর্যালোচনা ও অধ্যয়ন করার পর কোনো সুস্থ মস্তিক্ধধারী মানুষ এ মত পোষণ করতে পারবে না যে, ইসলামে জেহাদ কেবল বিশেষ বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে ও নিছক আত্মরক্ষার খাতিরে করতে হয় এবং আত্মরক্ষার ও সীমান্ত রক্ষার মধ্যেই তাকে সীমিত রাখতে হয় । মোমেনদেরকে বুঝিয়ে দিয়েছেন যে, পার্থিব জীবনের একটা চিরন্তন স্বাভাবিক মূলনীতি এই যে, পৃথিবী থেকে অশান্তি ও নৈরাজ্য দূর করার জন্যে আল্লাহ তায়ালা এক মানুষের সাহায্যে আরেক মানুষকে প্রতিহত করেন। (অর্থাৎ সৎ মানুষের সাহায্যে অসৎ মানুষকে দমন করেন) আল্লাহ ‘আল্লাহ তায়ালা যদি মানুষের মধ্য থেকে একজনের সাহায্যে আরেকজনকে প্রতিহত না করতেন, তাহলে বহু মসজিদ, মন্দির ও গীর্জা ধ্বংস হয়ে যেতো । ........ ’ সুতরাং এটা কোনো অস্থায়ী ব্যবস্থা নয়, বরং চিরস্থায়ী ব্যবস্থা । পৃথিবীতে হক ও বাতিলের সহাবস্থান যে অসম্ভব সেটা একটা শাশ্বত সত্য । ইসলাম যখনই সমগ্র বিশ্বে আল্লাহর একক ও সর্বময় প্রভৃত্ব কায়েম করা ও মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দেয়ার কথা ঘোষণা করবে, তখনই পৃথিবীতে যারা আল্লাহর ক্ষমতাকে অবৈধভাবে হস্তগত করেছে, তারা তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেবে এবং কখনো তার সাথে আপোষ করবে না। ইসলাম মানুষকে ওই অবৈধ ক্ষমতা দখলকারীদের কর্তৃত্ব ও আধিপত্য থেকে মুক্ত করার জন্যে প্রত্যক্ষ নির্দেম দেয়, প্রয়োজনে তাদেরকে ধ্বংস করার নীতি অব্যাহত রাখে পৃথিবীতে আল্লাহর দ্বীন পুরোপুরি বিজয়ী ও প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার এই চিরন্তন মানব মুক্তির সংগ্রাম কখনো বন্ধ হয় না। মক্কায় মুসলমানদেরকে সশস্ত্র জেহাদ থেকে নিবৃত্ত করার পেছনে সংগত কারণ ছিলো । কেননা মক্কায় প্রচারের স্বাধীনতা ছিলো। বনু হাশেম গোত্রের সংঘবদ্ধ তরবারিগুলো রসূল (স.)-এর জন্যে এতেোটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিলো, যাতে তিনি খোলাখুলিভাবে সবাইকে দাওয়াত দিতে পারেন এবং সবাইকে এই দাওয়াতের বাণী শুনাতে ও বুঝাতে পারেন। সেখানে এমন কোনো সুসংগঠিত রাজনৈতিক শক্তি বা রাষ্ট্রীয় কর্তৃত্ব ছিলো না, যা তাকে ইসলাম | ৮ সুন্না আল আনফাল (৪৩১) ______.__পাল্বা ৯ মনখিল ২ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।