[_ _ জাক্ৰসীর কী বিলালিল কোন্মআান বিরাগীদেরকে আল্লাহর বিকল্প ‘রব’ বা প্রভু হিসাবে গ্রহণ করেছিলো।’ আদি বলেন, আমি বললাম, তারা তো তাদের এবাদাত করে না । রসূল (স.) বললেন, ‘অবশ্যই করে। এ পন্ডিতরা ও দরবেশরা তাদের জন্যে হালাল জিনিসকে হারাম করে এবং হারাম জিনিসকে হালাল করে এবং সাধারণ ইহুদী ও খৃষ্টানরা তার অনুসরণ করে। এই অনুসরণেরই নাম হচ্ছে এবাদাত ।' এখানে আল্লাহর উক্তির যে ব্যাখ্যা রসূল (স.) করেছেন, তা থেকে অকাট্যভাবে প্রমাণিত হয় যে, আইন ও হুকুমের আনুগত্য করাই সেই এবাদাত, যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিতে সক্ষম, যদি তা আল্লাহর পরিবর্তে অন্য কারো আইন ও হুকুম হয়। এরূপ আনুগত্যই একজন কর্তৃক আর একজনকে আল্লাহর বিকল্প প্রভু রূপে গ্রহণ করার শামিল । অথচ এ জিনিসটার উচ্ছেদের উদ্দেশ্যেই ইসলামের আবির্ভাব ঘটেছে ৷ পৃথিবীতে আল্লাহর গোলামী ছাড়া আর সব রকমের গোলামী থেকে মানুষকে স্বাধীন করাই ইসলামের উদ্দেশ্য । এ জন্যে বক্তৃতা ও আন্দোলনের মাধ্যমে ওই স্বাধীনতা ঘোষণার বিপরীত পরিবেশ ও পরিস্থিতিকে পান্টে দেয়া এবং সেই সব রাজনৈতিক শক্তির ওপর আঘাত হানা ছাড়া ইসলামের উপায়ান্তর নেই, যারা মানুষকে আল্লাহ ব্যতীত অন্যান্যের গোলামে পরিণত করে, অর্থাৎ আল্লাহর আইন ও সনদ ব্যতীত জনগণের ওপর শাসন চালায় এবং যারা মানুষকে স্বাধীনভাবে ইসলামী আদর্শের প্রচারণা শুনতে ও ওই আদর্শ গ্রহণ করতে দেয় না। এরপর ইসলাম এমন এক সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যা চলমান বিজয়ী শক্তিকে উৎখাত করার পর মুক্তির আন্দোলনকে কার্যকরভাবে চালু হবার সুযোগ দেয়, চাই সে মুক্তি আন্দোলন নিরেট রাজনৈতিক আন্দোলন হোক, অথবা বর্ণ মিশ্রিত হোক অথবা একই বর্ণের মধ্যে শ্রেণীভেদযুক্ত আন্দোলন হোক । ইসলাম কখনো তার আকীদা ও আদর্শ গ্রহণে মানুষকে বাধ্য করতে ইচ্ছক নয়। কিন্তু ইসলাম শুধু একটা আকীদা বিশ্বাসই নয়। বরং আগেই বলেছি যে, ইসলাম মানুষকে সৃষ্টির গোলামী থেকে মুক্তি দান সম্বলিত একটা সর্বাত্মক ও সর্বজনীন ঘোষণাও বটে । এর সর্বপ্রথম লক্ষ্য মানুষের ওপর মানুষের সার্বভৌম ও নিরংকুশ কর্তৃত্ব পরিচালনা এবং মানুষ কর্তৃক মানুষের গোলামী করার ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার ও প্রতিষ্ঠানসমূহের বিলোপ সাধন । এই লক্ষ্য অর্জনের পর এবং জনগণের ওপর থেকে রাজনৈতিক চাপ অপসারণ ও তাদের মনমগযের কাছে সত্য ও মিথ্যার পরিষ্কার ও স্বচ্ছ বিবরণ দেয়ার পর ইসলাম তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেয় যেন তারা স্বেচ্ছায় তাদের মনোনীত আদর্শকে গ্রহণ করতে পারে। কিন্তু এই স্বাধীনতার অর্থ এমন কোনো লাগামহীন স্বেচ্ছাচারিতা নয়, যার ভিত্তিতে মানুষ তার প্রবৃত্তিকে নিজের খোদা বানিয়ে বসবে, একে অপরের গোলামী করতে শুরু করবে এবং একে অপরকে খোদা হিসাবে গ্রহণ করবে। পৃথিবীতে যে শাসন ব্যবস্থাই থাকুক না কেন, তার ভিত্তিমূল এক আল্লাহর দাসত্বের ওপর প্রতিষ্ঠিত হতে হবে এবং একমাত্র আল্লাহর আইন অনুসারেই তাকে চলতে হবে। এরূপ একটা শাসন ব্যবস্থার আওতায় জনগণ যে কোনো আকীদা তথা ধর্ম অবলম্বন করার পূর্ণ স্বাধীনতা লাভ করবে । এতে করে ওই সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক আনুগত্য পুরোপুরিভাবে আল্লাহর প্রতি নিবেদিত থাকবে । মনে রাখা দরকার যে, 'দ্বীন’ শব্দের অর্থ ‘আকীদা’ শব্দের অর্থ থেকে ব্যাপকতর । 'দ্বীন’ হচ্ছে সামষ্টিক পরিচালনা ও শাসন ব্যবস্থা । ইসলামে এটা আকীদা ও আদর্শের তথা ধর্মের | ৮ সূরা আল আনমল (6০) ___________পান্থা ৯ অনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।