আলোকেই পরিচালিত হয়। কিন্তু এটা আকীদার চেয়ে বৃহত্তর ও ব্যাপকতর । ইসলামে এটা সম্ভব যে, তার প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থার প্রতি অনুগত থেকেও বিভিন্ন ব্যক্তি ও দল ইসলামের আকীদা ও বিশ্বাসকে গ্রহণ নাও করতে পারে। অর্থাৎ অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের অনুগত থেকেও নিজেদের ভিন্ন ভিন্ন ধর্মমত ও আকীদা বিশ্বাস বজায় রাখতে পারে। ইসলামের যে চরিত্র ও স্বভাব প্রকৃতি ওপরে বর্ণনা করা হলো, তা যে ব্যক্তি উপলব্ধি করে, তার পক্ষে এটাও অনুধাবন করা সহজ হয়ে যায় যে, ইসলামের প্রতিষ্ঠা ও প্রসারের জন্যে সশস্ত্র যুদ্ধ ও প্রচারণা যুদ্ধ দুটোই অপরিহার্য । সে একথাও হৃদয়ংগম করতে পারবে যে, ইসলামের আন্দোলন বর্তমান যুগের সংকীর্ণ পরিভাষা ‘প্রতিরক্ষা যুদ্ধ’ থেকে প্রাপ্ত ধারণা ভিত্তিক নিছক প্রতিরক্ষার আন্দোলন নয়, যেমন মানসিকভাবে পরাজিত লোকেরা চলমান পরিস্থিতির চাপে এবং প্রাচ্যবাদীদের শঠতাপূর্ণ আক্রমণের মুখে ইসলামের জেহাদী আন্দোলনকে চিত্রিত করে থাকে । আসলে এ আন্দোলন ছিলো পৃথিবীতে মানুষের পূর্ণাংগ স্বাধীনতা ও মুক্তির পর্যায়ক্রমিক ‘আন্দোলন । আর যদি ইসলামী জেহাদী আন্দোলনকে প্রতিরক্ষামূলক আন্দোলন নামে আখ্যায়িত করা একান্তই জরুরী হয়ে পড়ে, তাহলে ‘প্রতিরক্ষা’ শব্দটার অর্থ পরিবর্তন করতে হবে এবং বলতে হবে যে, প্রতিরক্ষা বলতে বুঝায়, ‘বর্তমান যুগের ও ইসলামের অভ্যুদয়কালের জাহেলী সমাজে অর্থনৈতিক, শ্ৰেণীগত ও জাতিগত বৈষম্য ভিত্তিক রাজনৈতিক বিধিব্যবস্থা থেকে বেচে থাকা প্রতিষ্ঠানসমূহের আকারে এবং মানব রচিত বিভিন্ন মতবাদ ও মতাদর্শের আকারে মানুষের স্বাধীনতাকে খর্বকারী যে সব উপকরণ বিদ্যমান ছিলো ও আছে, তা থেকে মানুষকে সুরক্ষিত ও নিরাপদ করা । ‘প্রতিরক্ষা' শব্দটির এই ব্যাপকতর বিশ্লেষণের মাধ্যমেই আমরা জানতে পারি পৃথিবীতে ইসলামের জেহাদী অভিযাত্রাই বা কী কী কারণে সংঘটিত হয় এবং ইসলামের প্রকৃত পরিচয়ই বা কী । বস্তুত ইসলাম হচ্ছে এমন একটা সর্বজনীন ঘোষণা, যা দ্বারা মানুষের গোলামী থেকে মানুষের মুক্তি, সারা বিশ্বের ও সকল সৃষ্টির জন্যে একমাত্র আল্লাহর প্রভুত্্ ও খোদায়ী প্রতিষ্ঠা, মানুষের মনগড়া আইন ও বিধান দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থার অবসান এবং মানব জগতে আল্লাহর আইনের নিরংকুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা নিশ্চিত করা হয়েছে। পক্ষান্তরে যারা বর্তমান যুগে প্রচলিত প্রতিরক্ষা যুদ্ধের সংকীর্ণ অর্থের আলোকে ইসলামী জেহাদকে প্রতিরক্ষা যুদ্ধ বলে প্রমাণিত করার চেষ্টা করে এবং এ কথাও প্রমাণ করার চেষ্টা চালায় | যে, তৎকালীন ইসলামী রাষ্ট্র তথা আরব উপদ্বীপের ওপর থেকে প্রতিবেশী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করাই ইসলামী জেহাদের সংঘাতময় ঘটনাবলীর উদ্দেশ্য ছিলো, তাদের এই চেষ্টা ইসলামের প্রকৃত পরিচয় ও ভূমিকা যথাযথভাবে উপলব্ধি করতে না পারারই ফল । উপরন্তু এটা ইসলামের জেহাদ বা সংগ্রামের বিরুদ্ধে প্রাচ্যবিদদের শঠতাপূর্ণ আক্রমণের সামনে ও চলমান পরিস্থিতির চাপের সামনে পরাজয় বরণেরও ফল । ভেবে দেখুন তো হযরত আবু বকর, ওমর ও ওসমানের যদি রোম ও পারস্য সাম্রাজ্য কর্তৃক আরব উপদ্বীপ আক্রান্ত হওয়ার আশংকা নাও থাকতো, তাহলেও কি তারা ইসলামের দাওয়াতকে | ৮ সূন্না আল আনফাল (8১১) পারা» অমনখিল ২ | Hem www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।