পৃথিবীর কোণে কোণে পৌছানোর চেষ্টা না করে চুপচাপ ঘরে বসে থাকতেন? আর এই দাওয়াতের | পথে যখন সব রাষ্ট্রীয়, সামাজিক, শ্রেণীগত ও বর্ণগত বাস্তব বাধা-বিপত্তি রয়েছে, তখন সেই সব বাধা বিপত্তি দূর করার সংগ্রাম ছাড়া কিভাবে এ দাওয়াতকে দিকে দিকে তারা ছড়িয়ে দিতেনঃ বস্তুত যে দাওয়াত সারা পৃথিবীতে সমগ্র মানব জাতির মুক্তি ও স্বাধীনতা ঘোষণা করে, তার সামনে এই সব বাস্তব বাধা বিপত্তি উপস্থিত হলে তাকে শুধু প্রচার ও বক্তৃতা বিবৃতির জোরে দূর করার চিন্তা করা বাতুলতা ছাড়া আর কিছু নয়। জনগণ যদি এ দাওয়াতকে গ্রহণ বা বর্জনে স্বাধীন থাকতো, তাহলে বক্তৃতা বিবৃতি ও প্রচার দ্বারা এ সব বাধা প্রতিহত করা যেতো । জনগণকে স্বাধীনভাবে বুঝানো যেতো এবং তারাও সব রকম চাপ ও প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতো । এরূপ ক্ষেত্রে ‘লা ইকরাহা ফি দ্বীন’ অর্থাৎ ‘ইসলামে বল প্রয়োগের অবকাশ নেই’ কথাটা যথার্থ । কিন্তু সেই সব বাস্তব বাধা ও প্রতিকূলতা যখন বিদ্যমান, তখন সবার আগে এ বাধাকে শক্তি দিয়ে অপসারণ করা অপরিহার্য । যাতে শৃংখলমুক্ত ও প্রভাবমুক্ত পরিবেশে স্বাধীনভাবে মানুষের মন ও বিবেককে বুঝানো যায় । দাওয়াতের উদ্দেশ্য যখন বিদ্যমান পরিবেশ ও পরিস্থিতির প্রভাব থেকে মানুষকে কার্যকরভাবে মুক্ত করা এবং নিছক তাত্বিক ও দার্শনিক প্রচারণা নয়, তখন দাওয়াতের ‘সাফল্যের জন্যেই জেহাদ অপরিহার্য চাই মুসলিম আবাসভূমি প্রতিবেশীদের আগ্রাসনের আশংকা থেকে মুক্ত থাক বা না থাক । কেননা ইসলাম যখন শাস্তির অন্বেষণে ব্যাপৃত, তখন সে শুধু ইসলামী আকীদা বিশ্বাস অবলম্বনকারীদের আবাসভূমির নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ সস্তা শান্তি চায় না। সে এমন শান্তি চায়, যার ফলে পৃথিবীতে শুধু আল্লাহর আইন ও বিধানের নিরংকুশ কর্তৃত্ব ও আধিপত্যই চলবে, অন্য কিছু নয়। সে এমন শান্তি চায়, যার আওতায় পৃথিবীতে মানুষ শুধু আল্লাহর গোলাম থাকবে, অন্য কারো নয় এবং মানুষ একে অপরকে প্রভু হিসাবে গ্রহণ করবে না, বরং শুধু আল্লাহকে প্রভু হিসাবে গহণ করবে । ইসলামের জেহাদী আন্দোলন আল্লাহর আদেশ বলে চালু হবার পর তা সর্বশেষে যে পর্যায়ে উপনীত হয়, সেটাই প্রকৃত বিবেচ্য বিষয়- মধ্যবর্তী বা প্রাথমিক স্তর নয় । ইমাম ইবনুল কাইয়েম এই সর্বশেষ স্তর সম্পর্কে বলেন, ‘সূরা আত তাওবা নাযিল হবার পর রসূল (স.)-এর সাথে সম্পর্কের দিক দিয়ে কাফেররা তিন শ্রেণীতে বিভক্ত হয়- (১) যারা তীর সাথে যুদ্ধরত, (২) যারা তার সাথে চুক্তিবদ্ধ এবং (৩) যারা ইসলামী রাষ্ট্রের কাছে বশ্যতা স্বীকারকারী । এরপর চুক্তিবদ্ধ ও সঙ্ধিবদ্ধদের ভাগ্য ন্যস্ত হয় ইসলামী রাষ্ট্রের কাছে। ফলে কাফেররা দুই শ্রেণীতে বিভক্ত হলো, যুদ্ধরত ও বশ্যতা স্বীকারকারী বা যিন্মী তথা অমুসলিম নাগরিক । আর যারা যুদ্ধরত ছিলো, তারা রসূল (স.) তথা ইসলামী রাষ্ট্রের ভয়ে ভীত হয়ে রইলো । এভাবে পৃথিবীর সমস্ত মানুষ মোট তিন শ্রেণীতে বিভক্ত হলো মুসলিম, বশ্যতা স্বীকারকারী অমুসলিম এবং যুদ্ধরত কিন্তু ভীত সন্ত্রস্ত । এ তিনটি শ্রেণীর যে পৃথক পৃথক অবস্থান ও ভূমিকা, তা ইসলামের স্বভাব প্রকৃতি ও লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ । বিরাজমান পরিস্থিতির |' চাপের মুখে ও ধরড়িবাজ প্রাচ্যবিদদের শঠতাপূর্ণ আক্রমণের মুখে যারা পরাজিত, তারা এ বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেনি। আল্লাহ তায়ালা মুসলমানদেরকে মক্কায় ও হিজরতের পর মদীনায় প্রথম দিকে যুদ্ধ থেকে বিরত রেখেছেন। তিনি মুসলমানদেরকে বলেছেন, ‘তোমরা তোমাদের হাত যুদ্ধ বিগ্রহ থেকে সংযত রাখ এবং নামায কায়েম করো ও যাকাত দাও ৷’ অতপর আরেক পর্যায়ে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দিয়ে বলা হয়েছে, ‘যাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তাদেরকে অনুমতি দেয়া | হয়েছে যুদ্ধ করার । কেননা তারা মযলুম ৷ ...... (সূরা হজ্জ, আয়াত ৩৯, ৪০, 8৪১) এরপর অনুমতি থেকে আর এক ধাপ অগ্রসর হয়ে তাদেরকে যুদ্ধ করার নির্দেশ দেয়া হলো শুধু প্রথম [৮ সুন্দা আল আলক্ণল __ _ আন লালা মলখিল = | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।